এই নগরে - দূর গ্রামে
মহিলা পরিষদের উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধে প্রশিক্ষণবাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধের ওপর প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। গত ৩১ জানুয়ারি বিকেল তিনটায় সংগঠনের দোস্তবিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন লতিফা কবির।এতে বক্তব্য দেন সুগতা বড়ুয়া, শিরিন আক্তার, রমা মুহুরী, গীতা রুদ্র, নিলুফার জাহান প্রমুখ। বক্তারা জানান, সম্প্রতি সারা দেশে নারীর প্রতি সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়েছে। নারী নির্যাতনের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তিও দাবি করেন তাঁরা। বিজ্ঞপ্তি। প্রমার অভিজ্ঞানপত্র বিতরণ এবং ৩৩তম আবর্তনের উদ্বোধনী অনুষ্ঠানপ্রমা আবৃত্তি সংগঠনের শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার ৩২তম আবর্তনের প্রশিক্ষণার্থীদের অভিজ্ঞানপত্র বিতরণ এবং ৩৩তম আবর্তনের উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ১ ফেব্রুয়ারি শুক্রবার সকালে শিল্পকলা একাডেমী মিলনায়তনে। নতুন আবর্তনের উদ্বোধন করেন দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আহসান সাইয়েদ এবং কবি ওমর কায়সার। সভাপতিত্ব করেন প্রমার সভাপতি রাশেদ হাসান। স্বাগত বক্তব্য দেন প্রমার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল।প্রধান অতিথির বক্তব্যে প্রমার ৩৩তম আবর্তনের সবাইকে স্বাগত জানিয়ে আনোয়ারুল আজিম আরিফ বলেন, কবিতা মূলত ভালোবাসার কথা বলে, দ্রোহের কথা বলে। তন্ত্রিতে শিহরণ জাগায়। কবিতা সকল অপশক্তির বিরুদ্ধে হাতিয়ার। ৩৯ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদ বিতরণ করা হয়।অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন ৩২তম আবর্তনের বিপাশা মজুমদার, মো. খালেদ হোসনে, সাইতুহা বিনেত আলী, তাসনিম জামাল, রিংকি শর্মা, বিবি খাজিদা কণা, বৈশাখী সরকার, লিটন নন্দী, মো. অলিউর রহমান। প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা ‘দুর্মর’ এর বৃন্দ পরিবেশনা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রমা আবৃত্তি সংগঠনের এ টি এম সাইফুর রহমান ও মামুরা মমতাজ। বিজ্ঞপ্তি নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানধর্ষণ, নারী নির্যাতন, যৌন হয়রানি, কর্মস্থলে নারীর মৃত্যু, চলন্ত বাসে নারী ধর্ষণসহ নানা অপকর্ম নারীকে তার স্বাধীন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্ঠি করছে। এর অন্তর্নিহিত রহস্য হলো নারীর মুক্ত চলাচলকে বাধাগ্রস্থ করা। গুটিকয়েক বখাটে ও বিপথগামী লোকের কারণে পুরো সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া যায় না, তাই প্রয়োজন এসবের বিরুদ্ধে স্থানীয়ভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা। বেসরকারি প্রতিষ্ঠান আইএসডিই বাংলাদেশ ও চান্দগাঁও আবদুল হামিদ উচ্চবিদ্যালয়ের যৌথ উদ্যোগে যৌনহয়রানি বন্ধে পক্ষকালব্যাপী প্রচারণা কর্মসূচি পালনকালে বক্তারা এ কথা বলেন। গত ২৯ জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত এ কর্মসূচির আওতায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।আবদুল হামিদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মুহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল বাশার। মুখ্য আলোচক ছিলেন সিএসডিএফের চেয়ারপার্সন ও আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন। এলিমেন্টারি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাবাংলাদেশ এলিমেন্টারি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ১ ফেব্রুয়ারি নাসিরাবাদ বালক উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক নাজিমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ নাদেরা বানু বেগম। শিক্ষার্থীরা ছয়টি দলে বিভক্ত হয়ে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। বিজ্ঞপ্তি। জালনোট চেনার উপায় নিয়ে ব্যাংক এশিয়ার সেমিনারজালনোট প্রতিরোধে সচেতনতা বাড়াতে গত শনিবার ব্যাংক এশিয়ার নোয়াপাড়া পথেরহাট শাখা এক সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রজেক্টরের মাধ্যমে জালনোট চেনার উপায় সম্পর্কে গ্রাহকদের ধারণা দেওয়া হয়। শাখা কর্মকর্তা মোহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন শাখা ব্যবস্থাপক নিয়াজ আহমেদ রাশেদ, উপ-ব্যবস্থাপক সন্তোষ কুমার ভৌমিক। গ্রাহকদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, চাকরিজীবীসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। বক্তরা বলেন, জাল নোট প্রতিরোধে ব্যবসায়ীসহ সবারই নোট সম্পর্কে ধারণা থাকতে হবে। বিজ্ঞপ্তিএমডিসির সাতটি প্রকল্পের হস্তান্তর অনুষ্ঠান মওলানা ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (এমডিসি) সাতটি প্রকল্পের মালিকদের কাছে ফ্ল্যাট হস্তান্তর উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নগরের একটি হোটেলে এ অনুষ্ঠানে হস্তান্তরিত প্রকল্পসমূহ হচ্ছে এমডিসি নিকুঞ্জ, এমডিসি সুইট ড্রিম, এমডিসি শ্যামল ছায়া, এমডিসি চৌধুরী ভিলা, এমডিসি পোর্ট লিংক-১, এমডিসি পোর্ট লিংক-২ ও এমডিসি পোর্ট ভিউ। ভূমি মালিক ও গ্রাহকদের হাতে ফ্ল্যাটের স্মারক চাবি তুলে দেন অনুষ্ঠানের অতিথি দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক এবং দৈনিক পূর্বকোণ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রমিজ উদ্দীন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন এমডিসির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের জিলানী, পরিচালক মোহাম্মদ আছরারসহ সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তারা। এম এ মালেক বলেন, পরিকল্পিত নগরায়ণের জন্য ডেভেলপার কোম্পানিগুলোর অগ্রণী ভূমিকা রয়েছে। তিনি নগরের প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ন রেখে যথাযথ নিয়ম মেনে স্থাপনা নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে পরামর্শ দেন।রমিজ উদ্দীন চৌধুরী বলেন, ‘গ্রাহকের সন্তুষ্টি অর্জনে এ ধরনের আয়োজন আবাসন ব্যবসার অগ্রগতির জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।’ আব্দুল কাদের জিলানী জানান, হস্তান্তরকৃত এ সাতটি প্রকল্পে যাবতীয় আধুনিক সুবিধাসহ মোট ১৮০টিরও অধিক অ্যাপার্টমেন্ট রয়েছে। পরে অতিথি ও ফ্ল্যাট মালিকদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।বাগোয়ান চাইল্ড হেভেন কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান রাউজান উপজেলায় বাগোয়ান চাইল্ড হেভেন কিন্ডারগার্টেন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ পটল কান্তি বড়ুয়া। এতে প্রধান অতিথি ছিলেন আবাসন প্রতিষ্ঠান জিসিসির ব্যবস্থাপনা পরিচালক এম. মোরশেদ বিল্লা। প্রধন বক্তা ছিলেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির সহসভাপতি নাসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কোয়াপাড়া জেসি সেন উচ্চবিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ ইউনুছ, রাউজান সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক এম. রমজান আলী ও প্রকৌশলী শেখ মোহাম্মদ। অধ্যক্ষ রেবু বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ রফিক উদ্দিন, মোহাম্মদ মোজাম্মেল হোসেন, সাইফুদ্দিন, জিয়াউদ্দিন, জেবর মুল্লক, মোহাম্মদ ইকবাল হোসেন, পলাল দত্ত, রাজু দত্ত, আবু তাহের, ফজল করিম, আবুল কালাম প্রমুখ। আলোচনা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক আয়োজনে অংশ নেয়। বিজ্ঞপ্তি।পটিয়ার এয়াকুবদণ্ডী উচ্চবিদ্যালয়ের নতুন কমিটিপটিয়ার এয়াকুবদণ্ডী এইচপি উচ্চবিদ্যালয়ের পরিচালনা পরিষদের নতুন কমিটি সম্প্রতি গঠন করা হয়েছে। এতে চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. এ কে এম নাসির উদ্দিন। বিভিন্ন পর্যায়ের সদস্য নির্বাচিত হয়েছেন মো. সাইফুল ইসলাম, আবদুল মোতালেব, মো. নূরুল ইসলাম চৌধুরী, মো. শাহ সেলিম চৌধুরী, মো. হাসান চৌধুরী, জয়নাব বেগম, মরজিয়া বেগম চৌধুরী, হাসান মুহাম্মদ আবুল কালাম, নয়ুম সুলতানা। পদাধিকার বলে সদস্য সচিব হয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম জাহাঙ্গীর আলম। গত ২০ জানুয়ারি চট্টগ্রাম শিক্ষা বোর্ড কমিটি অনুমোদন দেয়। বিজ্ঞপ্তি।লিডের সেমিনার শুক্র ও শনিবারলিডের (লার্ন, ইমপ্লিমেন্ট, ডেভেলপ) উদ্যোগে আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার মস্তিষ্কের ব্যবহার বাড়ানোর বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। ২৫৯ সিরাজউদৌল্লা সড়কে সংস্থার কার্যালয়ে বিকেল চারটা হতে সাড়ে পাঁচটা পর্যন্ত এই সেমিনার চলবে। সেমিনারে মস্তিষ্কের ডান ও বাম অংশ ব্যবহারের মাধ্যমে জীবনে সফল হওয়ার উপায় নিয়ে আলোচনা হবে। বিস্তারিত ফোনে (০১৯১১-৭৫৫৯৫৫) জানা যাবে। বিজ্ঞপ্তি।বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মিডিয়াগ্রাফি প্রতিনিধিদের মতবিনিময়বাণিজ্যমন্ত্রী জি এম কাদেরের সঙ্গে গতকাল ৬ জানুয়ারি মিডিয়াগ্রাফির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থার উপদেষ্টা সাফকাত জাহান।প্রতিনিধিদল ২৪ ও ২৫ ফেব্রুয়ারি নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিতব্য ব্র্যান্ডএক্সপো ও ক্যারিয়ার কার্নিভ্যাল বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন। বাণিজ্য মন্ত্রী জানান, ব্র্যান্ডএক্সপো ও ক্যারিয়ার কার্নিভ্যাল একটি ভীন্নধর্মী উদ্যোগ। এর ফলে কোম্পানিগুলোর সঙ্গে ক্রেতা ও ভোক্তার সংযোগ স্থাপন হবে।এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান শেঠ, মিডিয়াগ্রাফির পরিচালক মিল্টন দাশ, হেড অব মার্কেটিং মোহিত দেবনাথ প্রমুখ।উল্লেখ্য, ব্র্যান্ডএক্সপো ও ক্যারিয়ার কার্নিভ্যালে মিডিয়াগ্রাফিকে সহযোগিতা করছে বাণিজ্য মন্ত্রণালয়, প্রথম আলো জবস ও চট্টগ্রাম সমিতি । বিস্তারিত ফোনে (০১৮১৭-২৬৪৮৪৮, ০১৮৪১-৭১৫৫৫৫) জানা যাবে। সিএসডিএফের উদ্যোগে শিক্ষার্থী ও যুব স্বেচ্ছাসেবক ক্যাম্প‘বন্ধ করি যৌন হয়রানি, মুক্ত হোক পথের বাধা’ এ স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী শিক্ষার্থী ও যুব স্বেচ্ছাসেবক ক্যাম্প গত ৩০ জানুয়ারি শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চিটাগাং সোস্যাল ডেভেলপমেন্ট ফোরামের (সিএসডিএফ) উদ্যোগে সংগঠনের চেয়ারপার্সন এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক এম নাসিরুল হক, শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি আবদুল ওয়াহাব চৌধুরী, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জিএম আবদুস সালাম, সিএসডিএফের সাধারণ সম্পাদক জেসমিন সুলতানা ও ভাইস চেয়ারপার্সন কাজী ইকবাল বাহার ছাবেরী। দিনব্যাপী ক্যাম্পে যৌনহয়রানি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিক্ষার্থী ও যুব স্বেচ্ছাসেবকদের সমাজ পরিবর্তনে সম্পৃক্তকরণ, নেতৃত্ব বিকাশ এবং যুব সমাজকে জাতিগঠনমূলক কাজে সম্পৃক্তকরণ বিষয়ে ধারণা দেওয়া হয়। বিকেলে সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি হকুম দখল) রাব্বি মিয়া। ফেনীতে বিনা মূল্যে শিক্ষাসামগ্রী বিতরণফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে খাতা, কলম, ব্যাগসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। গত শুক্রবার স্থানীয় বিরিঞ্চি সোসাইটির সদস্যদের অনুদানের অর্থে বিরিঞ্চি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের ভূঞার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. ফখরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক রবিউল হক ও ওয়ার্ড কাউন্সিলর আরিফুল আলম। বক্তব্য দেন বিরিঞ্চি সোসাইটির আহ্বায়ক এম এইচ মামুন, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন প্রমুখ।অনুষ্ঠানে ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের ৯০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষাসামগ্রী তুলে দেন অতিথিরা। —নিজস্ব প্রতিবেদক, ফেনী