এই নগরে - দূর গ্রামে
প্রেসক্লাবের বার্ষিক বিশেষ অধিবেশনচট্টগ্রাম প্রেসক্লাবের বার্ষিক বিশেষ অধিবেশন ১৪ মার্চ ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি আলী আব্বাস। অধিবেশনে সদস্যদের উপস্থিতিতে ক্লাবের ২০১৩-১৪ সালের কর্মপরিকল্পনা ও প্রস্তাবিত বাজেট পেশ করেন ক্লাবের অর্থ সম্পাদক শুকলাল দাশ। অধিবেশনের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী। প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন আবু সুফিয়ান, অঞ্জন কুমার সেন, মঈনুদ্দীন কাদেরী, হেলাল উদ্দিন চৌধুরী, নির্মলচন্দ্র দাশ, কলিম সরওয়ার, সমীর কান্তি বড়ুয়া, সালাহউদ্দিন মো. রেজা, নাজিমুদ্দীন শ্যামল, মুহাম্মদ মোরশেদ আলম, বিশ্বজিৎ বড়ুয়া, মো. ফারুক, সাইফুল্লাহ চৌধুরী প্রমুখ।সভার শুরুতে দেশের বরেণ্য ব্যক্তি, সাংবাদিক, বুদ্ধিজীবীদের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। নির্ধারিত আলোচ্যসূচির বিভিন্ন দিক আলোচনার পর সর্বসম্মতভাবে প্রস্তাবিত বাজেট ও কর্মপরিকল্পনা অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি।আব্দুল আলী প্রাথমিক বিদ্যালয় অষ্টম শ্রেণীতে উন্নীতপাহাড়তলী এলাকার আব্দুল আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম অষ্টম শ্রেণীতে উন্নীত করা হয়েছে। ১০ মার্চ শ্রেণী কার্যক্রম উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফছারুল আমীন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল বশর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মোর্শেদ আক্তার চৌধুরী।মন্ত্রী প্রতিটি এলাকায় সবার শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি শিশু-কিশোর যেন প্রাথমিক স্তরের শিক্ষা থেকে বাদ না পরে তার ওপর বিশেষ নজর দিচ্ছে সরকার। বিজ্ঞপ্তি।ইউনেস্কো লেডিস ক্লাবের কম্পিউটার প্রশিক্ষণবিশ্ব নারী দিবস উপলক্ষে সব বয়সের নারীদের কম্পিউটার ও ইংরেজি ভাষার ওপর প্রশিক্ষণের আয়োজন করেছে ইউনেস্কো লেডিস ক্লাব অব চিটাগাং। শিক্ষার্থী ও পেশাজীবীসহ সব শ্রেণীর নারীরা এতে অংশ নিতে পারবেন। প্রশিক্ষণ শুরু হবে আগামী ২০ মার্চ থেকে। প্রশিক্ষণে অংশ নিতে ইচ্ছুকদের ১৯ মার্চের মধ্যে আল হাকিম প্লাজা, ১৪ পাঁচলাইশ, এই ঠিকানায় যোগাযোগ করতে হবে। বিস্তারিত মুঠোফোনে (০১৯৭৫ ৭০৬০৫০) জানা যাবে। নিজস্ব প্রতিবেদক।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির নির্বাচনচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৮২ সালের ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির (২০১৩-১৫) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. দিদারুল ইসলাম সভাপতি ও মো. শাহ আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির অপরাপর নির্বাচিত নেতারা হলেন, সহসভাপতি অধ্যক্ষ মীর কফিল উদ্দিন এবং এস এম জাকের হোসেন, যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান, অর্থসম্পাদক জাফর সাদেক চৌধুরী, দপ্তর সম্পাদক মাহফুজুল হক চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক মো. নিয়াজ আলমদ চৌধুরী, সাহিত্য সম্পাদক দীপংকর চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জি এম সরওয়ারুল আলম, আপ্যায়ন সম্পাদক মো. ইউসুফ, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নূর নাহার বেগম, মহিলাবিষয়ক সম্পাদিকা নাছিমা আক্তার চৌধুরী। নির্বাহী সদস্যরা হলেন এস এম হুমায়ুন কবির চৌধুরী কাঞ্চন, মো. সেলিম, মো. রফিকুল ইসলাম ভূইয়া শামীম, শাহীন সুলতানা, মো. লোকমান, সৈয়দ মোহাম্মদ মুসা, সাইফুদ্দিন মাহমুদ কাতেবী এবং শীলাব্রত বড়ুয়া। বিজ্ঞপ্তি।গ্রিন ভিশন বাংলাদেশের গুণীজন সংবর্ধনাসামাজিক সংগঠন গ্রিন ভিশন বাংলাদেশের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা ১২ ও ১৩ মার্চ আইডিয়াল কিন্ডারগার্টেনের চকরিয়া ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিন ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। দ্বিতীয় দিন ছিল গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী। এ ছাড়া দুদিনের আয়োজনে অতিথি ছিলেন ইসলামী ব্যাংক চকরিয়া শাখার ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, সাংবাদিক নজির আহমদের স্ত্রী বেগম রাহেলা নজির, সমাজসেবক শাহ আলম সিকদার, রাজনীতিক আলমগীর কবির, ব্যবসায়ী খোকন ধর ও বিধান ধর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষানুরাগী তপন কুমার দাশ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আহমেদ মিরাজ। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সভাপতি সবুজ ধর, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সৈয়দ আলী হায়দার, সাধারণ সম্পাদক জুয়েল সিকদার, এরশাদ সিকদার, অনুকূল দাস, রিদুয়ানুল হক, মুজিবুল হক প্রমুখ। গুণীজন সংবর্ধনায় সম্মাননা পদক (মরণোত্তর) দেওয়া হয় সাংবাদিক নজির আহমদকে। পদক গ্রহণ করেন তাঁর স্ত্রী বেগম রাহেলা নজির। এ ছাড়া সংগঠনের উন্মুক্ত পাঠাগারটি সাংবাদিক নজির আহমদ স্মৃতি পাঠাগার নামকরণ করার ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তি। বরুমচড়া উচ্চবিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতাআনোয়ারা উপজেলার বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ১৬ মার্চ অনুষ্ঠিত হয়েছে।বিদ্যালয় পরিচালনা সংসদের সভাপতি তৌহিদুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন। প্রধান আলোচক ছিলেন সাংবাদিক এ কে এম জহুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, শাহাবুদ্দিন চৌধুরী, ডা. বাবুল শীল, নাছির উদ্দিন সিকদার ও আমেনা বেগম। বক্তব্য দেন ডি এইচ মনসুর, পিংকু পালিত, আবদুল হালিম চৌধুরী, সঞ্জীব সিংহ, মোহাম্মদ শহীদ, আজমত আলী, আবদুর রহিম প্রমুখ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক প্রিয়তোষ গুহ। —আনোয়ারা প্রতিনিধি