এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না—এম এ সালামচট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম বলেছেন, ‘শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। দেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা গেলে আমাদের সন্তানদের শিক্ষার জন্য আর বিদেশে পাঠাতে হবে না। শিক্ষকেরা আন্তরিক হলে আজকের শিশুশিক্ষার্থীরা আগামী দিনে আদর্শ শিক্ষিত মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে।’এম এ সালাম ১৬ মার্চ ফটিকছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী, ফটিকছড়ি পৌরসভার মেয়র ইছমাইল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনা খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নুরুল আবছার, সাধারণ সম্পাদক আবুল হোসেন, শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. ইউনুছ ও মো. সাইফুল ইসলাম।সমিতির নতুন কমিটির সভাপতি মো. নুরুল আজিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন মো. ইউছুপ, মোরশেদুল আলম, রঞ্জিত কুমার ভট্টাচার্য, আজিম উদ্দিন, জে এম তাওহীদ প্রমুখ।—ফটিকছড়ি প্রতিনিধিস্পিকার্স কাউন্সিলে স্পিচ কম্পিটিশন অনুষ্ঠিতনগরের নাসিরাবাদে অবস্থিত ইংরেজি শিক্ষাপ্রতিষ্ঠান স্পিকার্স কাউন্সিলের শিক্ষার্থীদের মধ্যে এক স্পিচ কম্পিটিশন অনুষ্ঠিত হয় ২০ মার্চ। প্রতিযোগিতার বিষয় ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতিযোগীরা ওই বিষয়ের ওপর ইংরেজিতে নিজেদের বক্তব্য উপস্থাপন করেন। এতে বিজয়ী হন সামান্থা ইসলাম। প্রথম রানারআপ হন নাফিস জোয়ার্দার এবং দ্বিতীয় রানারআপ সাইদুল আলম।প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন স্পিকার্স কাউন্সিলের উপদেষ্টা ও প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান, স্পিকার্স কাউন্সিলের উপদেষ্টা ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি চিটাগাংয়ের প্রভাষক সাইফুর রহমান এবং স্পিকার্স কাউন্সিলের সিইও শাকিল আহমেদ।ব্রিটিশ কাউন্সিল অনুমোদিত রেজিস্ট্রেশন সেন্টার স্পিকার্স কাউন্সিলে আইইএলটিএস, স্পোকেন ইংলিশ, বিজনেস ইংলিশসহ সব শ্রেণী-পেশার মানুষের প্রয়োজনীয় ইংরেজি কোর্স চালু রয়েছে। শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষাকে আনন্দময় ও সহজ করার জন্য এখানে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত ল্যাঙ্গুয়েজ ল্যাব, লার্নার্স মুভি ক্লাব ও ইংলিশ চ্যাট ক্লাব। বিজ্ঞপ্তিপ্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষাসফরপ্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের উদ্যোগে ১৬ মার্চ শিক্ষাসফরের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেন বিভাগীয় চেয়ারম্যান আবু ইউসুফ, প্রভাষক হোসেন মুরাদ, সীমান্তিকা ভট্টাচার্য ও আব্বাসী খানম এবং আমন্ত্রিত অতিথি আবদুল্লাহ মোতালেব।শিক্ষাসফরে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রয়াত স্থপতি মাজহারুল ইসলামের নকশায় তৈরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঘুরে দেখেন। এই সময় শিক্ষার্থীরা বিজ্ঞান অনুষদ ভবন, কলা অনুষদ, গ্রন্থাগার ভবন, কেন্দ্রীয় মিলনায়তন, এফ রহমান হল ও আলাওল হলের স্থাপত্যশৈলী দেখে মুগ্ধ হন। এরপর স্থপতি সাইফুল হকের নকশায় তৈরি ‘শান্তি প্যাগোডা’ নামের ছাত্রাবাসটিও ঘুরে দেখেন তাঁরা। বিজ্ঞপ্তি।চকরিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের সেলাই প্রশিক্ষণ সম্পন্নচকরিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে সোশ্যাল অ্যাসিসট্যান্ট অ্যান্ড রিহেভিলিটেশন ফর দ্য ফিজিক্যালি ভালনারেবলের (এসএআরপিভি) উদ্যোগে পাঁচ দিনব্যাপী ২০ জন প্রতিবন্ধী নারীর সেলাই প্রশিক্ষণ ২০ মার্চ উপজেলার নিজস্ব প্রশিক্ষণ সেন্টারে সম্পন্ন হয়েছে।প্রকল্প কর্মকর্তা রাজেশ খান্না শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন এসএআরপিভির সহকারী প্রকল্প কর্মকর্তা সাজ্জাদ হোসেন, ইয়াছমিন সোলতানা, শাহ আলম। প্রশিক্ষক ছিলেন প্রতিবন্ধী সদস্য হুমাইরা জন্নাত ও মুসলিমা জন্নাত। ২০১১ সালে এই দুই প্রতিবন্ধী সদস্য হুমাইরা জন্নাত ও মুসলিমা জন্নাত এই বেসরকারি সংস্থার দুই মাসব্যাপী প্রশিক্ষণে ২০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থান লাভ করেন। তাঁরা ওই সেলাই প্রশিক্ষণ নিয়ে নিজেরা কাজ করে আর্থিক সচ্ছলতারও মুখ দেখেন।যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বিটার মতবিনিময় সভাউন্নয়ন সংস্থা বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টসের (বিটা) সঙ্গে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ২১ মার্চ জেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও অক্সফাম বাংলাদেশের সহায়তায় বিটার উদ্যোগে পরিচালিত তৃণমূল মানুষের সহায়তা প্রকল্প (নন স্টেট এক্টর-এনএসএ) সম্পর্কে সভায় আলোচনা করেন বক্তারা।বিটার নির্বাহী পরিচালক শিশির দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক এ বি এম আবু নোমান, লক্ষ্মীপুর জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক প্রজেশ কুমার সাহা, নোয়াখালী জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফরহাত নূর, চট্টগ্রাম জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মোখলেসুর রহমান ও অক্সফামের কর্মসূচি সমন্বয়কারী অনীক আসাদ।পরামর্শক সভার শুরুতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এরপর স্বাগত বক্তব্যে অনীক আসাদ বলেন, ‘এনএসএ প্রকল্প তৃতীয় বছর অতিক্রম করছে। কার্যকর প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূল মানুষের সক্ষমতা বৃদ্ধির এই প্রকল্পের পূর্ণ বাস্তবায়নে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বয় বাড়ানো জরুরি।’চট্টগ্রাম জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মোখলেসুর রহমান বলেন, ‘বাংলাদেশের সীমিত সম্পদ ব্যবহার করে কার্যকর উন্নয়ন নিশ্চিত করতে হবে। যুব উন্নয়নের প্রশিক্ষণ নেওয়ার জন্য যে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে, তা শিথিল করার জন্য সরকারের কাছে প্রস্তাব করা হবে।’সমাপনী বক্তব্যে বিটার নির্বাহী পরিচালক শিশির দত্ত বলেন, ‘কর্মমুখী জনগোষ্ঠী তৈরি করাই আমাদের প্রধানতম লক্ষ্য হওয়া উচিত।’প্রজন্ম মিরসরাইয়ের রচনা প্রতিযোগিতাসামাজিক সংগঠন প্রজন্ম মিরসরাই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে। মিরসরাই এলাকায় যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতা দুটি বিভাগে অনুষ্ঠিত হবে। চতুর্থ থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ‘ক’ বিভাগের রচনার বিষয় স্বাধীনতা দিবস। অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত ‘খ’ বিভাগের রচনার বিষয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ: প্রত্যাশা ও প্রাপ্তি। ৪৫০ শব্দের মধ্যে রচনা লিখে ১৫ এপ্রিলের মধ্যে নিচের যেকোনো একটি ঠিকানায় পাঠাতে বলা হয়েছে। ঠিকানাগুলো হলো দ্য মিরসরাই লাইব্রেরি, পৌরসভা কোর্ট সড়ক, স্টুডেন্ট লাইব্রেরি, সরকার হাট, নুরিয়া লাইব্রেরি, মিঠাছড়া এবং বারৈইয়ার হাট মুসলিম লাইব্রেরি।রচনা জমা দেওয়ার সময় খামের ওপর পূর্ণ নাম, মুঠোফোন নম্বর, শ্রেণী, রোল, বিদ্যালয়ের নাম স্পষ্ট করে লিখতে হবে। বিস্তারিত জানতে হলে ০১৮৫১-৪৪৪৪৪০ এবং ০১৯১৭-০৫৬৩৪০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি।চন্দনাইশে সূর্যের হাসি ক্লিনিকের নারী দিবস উদ্যাপনসূর্যের হাসি ক্লিনিক চন্দনাইশ শাখার উদ্যোগে গাছবাড়ীয়া খানহাটস্থ কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সেবা সপ্তাহ উপলক্ষে কর্মসূচি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘নারীর তথ্য পাওয়ার অধিকার, ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার।’ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা অসিত কুমার বড়ুয়া। সঞ্চালনা করেন ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ এনজিও সমন্বয় পরিষদের সভাপতি নুরুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীর আলম ও নাজিম উদ্দীন ভূঁইয়া। বিজ্ঞপ্তি।