এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক ছাত্রনেতা রঞ্জন রশ্মি সরকার ও শাহেদ আজাদের শোকসভাবাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদের সাবেক সহসভাপতি রঞ্জন রশ্মি সরকার ও শাহেদ আজাদের শোকসভা ১৯ জানুয়ারি প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রকৌশলী দেলোয়ার মজুমদার। বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রামের সভাপতি তপন দত্ত, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা বখতেয়ার নূর সিদ্দিকী, পেশাজীবী সংগঠনের নেতা ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলার সভাপতি মৃণাল চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, অধ্যাপক অশোক সাহা, ডা. দিলীপ দে, আলেক্স আলীম, মো. আতিক, জাহেদ আজাদ, তছলিম উদ্দীন প্রমুখ। বিজ্ঞপ্তি।ক্রুজ ভেসেল ‘এমভি মাহিরা’ উদ্বোধনক্রুজ ভেসেল ‘এমভি মাহিরা’ উদ্বোধন করল এফএমসি ডকইয়ার্ড লিমিটেড। ২০ জানুয়ারি নগরের পাইলট জেটিতে ইস্টউড লিমিটেডকে এটি হস্তান্তর করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্লাসিফিকেশন সোসাইটি-আরআইএনএ-এর এশিয়া-ওশেনিয়ার আঞ্চলিক প্রধান জর্জিও সালেটি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ও এস আই বি এলের জোনাল হেড মোহাম্মদ জাহাঙ্গির খালেদ। অনুষ্ঠানে বক্তারা আন্তর্জাতিক মানের এই জাহাজের নির্মাণশৈলীর প্রশংসা করে ভবিষ্যতে এ প্রতিষ্ঠানের সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফএমসি ডকইয়ার্ড লিমিটেডের চেয়ারম্যান মির্জা আইয়ুব বেগ, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইয়াসিন চৌধুরী, মহাব্যবস্থাপক পংকজ দত্ত প্রমুখ। বিজ্ঞপ্তি।জোয়ারা বিশ্বম্ভর চৌধুরী বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পুনর্মিলনীচন্দনাইশের বিশ্বম্ভর চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী উৎসব ২০ জানুয়ারি নগরের জেএমসেন হলে অনুষ্ঠিত হয়। উৎসব উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘শিক্ষা জাতীয় সম্পদ। এটিকে রক্ষা না করলে আমরা প্রাক্তন শিক্ষার্থীরা জাতির কাছে দায়বদ্ধ থাকব।’পরিষদের সভাপতি তিনকড়ি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বিজিসি ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আফসার উদ্দীন আহমেদ, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী, সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মোহাম্মদ হাসনি, অধ্যাপক জাহাঙ্গীর আলম, প্রাক্তন উপসচিব দীলিপ কুমার চৌধুরী, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য গৌরচাঁদ চৌধুরী, প্রাক্তন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কাসেম, ব্যাংকার আবদুল জাব্বার চৌধুরী, মোজাম্মেল হক ও দাতা সদস্য দয়াল চাঁদ চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম । অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দীলিপ কুমার চৌধুরীর সভাপতিত্বে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. মাহফুজুর রহমান, লী জয়নুল আবেদীন, জয়শান্ত বিকাশ বড়ুয়া, উৎপল রক্ষিত, শশাঙ্ক মোহন আচার্য, অসীম চক্রবর্তী, আবদুল মান্নান, আবদুর রহমান জাহাঙ্গীর প্রমুখ। স্মৃতিচারণের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে টেলিভিশন ও বেতারের শিল্পীরা গান পরিবেশন করেন। বিজ্ঞপ্তি। জিপিএইচ উৎসব সম্পন্নশিল্পপ্রতিষ্ঠান জিপিএইচের দিনব্যাপী উৎসব ২১ জানুয়ারি হালিশহরের শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। সকালে বেলুন এবং পায়রা উড়িয়ে উৎসব উদ্বোধন করেন জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম। উৎসবে ছিল খেলাধুলা, পুতুলনাচ, গ্রামীণ মেলা, পিঠাপুলি বিক্রি, নাগরদোলা প্রভৃতি নানা আয়োজন। স্বাগত বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, ‘জিপিএইচ গ্রুপ সমাজ এবং মানুষের প্রতি দায়বদ্ধ। বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে সবসময় পাশে থাকবে।’ দিনব্যাপী অয়োজনের শেষ দিকে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন বাউল হামিদুর রহমান এবং তাঁর দল। এ ছাড়া আঞ্চলিক গানের শিল্পী প্রেম সুন্দর বৈষ্ণব, মানিক ও মুক্তা গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন। বিজ্ঞপ্তি। রাঙ্গুনিয়া অখণ্ডমণ্ডলীর দুই দিনব্যাপী অনুষ্ঠানরাঙ্গুনিয়া অখণ্ড মণ্ডলীর উদ্যোগে স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আবির্ভাব উৎসব ও সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুদিনের অনুষ্ঠান ১২ ও ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে স্বরূপানন্দ সংগীতানুষ্ঠান, অখণ্ড সংহিতা পাঠ, সমবেত উপাসনা, কীর্ত্তন ও ধর্ম সভা। ধর্ম সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক মৃদুল কান্তি দে। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চারুকলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ রীতা দত্ত। মুখ্য আলোচক ছিলেন উমানন্দ ব্রহ্মচারী। বিশেষ অতিথি ছিলেন নির্মল শীল, আনন্দ মোহন রক্ষিত ও মৃণাল কান্তি মহাজন। বিজ্ঞপ্তি।