এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয়সরণি কলেজে শহীদ মিনার উদ্বোধন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সীতাকুণ্ড বিজয়সরণি বিশ্ববিদ্যালয় কলেজে শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। প্রভাতফেরির পর শহীদ মিনার উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম আবুল কাশেম। পরে ভাষা আন্দোলন ও মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ বি এম আবুল কাশেম। প্রধান আলোচক ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন শহীদ মিনার নির্মাণে সহায়তাকারী মো. গিয়াস উদ্দিন, উপাধ্যক্ষ হারেছ আহমদ, কলেজ পরিচালনা পরিষদের সদস্য শফিউল আলম, ফরিদুল আলম, মোহাম্মদ আজম, এ কে এম রেজাউল কাদের ও মো. কামাল উদ্দিন আহমদ।আবুল মোমেন বলেন, ‘আমাদের দেশে সৃজনশীল মানুষ ছিল বলে আমরা ভাষার জন্য লড়াই করতে শিখেছিলাম। মহান একুশে ফেব্রুয়ারি আমাদের কথা বলার স্বাধীনতা এনে দিয়েছে। একমাত্র আমরাই মাতৃভাষাকে পরাধীন করতে দিইনি।’এ বি এম আবুল কাশেম বলেন, আমাদের কষ্টার্জিত এই স্বাধীনতা ধরে রাখতে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। —সীতাকুণ্ড সংবাদদাতা রাউজান ক্লাবে রোটারি ক্লাব চিটাগাং নর্থের কম্পিউটার প্রদানরোটারি ক্লাব চিটাগাং নর্থের উদ্যোগে রাউজান ক্লাব আত্ম-কর্মসংস্থানমূলক কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্রের একটি কম্পিউটার দিয়েছে। এ উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চার্টার প্রেসিডেন্ট সালমা রহমান, প্রেসিডেন্ট নূর এ আলম সিদ্দিকী, সেক্রেটারি নাঈম উদ্দীন, রেজাউল করিম, জাহাঙ্গীর আলম, মুজাহীদ বেগ, রাউজান ক্লাবের পক্ষে ক্লাবের সভাপতি ডা. মুহাম্মদ ওমর ফরুক, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, মুহাম্মদ জাহেদুল আলম, মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ। বিজ্ঞপ্তি।ওমর গণি এমইএস কলেজ ছাত্রলীগের সমাবেশদেশব্যাপী জামায়াত-শিবিরের নৈরাজ্য ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ওমর গণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে এক সমাবেশ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মোহসিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ওমর গণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সহসভাপতি ওয়াসিম উদ্দিন চৌধুরী। বক্তব্য দেন মহানগর ছাত্রলীগ নেতা গোলাম মো. দস্তগীর, সাইফুল ইসলাম, মো. সেলিম, ফিরোজ আহমেদ, ইউছুপ খান হাসান, সৌমেন বড়ুয়া, নুরুল ইসলাম, রাজেস বড়ুয়া প্রমুখ। এর আগে এক বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিজ্ঞপ্তি। সিটি কলেজে অর্থনীতি বিভাগের পরিচিতি ক্লাস সম্পন্নসরকারি সিটি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১২-১৩ শিক্ষাবর্ষের অর্থনীতি প্রথম বর্ষ সম্মান শ্রেণীর পরিচিতি ক্লাস ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এতে অধ্যক্ষ হরিশংকর জলদাস বলেন, ‘জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে নিয়মিত অনুশীলন এবং সুশৃঙ্খল জীবন-যাপনের বিকল্প নেই।’ এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপাধ্যক্ষ আকতার আলম চৌধুরী, শিক্ষক পরিষদ সম্পাদক মো. দৌলতুর রহমান চৌধুরী, অর্থনীতি বিভাগের প্রধান আবদুল আলীম ও কাউন্সিলর আলেয়া আকতার। সৈয়দবাড়ি ধর্মচক্র বিহারে শীলানন্দ স্থবিরের একক ধর্মদেশনাধর্মপ্রচারক শীলানন্দ স্থবিরের (ধুতাঙ্গ ভান্তে) সংবর্ধনা অনুষ্ঠান ও একক ধর্মদেশনা ১৫ ফেব্রুয়ারি রাঙ্গুনিয়ার সৈয়দবাড়ি ধর্মচক্র বিহারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উদ্যাপন পরিষদের আহ্বায়ক বিমলজ্যোতি মহাস্থবির। বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। ধর্মদেশনা শীলানন্দ স্থবির বলেন, ‘মানবতার শান্তির জন্য আগে নিজের মনকে পরিশুদ্ধ করতে হবে। এ জন্য ধারণ করতে হবে বুদ্ধের অহিংসার বাণী। তবেই বিশ্বশান্তি প্রতিষ্ঠা সম্ভব।’ বিজ্ঞপ্তি।যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আমরা রাসেল পরিষদের মানববন্ধনআমরা রাসেল পরিষদ মহানগর শাখার উদ্যোগে কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে এক মানববন্ধন পূর্ব নাসিরাবাদ বালক বিদ্যালয়ের সামনে ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এতে ছাত্রলীগের নেতা আলী আবরাহা, মোহাম্মদ মহসীন, কমল কান্তি মজুমদার, বিধান বড়ুয়া, অমল দাশ, মোজাম্মেল হক, সাইফুল ইসলাম, আকতাব উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।