এই নগরে - দূর গ্রামে
নারীদের নিরাপত্তা হেফাজত বিষয়ে ইলমার কর্মশালা বেসরকারি সংস্থা ইলমার উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় ‘নিরাপদ আবাসন কেন্দ্র নারী, শিশু ও কিশোরী হেফাজতিদের চিরস্থায়ী বাসস্থান নয়’ শীর্ষক এক কর্মশালা গত সোমবার কারিতাস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) নুরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন জেলা পিপি অ্যাডভোকেট আবুল হাশেম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সাইফুউদ্দিন মোহাম্মদ হাসান, সমাজসেবা অদিধপ্তরের কর্মকর্তা অভিজিত সাহা, চট্টগ্রাম উম্যান চেম্বারের সহসভাপতি খালেদা আওয়াল, বাংলাদেশ মহিলা পরিষদের সাবেক সভাপতি নুরজাহান খান সিএসডিএফের চেয়ারম্যান এস এম নাজের হোসেন, বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি আব্দুল ওহাব, সভায় ধারণা পত্র উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস। বিজ্ঞপ্তি। ছাফা-মোতালেব কলেজে পুরস্কার বিতরণ সম্পন্নচান্দগাঁও থানাধীন মোহরা ছাফা-মোতালেব কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২১ ফেব্রুয়ারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মোহাম্মদ ফরিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো. আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন পরিষদের সদস্য মো. সাইদুল হক।বীণাপানি চক্রবর্তীর সঞ্চালনায় এতে অতিথিরা বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে কলেজের শিক্ষার্থীরা। এর আগে ১৭ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন অধ্যক্ষ মোহাম্মদ ফরিদ। বিজ্ঞপ্তি। দৃষ্টির বিজনেস আইডিয়া প্রতিযোগিতা দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও দ্য ডেইলি স্টার-এর পৃষ্ঠপোষকতায় বিজনেস আইডিয়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ১৬ ফেব্রুয়ারি নগরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। এতে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় ও কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সানশাইন গ্রামার স্কুল রানার আপ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আহসান-উজ-জামান। দৃষ্টি চট্টগ্রামের সভাপতি কশসাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আলী আহমাদ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আঞ্চলিক প্রধান মোহাম্মদ আলী চৌধুরী, সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আবদুল্লাহ মামুন ও আবুল খায়ের গ্রুপের কনসালটেন্ট তাসনিম এ করিম। বক্তব্য দেন দৃষ্টি ডিবেট ক্লাবের পরিচালক মাসুদ বকুল, সহসভাপতি সাইফ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাবের শাহ, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন, সমন্বয়কারী মুজিবুর রহমান ও সহসমন্বয়কারী জুনায়েদ কৌশিক চৌধুরী। প্রতিযোগিতার চূড়ান্তপর্বে উত্তরবঙ্গের ঐতিহাসিক স্থাপনাগুলোকে পর্যটনকেন্দ্র বানানো, বাংলাদেশের সোনালি আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনা, কক্সবাজারকে নতুন করে সাজানোসহ নানা আইডিয়া তুলে ধরেন শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি।রাঙামাটিতে পোর্ট্রেট ফটোগ্রাফিক কার্নিভালশিল্পী হিসেবে একজন আলোকচিত্রীর সমাজের প্রতি অনেক দায় আছে। সমাজ পরিবর্তনে তিনি ভূমিকা রাখতে পারেন। তাঁর ছবি জনমনে ইতিবাচক অথবা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সে কারণে তাঁকে সবসময় সতর্ক থাকতে হবে। সাংস্কৃতিক সংগঠন পোর্ট্রেটের উদ্যোগে ১৫ ও ১৬ ফেব্রুয়ারি রাঙামাটি পৌরসভা মিলনায়তনে দুই দিনব্যাপী তৃতীয় পোর্ট্রেট ফটোগ্রাফিক কার্নিভালে বক্তারা এ কথা বলেন। রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুনীল কান্তি দের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী। বক্তব্য দেন ক্রীড়াবিদ শফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন পোর্ট্রেট পরিচালক রূপম চক্রবর্তী।সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিউজ এজেন্সির (বিএনএ) সম্পাদক মিজানুর রহমান মজুমদার। উপজাতীয় নৃত্যানুষ্ঠান, ভ্রমণ, প্রতিযোগিতাসহ আলোকচিত্র সংশ্লিষ্ঠ বিভিন্ন আয়োজন ছিল এই কার্নিভালে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৭০ জন আলোকচিত্রী এতে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি চাটগাঁ ডাইজেস্টের রত্মগর্ভা মা সম্মাননা১৭তম বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামের ২০ নারীকে রত্মগর্ভা মা সম্মাননা দিয়েছে মাসিক চাটগাঁ ডাইজেস্ট। এ উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে পত্রিকার প্রধান সম্পাদক রওশন আখতার হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ মাহাজাবীন মোরশেদ। বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ৩১৫-বি-৪ এর গভর্নর এম ডি এম কামাল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম লেডিস ক্লাবের সভাপতি জিনাত আযম, চিটাগাং উমেনস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহসভাপতি খালেদা আউয়াল, সাংবাদিক মো. ইসকান্দর আলী চৌধুরী ও জেইজি মওদুদ। বক্তব্য দেন চাটগাঁ ডাইজেস্টের সম্পাদক সিরাজুল করিম, নির্বাহী সম্পাদক রায়হান জান্নাত প্রমুখ। সংবর্ধিত মায়েরা হলেন শামসুন নাহার হাফেজ, বেগম সালেমা খাতুন, শামসুন নাহার বেগম, রেজিয়া বেগম, শামসুন নাহার বেগম, ফাতেমা জোহরা বেগম, রৌশন আখতার, আলপনা সেনগুপ্তা, মোস্তফা বেগম, জাহান আরা নেওয়াজ, ছাকিবা খানম, নুরুন্নেছা বেগম, লীলা বিথী চৌধুরী, ডা. মমতাজ বেগম, শামসুন নাহার, নিলুফার জাহান, বেগম রোকেয়া জামান, নূরজাহান বেগম, পারু প্রভা বড়ুয়া ও রুবী দাশগুপ্তা। বিজ্ঞপ্তি।