এই নগরে - দূর গ্রামে
সেন্ট স্কলাস্টিকা বালিকা উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান ভূগোল ও গার্হস্থ্য মেলা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতন, কায়িক শ্রমে আগ্রহী করে শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে ৮ ফেব্রুয়ারি শুক্রবার দিনব্যাপী সেন্ট স্কলাস্টিকা বালিকা উচ্চবিদ্যালয়ে বিজ্ঞান, ভূগোল ও গার্হস্থ্যমেলা অনুষ্ঠিত হয়। মেলা উদ্বোধন করেন সেন্ট প্ল্যাসিড হাই স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার প্রদীপ লুইচ রোজারিও, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএর) চেয়ারম্যান আবদুচ সালাম। বিশেষ অতিথি ছিলেন ড. মো. হযরত আলী মিঞা, সিস্টার মেরি পালমা, সিস্টার মেবেল কস্তা। বিজ্ঞান, ভূগোল ও গার্হস্থ্য মেলায় চতুর্থ শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত বিপুল সংখ্যক খুদে বিজ্ঞানীগণ অংশ গ্রহণ করে। এই মেলায় ছোট, মধ্যম ও বড় তিনটি বিভাগে বিজ্ঞান, ভূগোল, গার্হস্থ্য ও চারুকলা হতে মোট ১১৫টি আকর্ষণীয় প্রজেক্ট ছিল।আলোকিত সংঘের মিলাদুন্নবী (দ.) সম্পন্নরাউজানের উরকিরচর এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত সংঘের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদ্যাপন উপলক্ষে দুদিনের কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল। কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা রেজাউল করিম। আলোকিত সংঘের সভাপতি মোহাম্মদ মুবিনুল হকের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন আইনজীবী সাহেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী জিয়াউর রহমান, রাশেদুল ইসলাম ও গিয়াস উদ্দিন। বক্তব্য দেন মোহাম্মদ হোসেন, আবুল কাশেম, মাওলানা আলী আজম কাদেরী, দৌলত হোসেন, এম রমজান আলী প্রমুখ। দ্বিতীয় দিনের কর্মসূচিতে সভাপতিত্ব করেন মাওলানা সিরাজ কামাল। প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দর চৌধুরী। প্রধান আলোচক ছিলেন রফিক উদ্দিন সিদ্দিকী। বিজ্ঞপ্তি। ‘ইয়ং সায়েন্টিস্ট’ পদক পেলেন চিকিৎসক সাজ্জাদ হোসেনপরমাণু চিকিৎসা এবং আল্ট্রাসাউন্ড কেন্দ্র, চট্টগ্রামের বিশেষজ্ঞ চিকিৎসক মোহাম্মদ সাজ্জাদ হোসেন পরমাণু চিকিৎসায় এ বছর ‘ইয়ং সায়েন্টিস্ট’ পদক পেয়েছেন। গত ২৫ জানুয়ারি হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন বাংলাদেশের ১৮তম জাতীয় সম্মেলনে তিনি এ পদক গ্রহণ করেন। তাঁর হাতে পদক তুলে দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. রফিকুল ইসলাম, পরমাণু শক্তি কমিশনের সদস্য সাহানা আফরোজ, অধ্যাপক ফরিদুল আলম, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান একে পাদ্দী প্রমুখ। সম্মেলনে দেশ-বিদেশের পরমাণু বিজ্ঞানী ও বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁদের বৈজ্ঞানিক গবেষণা উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি। ইম্পালস ড্রিম ক্যাসেল প্রকল্পের ফ্ল্যাট হস্তান্তর চান্দগাঁও আবাসিক এলাকায় অবস্থিত ইম্পালস ড্রিম ক্যাসেল প্রকল্পের ফ্ল্যাট গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে ইম্পালস প্রপার্টিজ লিমিটেড কর্তৃপক্ষ। এ উপলক্ষে গত ২৯ জানুয়ারি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোম্পানির ব্যবস্থাপক মো. রাজিম মিঞার উপস্থাপনায় অনুষ্ঠানে ব্যক্তব্য দেন উপদেষ্টা সেলিম জাওয়াদ ওসমানী, চেয়ারম্যান মো. সেলিম উল্লাহ, নির্বাহী পরিচালক সরাফত আলী, দৈনিক পূর্বদেশ-এর সম্পাদক ওসমান গণি মনসুর, চট্টগ্রাম মেট্রোপলিটন দোকান মালিক সমিতির সভাপতি আবুল কাশেম প্রমুখ। বিজ্ঞপ্তিবেটারিচালিত রিকশা ও অটোবাইক চালানোর লাইসেন্স প্রদানের দাবি বেটারিচালিত রিকশা ও অটোবাইক রাজস্বের আওতায় এনে লাইসেন্স বরাদ্দের দাবিতে নগরে মিছিল, সমাবেশ হয়েছে। ৬ ফেব্রুয়ারি বুধবার চট্টগ্রাম মহানগর বেটারিচালিত রিকশা ও অটোবাইক রিকশা মালিক-শ্রমিক সমন্বয় সংগ্রাম পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই সমাবেশ হয়। সমাবেশের পর সংগ্রাম পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে ছয় দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের সভাপতি জি এম মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শফর আলী। বিশেষ অতিথি ছিলেন পাহাড়তলী শিল্পাঞ্চল শ্রমিক লীগের সভাপতি শফি বাঙালি। সৈয়দ রাশেদ সোলেমানের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী বাস্তুহারা লীগ চট্টগ্রাম জেলার সহসভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক গাজী আজিজ উল্লাহ, শহীদুল ইসলম প্রমুখ। লেকসিটি হাউজিং সোসাইটি মালিক সমিতির বার্ষিক সাধারণ সভালেকসিটি হাউজিং সোসাইটি মালিক সমিতির দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা ২ ফেব্রুয়ারি মোমিন সড়কের প্রিয়া কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি এ কে এম মুজিবুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সিটি করপোরেশনের মালিকানাধীন লেকসিটি হাউজিং আবাসন প্রকল্পের প্লট সমূহ মালিকদের বুঝিয়ে দেওয়ার দাবি জানানো হয়। সভায় বক্তারা বলেন, ফিরোজ শাহ কলোনিসংলগ্ন সিটি করপোরেশনের লেকসিটি নামক আবাসন প্রকল্পটির বরাদ্দপ্রাপ্ত মালিকেরা ২০০৬-০৯ এর মধ্যে প্লটের মূল্য পরিশোধ করেছেন, কিন্তু এখনো সিটি করপোরেশন মালিকদের তা বুঝিয়ে দিচ্ছে না। সভায় বক্তারা মেয়রের কাছে প্রকল্প বাস্তবায়ন করে রেজিস্র্বেশনের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার দাবি জানান। সভায় মালিক সমিতির বিগত দুবছরের প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আফাজউল্লাহ চৌধুরী। বোরহান উদ্দিনের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন আইনজীবী যদু চৌধুরী, আইনজীবী মো. ইলিয়াছ, মো. ওসমান গণি চৌধুরী, আইনজীবী শফিকুর রহমান। সভায় আগামী দুবছরের (২০১৩-১৪) জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে এ কে এম মুজিবুল হক চৌধুরী সভাপতি, মোহাম্মদ আফাজউল্লাহ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বিজ্ঞপ্তি। দারুল উলুম মাদ্রাসার শতবর্ষ উদ্যাপন পরিষদের জলসাদারুল উলুম আলিয়া মাদ্রাসার শতবর্ষ উদ্যাপন পরিষদের সালানা জলসার প্রথম পর্বে আহ্বায়ক সাইয়্যেদ আল মামুনের সভাপতিত্বে মাদ্রাসা প্রাঙ্গণে ৮ ফেব্রুয়ারি বিকেল তিনটায় এবং দ্বিতীয় পর্বে সন্ধ্যায় অধ্যক্ষ মুহাম্মদ মুহসিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন, সুলতান যওক নদভী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ড. শাব্বীর আহমদ, শাহ মাহমুদুল হাসান, রশিদী হামিদী, মাওলানা মো. কামরুল ইসলাম সাঈদ আনসারী, আবু বকর মুহাম্মদ ছিদ্দিকুল্লাহ, অধ্যক্ষ মাহমুদুল হক আল মাদানী, ড. মাওলানা মুহাম্মদ নিজামুদ্দিন, এ এইচ এম ফোরকান চৌধুরী, নাসির উদ্দিন খাকী, মাহবুবুল আলম ছিদ্দিকী।উক্ত সালানা জলসায় উপস্থিত ছিলেন এ কে এম মাহমুদুল হক, অধ্যাপক ড. বদরুদ্দোজা, মুনিরুল মন্নান আল মাদানী, আহমদুর রহমান নদভী, অধ্যাপক শওকত ওসমান চৌধুরী, অধ্যাপক লিয়াকত আকতার সিদ্দিকী ও আবদুল জব্বার প্রমুখ। বক্তারা বলেন, ‘কোরআন সুন্নাহ অনুযায়ী চললে মানুষ বিপদগ্রস্ত হয় না।’ দারুল উলুম আলিয়া মাদ্রাসার নিজস্ব শিল্পীগোষ্ঠী রাহ্বারের সদস্যরা একক ও দলীয়ভাবে বিভিন্ন হামদ, নাত, গজল ও ইসলামী গান পরিবেশন করে। সালানা জলসার অনুষ্ঠান চলাকালে মাদ্রাসার শত বছর পূর্তি উদ্যাপনে অংশগ্রহণের জন্য প্রাক্তন ছাত্রদের নিবন্ধন করা হয়। যাঁরা এখনো নিবন্ধন করেননি তাঁদের নিবন্ধন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।