এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাওয়া স্কুল অভিভাবক ফোরাম অভিনন্দন জানাল মেয়রকে বাওয়া স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক ফোরামের এক সভা গত ২৪ ফেব্রুয়ারি জহুর আহমদ চৌধুরী টাওয়ারে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অভিভাবক ফোরামের সভাপতি জিয়াউদ্দিন চৌধুরী।সভায় অভিভাবকেরা ও ছাত্রীরা তাদের দীর্ঘদিনের দাবি পূরণ করে বাওয়া স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন ফুটওভার ব্রিজসহ আরও পাঁচটি ফুটওভার ব্রিজ নির্মাণের কাজ শুরু করায় মেয়র মনজুরুল আলমকে অভিনন্দন জানানো হয়। বাওয়া স্কুলের অভিভাবক ও ছাত্রীরা এই ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য দীর্ঘ ছয় বৎসর ধরে নানা কর্মসূচির মাধ্যমে আন্দোলন করে আসছিলেন। সভায় উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর মো. হানিফ, মহিলাবিষয়ক সম্পাদিকা রাশেদা বেগম, উইম্যান চেম্বার অব কমার্সের সদস্য হোসনে জামিল, কুতুবউদ্দিন চৌধুরী, শরফুদ্দিন চৌধুরী, ফজল আহমদ, আমিনুল ইসলাম, সোলতান আহমদ, মো. এয়াকুব, সাজেদা বেগম, মো. খুরশীদ, দুলু, মো. হামিদ প্রমুখ। বিজ্ঞপ্তি।মুক্তিযুদ্ধের প্রজন্মের হরতালবিরোধী সমাবেশজামাত-শিবিরের হরতালের নামে নৈরাজ্য ও তাণ্ডব সৃষ্টির প্রতিবাদে মুক্তিযুদ্ধের প্রজন্ম বৃহত্তর চট্টগ্রাম শাখার উদ্যোগে গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে নগরের নিউ মার্কেট সংলগ্ন দোস্তবিল্ডিং চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি নূরে-আলম সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সেক্টর কমান্ডার্স ফোরামের চট্টগ্রাম বিভাগীয় সদস্যসচিব বেদারুল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা সুভাষ চৌধুরী, অ্যাডভোকেট নির্মল শর্মা, এস এম লিয়াকত হোসেন, আব্দুর রহিম চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক দিদারুল আলম, সৈয়দ রফিকুল ইসলাম, রাশেদ খান মেনন, দিদার আশরাফী প্রমুখ। বক্তারা অবিলম্বে সকল যুদ্ধাপরাধীর ফাঁসি এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান। বিজ্ঞপ্তি।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিইবি বিভাগে বায়োইনফরম্যাটিক্স গবেষণাগারচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে স্থাপিত হলো আধুনিক কম্পিউটেশনাল বায়োলজি ল্যাব। এটি স্থাপনে সহযোগিতা করে কনফিডেন্স সিমেন্ট লিমিটেড।সম্প্রতি জিইবি বিভাগের সভাপতি ড. লুলু ওয়াল মারজানের সভাপতিত্বে এই কম্পিউটার ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠান বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কনফিডেন্স সিমেন্টের ব্যবস্থানা পরিচালক জহিরুদ্দিন আহমেদ। বক্তব্য দেন বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোহাম্মদ আল ফোরকান, শিক্ষক এস এম রফিকুল ইসলাম ও এ এম আবু আহমেদ।প্রধান অতিথি বলেন, এই ল্যাবের মাধ্যমে জিইবির শিক্ষার্থীরা উন্নত বিশ্বের সফল গবেষণাপত্র অনুসরণ করে তাঁদের জ্ঞানভান্ডার সমৃদ্ধ করতে পারবেন। বিজ্ঞপ্তি।চট্টগ্রাম কলেজিয়েটসের প্রীতি সমাবেশ স্থগিতচট্টগ্রাম কলেজিয়েট স্কুল প্রাক্তন ছাত্রসমিতি ‘চট্টগ্রাম কলেজিয়েটস’- এর ৮ মার্চের প্রীতি সমাবেশ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। গত ২ মার্চ প্রীতি সমাবেশ উপলক্ষে গঠিত উপকমিটির যুগ্ম-আহ্বায়ক আশরাফ-উল-আনোয়ার হিরনের সভাপতিত্বে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ফজলুল হক, মো. জাকারিয়া, গোলাম মহিউদ্দিন মুকুল, প্রকৌশলী কামরুল ইসলাম, ওয়াহিদ দুলাল, রাজিউর রহমান, আবু বকর ছিদ্দিকী, তুহিন কান্তি শীল, এহতেশাম রিশতা ও রায়হান সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রীতি সমাবেশের নতুন তারিখ পরবর্তী সময়ে জানানো হবে। বিজ্ঞপ্তি।চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন কক্সবাজারের চকরিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গত ২৭ ফেব্রুয়ারি শাহ উমরাবাদ উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহমদ হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ। আহ্বায়ক গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, সহসভাপতি শফিকুল কাদের, শাহাব উদ্দিন, যুগ্ম সম্পাদক সিরাজুল মোস্তফা, আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোছাইন, জেলা নেতা নুরুল আবছার, জাফর আলম, চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার, চকরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা পারভীন প্রমুখ। প্রধান অতিথি বলেন, এ দেশে যুদ্ধাপরাধী-রাজাকারদের ঠাঁই নেই। নতুন প্রজন্মের ব্যতিক্রমী আন্দোলন দেখে বিএনপি জামায়াত দিশেহারা হয়ে পড়েছে। তারা এখন হরতাল-অবরোধ দিয়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে রাজাকারদের রক্ষার পাঁয়তারা চালাচ্ছে।আলোচনা শেষে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাফর আলম সভাপতি, ফজলুল করিম সাঈদী সহসভাপতি ও কাউন্সিলরদের ভোটে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।—চকরিয়া সংবাদদাতানন-ডিপ্লোমা মেডিকেল সরকারি কর্মচারী সমিতির কার্যকরী কমিটি গঠনতৃতীয় শ্রেণী নন-ডিপ্লোমা মেডিকেল সরকারি কর্মচারী সমিতির কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যরা কণ্ঠভোটে পরিষদের নতুন নেতৃত্ব নির্বাচিত করেন। মো. আবুল বশর চৌধুরী কমিটির সভাপতি, মো. আবদুল হক মিয়া সহসভাপতি, মো. আবুল বাসার সাধারণ সম্পাদক, মো. ইউছুফ সহসাধারণ সম্পাদক, মো. নজরুল ইসলাম যুগ্ম সম্পাদক, প্রণব কুমার হাওলাদার সাংগঠনিক সম্পাদক, মো. ইমাম উদ্দিন অর্থ সম্পাদক, আউয়াল সরকার সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক, মো. তৌহিদুল আলম চৌধুরী দপ্তর সম্পাদক, মো. জসিম উদ্দিন প্রচার সম্পাদক এবং রোকেয়া খানম মহিলাবিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মো. মহীউদ্দিন, মো. দেলোয়ার হোসেন, জহির উদ্দিন মো. বাবর এবং রাজিব কুমার দে। বিজ্ঞপ্তি।স্বাধীনতাবিরোধী অপরাজনীতি সম্পর্কে সজাগ থাকার আহ্বানস্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরের অপরাজনীতির শিকার হয়ে বহু ধর্মপ্রাণ মানুষ ভুল পথে পরিচালিত হচ্ছে। তাদের নৈরাজ্যজনক কর্মকাণ্ডের ঢাল হিসেবে ব্যবহূত হয়ে অনেক সাধারণ মানুষও দুঃখজনকভাবে প্রাণ হারাচ্ছে। তাদের এ অপরাজনীতি সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে। প্রত্যয় ’৭১-এর কার্যনির্বাহী কমিটির সভায় এসব কথা বলেন বক্তারা। ১ মার্চ বিকেলে নগরের ইসলামাবাদ মেমোরিয়াল হলে সংগঠনের সাধারণ সম্পাদক শামীমা হারুণের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইফুদ্দিন খালেদ। এতে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন সহসভাপতি আবদুল হালিম, আশুতোষ দাশ, রুনু মজুমদার, পরিতোষ দস্তিদার, ফরহাদ আলী প্রমুখ। শুরুতেই জামায়াত-শিবিরের হামলায় ব্লগার রাজীব, শান্ত ও পুলিশসহ নিহত ব্যক্তিদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে প্রত্যয় ৭১-এর সদস্যরা প্রেসক্লাব চত্বরে গিয়ে গণজাগরণ মঞ্চের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।কধুরখীল বালিকা উচ্চবিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনবোয়ালখালী উপজেলার কধুরখীল বালিকা উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ২ ফেব্রুয়ারি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য দীপক চৌধুরী, লিটন ধর, শফিউল আলম, ইউসুফ সিকদার, শামীমা খানম, শিক্ষিকা হাসিনা মমতাজ, যুবলীগ নেতা মো. সাইদুল আলম, ছাত্রলীগ নেতা মো. কামাল উদ্দিন, আব্দুল মোনাফ ও বানু ভূষন চৌধুরী। বিজ্ঞপ্তি। রাউজান ক্লাবের বিনা মূল্যে শিক্ষা সামগ্রী বিতরণরাউজান ক্লাবের জাকাত ও কল্যাণ তহবিল থেকে বিনা মূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা গত ২২ ফেব্রুয়ারি ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে মুখ্য আলোচক ছিলেন সাংস্কৃতিক সংগঠক মুহাম্মদ মহসীন চৌধুরী। সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি ডা. মুহাম্মদ ওমর ফারুক। রাউজান লেলেংগারা পাবলিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাছির উদ্দীনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ক্লাব সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ, জাহেদুল আলম, তসলিম উদ্দিন, জমির উদ্দীন, শামশুদ্দৌহা, ছমিউদ্দীন, রিদুয়ান চৌধুরী, মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম, জাহিদুল আনোয়ার, জসীম উদ্দীন সিকদার, নুরুল আবসার, আবদুর রহমান প্রমুখ। সভাশেষে অতিথিরা বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় ৬০ হাজার টাকার শিক্ষাসামগ্রী বিতরণ করেন। বিজ্ঞপ্তি।সংগীত পরিষদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান কালসংগীত পরিষদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল ৮ মার্চ মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানসূচিতে রয়েছে নোবেলজয়ী ইংরেজি গীতাঞ্জলি প্রকাশের শতবর্ষ উদযাপন, আলোচনা সভা, সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণ ও চিত্রাঙ্কন প্রদর্শনী। সকাল সাড়ে নয়টায় দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ। অতিথি থাকবেন নারীনেত্রী মাহফুজা খানম, শহীদজায়া বেগম মুশতারী শফি, বাসুদেব ধর, এনায়েত বাজার মহিলা কলেজের অধ্যক্ষ তহুরীন সবুর ও কবি শরীফ বুলবুল।অনুষ্ঠানে উচ্চাঙ্গসংগীত শিল্পী ও শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া এবং কণ্ঠসংগীত শিক্ষক রুবী দাশগুপ্তাকে সংবর্ধনা দেওয়া হবে। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে শত শিশুকণ্ঠে গীতাঞ্জলির গান পরিবেশিত হবে। বিজ্ঞপ্তি।বন্ধুসভার চলচ্চিত্র প্রদর্শনী কালচট্টগ্রাম বন্ধুসভার আয়োজনে ‘বাংলাদেশের জন্ম ইতিহাস সন্ধানে’ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনী আগামীকাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত হবে। স্থান: বন্ধুসভা কক্ষ, প্রথম আলো, এএস টাওয়ার, রোড -১, প্লট-৫৫৩, হিলভিউ আবাসিক এলাকা, পাঁচলাইশ। এই আয়োজনে বন্ধুসভার সব নতুন ও পুরোনো বন্ধুদের আমন্ত্রণ জানানো হয়েছে। যোগাযোগ: ০১৮১৫ ৮১১৩২৮। বিজ্ঞপ্তিদিশারী সংঘের ক্রিকেট টুর্নামেন্ট চান্দগাঁও দিশারী সংঘের উদ্যোগে সিনিয়র-জুনিয়র শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট সম্প্রতি হাজেরা-তজু ডিগ্রি কলেজসংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। এতে সিনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হয় দিশারী ব্রাইট এবং রানার আপ হয় দিশারী ওয়ারিয়র। জুনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হয় দিশারী লায়ন এবং রানার আপ হয় দিশারী টাইগার্স।ইরফান খানের সভাপতিত্বে এবং জাহেদ আহমদ চৌধুরীর পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিশারী সংঘের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলম খান। অন্যদের মধ্যে নেওয়াজ খান, নাদের আলী খান, কাজি সিরাজুল ইসলাম আজাদ, মতিউর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।