এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনায়েত নগর প্রাথমিক বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি অনুষ্ঠান ২৭ মার্চফেনীর দাগনভূঞা উপজেলার এনায়েত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠান ২৭ মার্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান শুরু হবে বিকেল তিনটায়। এতে প্রধান অতিথি থাকবেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির। সভাপতিত্ব করবেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শহীদ উল্লাহ চৌধুরী। এতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় বাসিন্দাদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত জানার জন্য ফোন: ০১৮১৯৯১৪৪২৭। বিজ্ঞপ্তি।যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ইসলামী ফ্রন্ট ও ছাত্রসেনার বিক্ষোভবাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর ও ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে। ১০ ফেব্রুয়ারি ইসলামী ফ্রন্টের আয়োজনে নগরের চেরাগি পাহাড়ের মোড়ে এই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। একই দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ইসলামী ছাত্রসেনা।ইসলামী ফ্রন্ট: চেরাগি পাহাড়ের মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেওয়া ইসলামী ফ্রন্ট নেতারা জানান, জামায়াত শান্তি, সম্প্রীতি ও মানবতার ধর্ম ইসলামকে কলঙ্কিত করেছে। মানববন্ধনে ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা রেজাউল করিম তালুকদার। এতে বক্তব্য দেন ইসলামী ফ্রন্টের নগর সভাপতি মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম জেহাদী, নুর হোসাইন, জাকের হোসাইন প্রমুখ।ছাত্রসেনা: কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর করার দাবিতে ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধনের আয়োজন করে। এ সময় সমাবেশে বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয় ছাত্রসেনার সভাপতি রাশেদুল হাসান, নগর ইসলামী ফ্রন্টের সভাপতি নুরুল ইসলাম জিহাদী, দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।রাউজান ডায়াবেটিস সমিতির সভারাউজান ডায়াবেটিস সমিতির উদ্যোগে ডায়াবেটিস রোগ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা ৮ ফেব্রুয়ারি রাউজান ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মুহাম্মদ তৌহিদ হোসেন। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি নুরুল ইসলাম। রাউজান ক্লাব সভাপতি ডা. মো. ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আবুল মনছুর ও ডা. এম এ জাফর। বক্তব্য দেন মুহাম্মদ জসিম উদ্দিন, গোলাম মোহাম্মদ, মুহাম্মদ রিয়াজুল হাসান, মুহাম্মদ জাহেদুল আলম, মুহাম্মদ ইলিয়াছ, আবু মো. খালেদ, মাহবুবুল আলম, স্বপন নন্দী, দিদারুল আলম, মুহাম্মদ মহিউদ্দিন প্রমুখ। সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস প্রতিরোধ মানে নিয়ম মেনে চলা, শৃঙ্খলিত জীবন। শৃঙ্খলিত জীবনে অভ্যস্ত হলে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব।সদারঙ্গের দুই দিনব্যাপী উচ্চাঙ্গ সংগীতের আসর শুরু আজসদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদের আয়োজনে আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার নগরে দুদিনব্যাপী উচ্চাঙ্গ সংগীত সম্মেলন অনুষ্ঠিত হবে। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে আজ সন্ধ্যা ছয়টায় এই সংগীতের আসর উদ্বোধন করবেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আব্দুল্লাহ আবু সাঈদ। দুই দিনের অনুষ্ঠান সূচিতে রয়েছে সংগীত-বিষয়ক সেমিনার ও আমন্ত্রিত শিল্পীদের সংগীতের আসর। বিজ্ঞপ্তি। রক্তদাতাদের সম্মাননা জানাবে সন্ধানীসন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট প্রতিবছরের ন্যায় এবারও নিয়মিত রক্তদাতাদের সম্মাননা জানাবে। এ জন্য রক্তদাতাদের নাম নিবন্ধন চলছে। নিবন্ধন করতে পারবেন যাঁরা ২০১১ সালের ১ অক্টোবর থেকে ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কমপক্ষে তিন বার এবং যাঁরা এ পর্যন্ত ১০ থেকে ২০ বার রক্ত দিয়েছেন। নিবন্ধনের জন্য ডোনার কার্ডের ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট কার্যালয়ে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। নিবন্ধনের শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ ফোন: ৬১৬৬২৫। বিজ্ঞপ্তি।‘দেশের উন্নয়নে প্রযুক্তির সমৃদ্ধির বিকল্প নেই’চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি এখন বড় ভূমিকা রেখে চলেছে। প্রযুক্তির কল্যাণে সহজ হয়েছে অনেক কাজ। তাই দেশের উন্নয়নে প্রযুক্তির সমৃদ্ধির কোনো বিকল্প নেই। তিনি গত রোববার শাহ আমানত শপিং কমপ্লেক্সে রাঙ্গুনিয়া কম্পিউটারের উদ্যোগে আয়োজিত ১৫ দিনব্যাপী একুশে আইটি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। রাঙ্গুনিয়া কম্পিউটারের স্বত্বাধিকারী আবুল মনসুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ওয়ার্ড কাউন্সিলর এ এফ কবির আহমদ, এম এম মোখলেছুর রহমান, শাখাওয়াত হোসেন, রাশেদুল ইসলাম ভুঁইয়া, সৈয়দুল আলম, আজিম উদ্দিন প্রমুখ। পরে মেয়র ফিতা কেটে মেলা উদ্বোধন করেন। মেলা চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। বিজ্ঞপ্তি।কুয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র প্রতিনিধি নির্বাচনহাটহাজারী কুয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ ফেব্রুয়ারি ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী নাজমা সুলতানা, জাহেদুল ইসলাম, মো. হেফাজ উদ্দিন, আবুল কালাম আজাদ, কহিনুর আকতার, মো. নাহিদ ও আকিব খান ছাত্র প্রতিনিধি নির্বাচিত হয়।নির্বাচন পর্যবেক্ষণ করেন উপজেলা আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন, শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিকী, শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ খান, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এম. লোকমান হাকিম প্রমুখ। বিজ্ঞপ্তি। রাঙ্গুনিয়া উচ্চবিদ্যালয়ে পুনর্মিলনীর নিবন্ধন চলছেরাঙ্গুনিয়া উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের পুনর্মিলনী অনুষ্ঠানের নিবন্ধন চলছে। আগামী ১৬ মার্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে পুনর্মিলনী অনুষ্ঠান। এ উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে ১০ ফেব্রুয়ারি থেকে। চলবে ৫ মার্চ পর্যন্ত। বিস্তারিত জানতে যোগাযোগ : ০১৮১৯ ০২৪৬৭৫ ও ০১৮১৫ ৪৭১৯৪৭ মুঠোফোন নম্বরে। পুনর্মিলনী উপলক্ষে গত সোমবার বিদ্যালয় ক্যাম্পাসে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুনর্মিলনী প্রস্তুতি কমিটির আহ্বায়ক জামাল উদ্দিন। বিজ্ঞপ্তি।