এই নগরে - দূর গ্রামে
পটিয়ায় প্রতিবন্ধীদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণবেসরকারি উন্নয়ন সংস্থা নওজোয়ানের উদ্যোগে সম্প্রতি পটিয়া উপজেলার বিভিন্ন প্রতিবন্ধীদের মধ্যে সহায়ক উপকরণ, শিক্ষাবৃত্তি ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে নওজোয়ান প্রতিবন্ধী রিসোর্স সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী মো. ইমাম হোসেন চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. তাজুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন সাংসদ সামশুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জমান, সাধারণ সম্পাদক বিজন চক্রবর্তী, দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ ছৈয়দ, পটিয়া থানার উপপরিদর্শক জাকির হোসেন, রূপালী ইনস্যুরেন্সের উপব্যবস্থাপনা পরিচালক মোরশেদ আলম, সাংবাদিক হারুনুর রশিদ, ইউপি সদস্য আফরোজা বেগম, জাপানি ভলান্টিয়ার ইউকো প্রমুখ।প্রধান অতিথি বলেন, প্রতিবন্ধীদের মূল্যায়ন করতে হবে মানুষ হিসেবে। তাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে চাকরির ব্যবস্থা করতে হবে। অনুষ্ঠানে হুইলচেয়ার ও সেলাই মেশিন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের টিউশন ফি ও পরিবারকে শীতবস্ত্র দেওয়া হয়। বিজ্ঞপ্তি।যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে প্রত্যয় ৭১ এর মানববন্ধনকাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে প্রত্যয় ৭১। সম্প্রতি জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনের পর সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক মুহাম্মদ শামসুল হক। বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা সাইফুদ্দীন খালেদ, শামীমা হারুন, মো. আবদুল হালিম, আশুতোষ দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি।‘জাতীয় পার্টি সব যুদ্ধাপরাধীর ফাঁসি চায়’জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহজাবীন মোরশেদ বলেছেন, যুদ্ধাপরাধী, রাজাকারদের ফাঁসির দাবিতে সারা দেশে চলমান নতুন প্রজন্মের দাবি গণরায়ে পরিণত হয়েছে। যারা ৩০ লাখ শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও তিন লাখ মা-বোনের ইজ্জত নষ্ট করেছে, তাদের স্থান বাংলার মাটিতে হবে না। জাতীয় পার্টি সব যুদ্ধাপরাধীর ফাঁসি চায়। তিনি ১৪ ফেব্রুয়ারি বিকেলে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে নতুন প্রজন্মের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে গিয়ে এসব কথা বলেন।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, নগর যুব সংহতির সভাপতি আলী ইমরান, নাসির উদ্দিন, অলিউল্লাহ চৌধুরী, মাহমুদুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি। বেতার দিবস পালিতবিশ্ব বেতার দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে ১৩ ফেব্রুয়ারি সকালে নগরে শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি আগ্রাবাদ বেতারকেন্দ্রের সামনে থেকে শুরু হয়ে বাদামতলীর মোড়, হোটেল আগ্রাবাদ, কমার্স কলেজ সড়ক প্রদক্ষিণ করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামন দিয়ে বেতার ভবনে গিয়ে শেষ হয়। এতে বেতারের কর্মকর্তা, কর্মচারী, শিল্পী, কলাকুশলীরা অংশ নেন। বিজ্ঞপ্তি।পতেঙ্গা-হালিশহর আঞ্চলিক শ্রমিক লীগের সম্মেলনপতেঙ্গা হালিশহর আঞ্চলিক শ্রমিক লীগের ত্রিবার্ষিক সম্মেলন ৮ ফেব্রুয়ারি পতেঙ্গা কাটগড় বাজারের এম এ আজিজ উদ্যানে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান। উদ্বোধন করেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শফর আলী। প্রধান বক্তা ছিলেন সাংসদ এম আবদুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর আবদুল বারেক ও বিসিআইসি শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি এম কামাল উদ্দিন।সম্মেলনে কাউন্সিলরদের সর্বসম্মত সিদ্ধান্তে মোহাম্মদ ইউনুছকে সভাপতি ও মো. হোসেনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের আঞ্চলিক শ্রমিক লীগের কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।ফ্রোবেল প্লে বিদ্যালয়ে ‘ফান ফেয়ার’ফ্রোবেল প্লে বিদ্যালয়ের ‘ফান ফেয়ার’ ৮ ফেব্রুয়ারি দামপাড়ার বিএমএস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মেলায় বিভিন্ন ধরনের গেমস, খাবার, খেলনা, বুটিকস ও ম্যাজিকের স্টলগুলোতে ভিড় ছিল লক্ষণীয়। দুপুরের পর থেকে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকদের পদচারণে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। মেলার সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল জনপ্রিয় কার্টুন চরিত্রগুলোর সঙ্গে শিশুদের ছবি তোলা। এ ছাড়া হর্স রাইডিং ও নাগরদোলায়ও ভিড় ছিল চোখে পড়ার মতো। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় প্রবেশ কুপনের ওপর র্যাফল ড্র ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বক্তব্য দেন বিদ্যালয়ের অধ্যক্ষ হাওড়া তেহসিন জোহাইর। বিজ্ঞপ্তি।প্রজন্ম মিরসরাইয়ের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনশিক্ষাবান্ধব সংগঠন প্রজন্ম মিরসরাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান ১১ ফেব্রুয়ারি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইউনুছ নূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম লেখিকা সংঘের সভাপতি ফরিদা হোসেন। বিশেষ অতিথি ছিলেন মিরসরাই উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, ক্লিপটন গ্রুপের পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, সিটি কলেজের অধ্যাপক জসিম উদ্দিন, আওয়ামী লীগের নেতা নুরুল হুদা, বিএনপির নেতা আবদুল আউয়াল চৌধুরী, অধ্যাপক শামসুদ্দিন শিশির, জোরারগঞ্জ মহিলা কলেজের সভাপতি রাশেদা আক্তার ও মিরসরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাৎ হোসেন চৌধুরী।আলোচনা শেষে প্রজন্ম মিরসরাইয়ের নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়। এতে মনজুরুল ইসলামকে সভাপতি ও ফয়সাল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।দরসুল কোরআন মাহফিল ২৩ ফেব্রুয়ারিপবিত্র দরসুল কোরআন মাহফিল ২৩ ফেব্রুয়ারি জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত শুক্রবার ডবলমুরিং থানা সমন্বয় কমিটি ও আঞ্জুমানে রজভীয়ার উদ্যোগে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা হাশমত আলী তাহেরী। প্রধান অতিথি ছিলেন আবদুল হান্নান চৌধুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশিক ইউসুফ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মাহফিল প্রস্তুতি কমিটির সচিব এ এম মঈন উদ্দিন চৌধুরী। বক্তব্য দেন নিজাম উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, আনোয়ারুল ইসলাম খান, আলাউদ্দিন, সরওয়ার উদ্দিন, মাসউদুর রহমান, আক্কাস উদ্দিন খন্দকার প্রমুখ।নারীর প্রতি সহিংসতা রোধে রাঙ্গুনিয়ায় মানববন্ধননারীর প্রতি সহিংসতা বন্ধে রাঙ্গুনিয়ায় মানববন্ধন করেছে বেসরকারি সংস্থা পিএসটিসি ও দিশারী। ১৪ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মোহাম্মদ আইয়ুব, মো. নাসের, অর্পণা বড়ুয়া, আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আখতার বেগম প্রমুখ।