এই নগরে - দূর গ্রামে
১২ এপ্রিল চবি রাজনীতিবিজ্ঞান প্রাক্তন শিক্ষার্থীদের ফ্যামিলি ডে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজনীতিবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের ফ্যামিলি ডে ২০১৩ আগামী ১২ এপ্রিল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ২৩ মার্চ বিকেলে নগরের সাউথ পয়েন্ট স্কুল মিলনায়তনে চবি রাজনীতিবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক আ ন ম মুনির আহমদ চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে অ্যাসোসিয়েশনের সদস্য রাজনীতিবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসান মোহাম্মদ, অধ্যাপক রাশিদা খানম, অধ্যাপক অশোক সাহা, অধ্যাপক রফিক আহমদ, আইনজীবী সমির কর, চাকসুর সাবেক ভিপি মো. নাজিম উদ্দিন, নুরুল আরসাদ চৌধুরী আশু, সাইফুদ্দিন আহমদ সাকী, অধ্যাপক আবুল মনছুর হাবিব, এস এম জাকের হোসাইন, কাজী জসিম উদ্দিন চৌধুরী, আইনজীবী আবুল হাসেম প্রমুখ বক্তব্য দেন। সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজনীতিবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী, যাঁরা এখনো অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য হননি, তাঁদেরকে নির্ধারিত ফরম পূরণ করে অবিলম্বে সদস্য হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। ফ্যামিলি ডেতে অংশগ্রহণে আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীদের আগামী ৬ এপ্রিলের মধ্যে ০১৭১৩০৬৬২৩৭, ০১৮১৯৬১৩৫৫১ নম্বরে যোগাযোগ করার জন্য অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক আ ন ম মুনির আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি।স্বাধীনতা দিবসে প্রত্যয় ৭১-এর আলোচনা সভামহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যয়-৭১ নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভার আয়োজন করে। ২৬ মার্চ সকালে স্টুডিও থিয়েটার মিলনায়তনে সংগঠনের সভাপতি সাইফুদ্দীন খালেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সহসভাপতি দীপংকর চৌধুরী। এ ছাড়া মুহাম্মদ শামসুল হক, লোকপ্রিয় বড়ুয়া, প্রকৌশলী আশুতোষ দাশ, কিরণ লাল আচার্য্য, পরিতোষ বড়ুয়া, এমরান মিয়া চৌধুরী, সালমা জাহান, এস এম দিদার, বোধি পাল বড়ুয়া, রবিউল হোসেন প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামীমা হারুন।বক্তারা স্বাধীনতার শত্রুদের মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য তরুণ প্রজন্মসহ সবার প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি। ঢাকা ব্যাংকের সভা অনুষ্ঠিতঢাকা ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে ২১ মার্চ এক সভা নগরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান এ কে এম শাহনেওয়াজ। উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।সভায় ব্যাংকের সার্বিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা এবং ভবিষ্যৎ কার্যক্রমে গতিশীলতা আনার ব্যাপারে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বক্তব্য দেন খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মোজাম্মেল হক চৌধুরী, আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক মহিবুল আবরার চৌধুরী, জুবিলি সড়ক শাখার ব্যবস্থাপক নুরুল আরসাদ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।আবু ছৈয়দ শাহ স্মরণে মাহফিল আঞ্জুমানে রহমানিয়া ছৈয়দিয়া আমির ভান্ডারি মধ্যম হালিশহর আদর্শপাড়া শাখার উদ্যোগে ২২ মার্চ শুক্রবার শাহসুফি আবু ছৈয়দ শাহ (রহ.) স্মরণে আয়োজিত এক মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দ মুহাম্মদ শহীদ শাহ আমির ভান্ডারি। ইউনুছ ফকির আমিরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য দেন মাওলানা আবুল মোকারম নঈমী, আবু সাদেক কাদেরী, মোহাম্মদ বেলায়েত হোসেন আমিরী, শায়ের আনিসুর রহমান আলকাদেরী, মোহাম্মদ নাজিম উদ্দিন আকতার প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, ওহাবি মওদুদীর দোসরদের মুখে ইসলামের কথা মানায় না। কারণ, তারা প্রকৃত ইসলাম থেকে অনেক দূরে, তারা সম্প্রতি দেশব্যাপী যে অরাজকতা সৃষ্টি করেছ, তা ইসলামবিরোধী। জাতির এই ক্রান্তিলগ্ন থেকে উত্তরণে আউলিয়ায়ে কেরামদের আদর্শের কোনো বিকল্প পথ নেই। বিজ্ঞপ্তি। ইসলামী ছাত্রসেনার কর্মী সম্মেলন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হাটহাজারী ফতেপুর ৯ নম্বর ওয়ার্ড শাখার শিক্ষাসামগ্রী বিতরণ ও কর্মী সম্মেলন ২২ মার্চ শুক্রবার ফতেপুর মেহের নিগার উচ্চবিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নেতা নাঈমুল ইসলাম। মোহাম্মদ জমির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ রাশেদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম মহানগর সদস্য মোহাম্মদ হাশেম, ফজলুল হক মিয়া, আবদুর রসুল, ফরিদুল আলম, জয়নাল আবেদিন, মো. আলী। বিশেষ বক্তা ছিলেন মো. হাসান উদ্দিন জুয়েল, জাহেদুল হক মনি, মোহাম্মদ রাজু প্রমুখ। শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বই, খাতা, কলম, সনদ ও অভিধান বিতরণ করেন। মশার উপদ্রব ও ধুলাবালুর যন্ত্রণা থেকে নগরবাসীকে রক্ষার দাবি চট্টগ্রাম নগরবাসীকে মশার উপদ্রব ও ধুলাবালুর যন্ত্রণা থেকে মুক্তিদানের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি আশু পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে ক্রেতা-ভোক্তাদের স্বার্থ সংরক্ষণকারী প্রতিষ্ঠান কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও নগর কমিটি।ক্যাবের নেতারা এক বিবৃতিতে অবিলম্বে নগরের মশার বিরুদ্ধে ক্রাস প্রোগ্রাম পরিচালনা, পরিচ্ছন্নতা বিভাগের স্বচ্ছতা, জবাবদিহি এবং এ বিভাগের তহবিল জনসমক্ষে প্রকাশেরও দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তাদের তদারকির মাত্রা আরও বাড়ানোর এবং এ কাজে নাগরিক সমাজের প্রতিনিধিত্ব বাড়ানোর প্রয়োজন। ক্যাব কেন্দ্রীয় কার্যকরী পর্ষদ সদস্য এস এম নাজের হোসাইন এবং মহানগর শাখার সভানেত্রী জেসমিন সুলতানাসহ বিভিন্ন নেতার স্বাক্ষরিত এই বিবৃতিতে বলা হয়, ধুলাবালু আর খানাখন্দের শহর চট্টগ্রামের উন্নয়নে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তার জন্মলগ্ন থেকেই কোনোভাবেই চট্টলাবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। কারণ, চউক শুধু শুরু করতে জানে, শেষ করে না। সে কারণে জনভোগান্তি দিনে দিনে বাড়ে। পটিয়া উপজেলা জাপার আহ্বায়ক কমিটি গঠিতজাতীয় পার্টি পটিয়া উপজেলার এক বর্ধিত সভা সম্প্রতি সংগঠনের কার্যালয়ে জসিমুল আনোয়ার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাপার চেয়ারম্যান এরশাদের শিল্পবিষয়ক উপদেষ্টা সিরাজুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মেয়র সামশুল আলম মাস্টার, ওই সভায় ১৭টি ইউনিয়নের জাপার নেতা-কর্মীদের সম্মতিক্রমে জসিমুল আনোয়ার খানকে আহ্বায়ক, নুরুল ইসলামকে সদস্যসচিব করে ১৬১ সদস্যবিশিষ্ট উপজেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি হিলচিয়ায় ওরস সম্পন্ন পটিয়ায় হিলচিয়া গ্রামের হজরত শাহসুফি এবাদুল্লাহ শাহের (রহ.) বার্ষিক ওরস ও সালানা জলসা এবং মাদ্রাসা শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী পুরস্কার বিরতণ অনুষ্ঠান গত বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। বিকেলে মাদ্রাসা কমিটির সভাপতি আবদুল মোনাফের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আহমদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মীর আহমদ খান, উপজেলা জাপার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংবাদিক আয়ুব আলী, ওরস কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ নুর, বদিউল আলম, আবদুল মালেক খান প্রমুখ। রাতে ওরস উপলক্ষে আয়োজিত সালানা জলসায় বক্তব্য দেন আবদুল মালেক, হাফেজ আহমদ, মাহবুবুল হক আলকাদেরী, ফেরদৌসুল আলম খান আলকাদেরী। মিনহাজ মহিউদ্দিন স্মরণে সভা সন্দ্বীপের উদীয়মান কণ্ঠশিল্পী মিনহাজ মহিউদ্দিন রাজীবের অকালমৃত্যুতে সন্দ্বীপ দর্পণ পাঠক ফোরাম চট্টগ্রামের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। হাজীপাড়া আগ্রাবাদস্থ সিঙ্গাপুর মার্কেটের শিমি মিলি ট্রেড সেন্টারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ দর্পণ-এর সহকারী সম্পাদক মোবারক হোসেন ভূঁইয়া ও আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সন্দ্বীপ দর্পণ-এর সম্পাদক শাহাদাৎ হোসেন। স্মরণসভায় রাজীবের বাবা বেলায়েত হোসেন, মামা আরিফুল হক, ফসিউল আলম, এম মফিজ উল্লাহ, এম শামসুল হুদা, আলাউদ্দিন আল আজাদ প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।জুঁই ফাউন্ডেশনের অর্ধযুগ পূর্তি অনুষ্ঠান সম্পন্নআনোয়ারার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জুঁই ফাউন্ডেশনের অর্ধযুগ পূর্তি ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান ২৩ মার্চ নগরের জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা এনজিও ফোরামের সভাপতি নুরুল আবছার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক। প্রধান আলোচক ছিলেন ড. জিনবোধি ভিক্ষু। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সম্পাদক ফারুক তাহের, এম নাজিম উদ্দিন চৌধুরী, আনোয়ারুল হক, মোহাম্মদ মোরশেদ হোসেন ও কাজী সাইফুল হক। জুঁই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাহেদুল হকের স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানে ছয় গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করেন। সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন সাংবাদিক চৌধুরী ফরিদ, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী, ব্যাংকার তৌহিদুল হক চৌধুরী, ব্যবসায়ী মঈনুদ্দিন খান, মো. ইদ্রিচ ও এম এ কাইয়ুম শাহ্। দিলরুবা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে একক ও দলীয় আবৃত্তি পরিবেশন করে উচ্চারক আবৃত্তি কুঞ্জ, নবছন্দ সংস্কৃতি নিলয় ও শব্দনোঙ্গর আবৃত্তি সংগঠন।