এই নগরে - দূর গ্রামে
চট্টগ্রাম একাডেমি পুরস্কার পাচ্ছেন মনিরুজ্জামানচট্টগ্রাম একাডেমি পুরস্কার ২০১৩ পাচ্ছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ভাষাবিজ্ঞানী মনিরুজ্জামান। প্রবন্ধ, গবেষণা, ভাষাবিজ্ঞান ও সৃজনশীল সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। ২৩ মার্চ শনিবার মুসলিম হল প্রাঙ্গণে স্বাধীনতার বইমেলা মঞ্চে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে এটি হস্তান্তর করা হবে। পুরস্কার হিসেবে থাকছে সম্মাননা ক্রেস্ট, উত্তরীয় ও ১০ হাজার টাকার একটি চেক।মনিরুজ্জামানের জন্ম ১৯৪০ সালের ১৫ ফেব্রুয়ারি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে তিনি বাংলা বিভাগের সভাপতি ও কলা অনুষদের ডিনের দায়িত্ব পালন করেন। নজরুলগবেষক হিসেবেও রয়েছে তাঁর বিশেষ খ্যাতি। তিনি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালকের দায়িত্বও পালন করেন অত্যন্ত দক্ষতার সঙ্গে। এ পর্যন্ত তাঁর অনেক গ্রন্থ প্রকাশিত হয়েছে। তার মধ্যে ভাষা-সমস্যা ও অন্যান্য প্রসঙ্গ, বাংলা সাহিত্য: অতীত ও উত্তরকাল, সাহিত্য ও সংস্কৃতিতে চট্টগ্রাম, গোষ্ঠীপত্র ও সাময়িকী, পুরুষ পরম্পরা, ইদানীং বিপন্ন বড়ো, নদীতে মেঘের ছায়া, রবীন্দ্রচিন্তা উল্লেখযোগ্য। বিজ্ঞপ্তি।রোটারি গভর্নরের পোর্টসিটি ক্লাব পরিদর্শনরোটারি গভর্নর ড. ইশতেয়াখ এ জামান গত বৃহস্পতিবার রোটারি ক্লাব অব চিটাগাং পোর্টসিটি পরিদর্শন করেন।এ উপলক্ষে ক্লাব সভাপতি প্রকৌশলী আবু নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বক্তব্য দেন ক্লাব সেক্রেটারি জিন্নাহ চৌধুরী, লে. গভর্নর আফতাব উদ্দিন খান সিদ্দিকী, সহকারী গভর্নর শাকিল মঞ্জুর, এস এম ফেরদৌস, মো. নুরুল হুদা, অ্যাডভোকেট জহিরুল ইসলাম, আবু সুফিয়ান, গোলাম নেওয়াজ, ওমর ফারুক, রাশেদুল হাসান, এম এ হাসান, জাকির হোসাইন, রেজাউল করিম, ইব্রাহিম খলিল, রুপম কিশোর পাল ও আবদুল মন্নান মজুমদার, সাইফুল হুদা সিদ্দিকী।গভর্নর ক্লাবের সমগ্র কার্যক্রমের ওপর সন্তোষ প্রকাশ করেন এবং সবাইকে মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।নুরুল আমিনের শোকসভা অনুষ্ঠিতশাহ গরীবুল্লাহ হাউজিং সোসাইটির সাবেক সভাপতি রেয়াজুদ্দিন বাজারের প্রগতি ক্লথ স্টোরের স্বত্বাধিকারী নুরুল আমিনের শোকসভা ১৫ মার্চ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সোসাইটির বর্তমান সভাপতি প্রকৌশলী মো. হারুন। সভা সঞ্চালনা করেন মো. কাওছারুজ্জামান। নুরুল আমিনের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন কাশেম মজুমদার, কাজী মো. হারুন উর রশীদ, মো. মহিউদ্দিন, সিরাজুল হক, মো. মোসলেম উদ্দিন ও মো. শাখাওয়াত বিন আমীন।সভায় বক্তারা বলেন, নুরুল আমিন ছিলেন একজন আলোকিত মানুষ। তিনি গরীবুল্লাহ হাউজিং সোসাইটির উন্নতি সাধনে নিবেদিত ছিলেন। তাঁর মতো সমাজসেবক ও সজ্জন মানুষকে হারিয়ে এলাকায় যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা পূরণ হওয়ার নয়। সভায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত হয়। সভা শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন সোসাইটির জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. সোলায়মান। বিজ্ঞপ্তি।মহিলা পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিতআন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা পরিষদ চট্টগ্রাম শাখার উদ্যোগে আলোচনা সভা সম্প্রতি সকালে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি অধ্যাপিকা লতিফা কবিরের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য নূর জাহান খান, সাধারণ সম্পাদক সুগতা বড়ুয়া, সহসাধারণ সম্পাদক সিতারা শামীম ও সহসভাপতি গীতা রুদ্র। বক্তারা বলেন, আন্তর্জাতিক নারী দিবসের শত বছর পার হলেও এর মধ্যে নারীদের ভাগ্যের তেমন উন্নতি হয়নি। সাম্প্রতিককালে নারীদের ওপর নির্যাতন বেড়ে যাওয়ায় সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি।ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস পালিতবিশ্ব কিডনি দিবস উপলক্ষে ১৩ মার্চ চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের কিডনি বিভাগের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়। এই দিন সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত ডায়াবেটিস ও কিডনি রোগীদের ৫০ শতাংশ হ্রাসকৃত মূল্যে কিডনি পরীক্ষা এবং হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ রতন কান্তি সাহা বিনা মূল্যে চিকিৎসাসেবা দেন। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ডা. ছৈয়দুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী, হাসপাতালের ডায়াবেটলজিস্ট মাসুদ করিম।এ সময় সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী হাসপাতালে আসা কিডনি রোগীদের উদ্দেশে বলেন, কিডনি রোগ একটি মারাত্মক রোগ। কিডনি বিশেষজ্ঞদের মতে, বর্তমানে দেশে ১৩ শতাংশ মানুষ কিডনি জটিলতায় ভুগছে। কিডনি জটিলতার প্রধান কারণ হচ্ছে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ। কারণ, একজন ডায়াবেটিক রোগী ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করলে যেকোনো সময় তার কিডনি বিকল হতে পারে এবং উচ্চ রক্তচাপের রোগীদের এই রোগের ঝুঁকি বেশি। তাই এবারের প্রতিপাদ্য হলো ‘জীবনের জন্য কিডনি, আকস্মিক কিডনি বিকল রোধ করুন’।সমিতির সভাপতি ছৈয়দুর রহমান চৌধুরী জানান, চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালকে জেনারেল হাসপাতালে রূপান্তর করা হয়েছে। একই ছাদের নিচে সব রোগের চিকিৎসা চালু হয়েছে। তাই কিডনি রোগীসহ অন্যান্য রোগীরা এই হাসপাতালে সব চিকিৎসা পাবে। বিজ্ঞপ্তি।শহীদ জিয়াউর রহমান কলেজে শিক্ষক সংবর্ধনাহাটহাজারী কেসি শহীদ জিয়াউর রহমান কলেজ মিলনায়তনে ১৪ মার্চ রসায়নবিদ্যার সহকারী অধ্যাপক এ এফ নূরুল কবিরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির সদস্য এম হারুন অর রশীদ চৌধুরী, পুলক কান্তি রায়, মোহাম্মদ নুরুল আবছার এবং সাবেক সদস্য সৈয়দ নেছার উদ্দিন ও মোহাম্মদ মসিহউদ্দৌলা। বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মোহাম্মদ নাছির উদ্দিন, আবদুল বারী, শিরিন আকতার, নীলাদী কুমার দে, ত্রিদিব রায়, মোহাম্মদ আবদুল বারী এবং শিক্ষার্থী জান্নাতুন নাইমা, খায়রুল নাহার, মুন্নী আকতার, উম্মে ফারাহনুর নিসা, রোকনউদ্দিন, শ্রাবন্তী দাশ। শেষে প্রধান অতিথি সংবর্ধিত শিক্ষককে সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করেন।উত্তর গুজরায় ফুটবল টুর্নামেন্ট রাউজানের উত্তর গুজরা পলাশনগর একতা সংঘের দ্বিতীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৮ মার্চ অনুষ্ঠিত হয়। খেলায় চ্যাম্পিয়ন হয় মীরধারপাড়া ফুটবল একাদশ। রানার্সআপ হয় উত্তর গুজরা একাদশ। স্থানীয় নুনা পুকুরপাড় মাঠে খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন থ্রি-স্টার প্রপার্টিজের চেয়ারম্যান মোহাম্মদ জাফর। অতিথি ছিলেন পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ, পশ্চিম গুজরা ইউপির চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ, উত্তর গুজরা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রোশাঙ্গীর আলম ও সাংবাদিক সাইদুল ইসলাম।উপস্থিত ছিলেন পূর্ব গুজরা ইউপির প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন, আঁধার মানিক হাফেজিয়া মুনিরুল মোস্তাফা দাখিল মাদ্রাসার সহসুপার শফিউল আলম, পূর্ব গুজরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন প্রমুখ।রাউজানে উত্তর গুজরা পলাশ নগর একতা সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।রাঙ্গুনিয়া কলেজে দুই বিষয়ে অনার্স কোর্স চালু রাঙ্গুনিয়া কলেজে রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে অনার্স কোর্স চালু হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলতি ২০১৩-১৪ শিক্ষাবর্ষে এ কোর্সে শিক্ষার্থী ভর্তি শুরু হবে।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু ইউসুফ জানান, ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষে রাঙ্গুনিয়া কলেজে অর্থনীতি বিষয়ে অনার্স কোর্স চালু করা হয়েছিল। কিন্তু শিক্ষার্থীর অভাবে তিন বছর পর তা বন্ধ হয়ে যায়। বর্তমানে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে অনার্স কোর্স চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।—রাঙ্গুনিয়া প্রতিনিধি