এই নগরে - দূর গ্রামে
যক্ষ্মা দিবস পালিতসময়মতো এবং নিয়মমতো চিকিৎসা নিলে যক্ষ্মা রোগ সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। যক্ষ্মা রোগে এখন আর কাউকে অকালে মরতে হচ্ছে না। আগে বলা হতো ‘যার হয় যক্ষ্মা তার নাই রক্ষা’। কিন্তু বর্তমানে বাংলাদেশ এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে। এখন বলতে হবে যক্ষ্মা হলেও রক্ষা আছে। তবে এ রোগের কারণ এবং প্রতিকারের বিষয়ে এখনো সচেতনতার অভাব রয়েছে। বিশ্ব যক্ষ্মা দিবস-২০১৩ উপলক্ষে ২৪ মার্চ শনিবার চট্টগ্রাম সিভিল সার্জন সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য বিভাগ চট্টগ্রাম ও বেসরকারি সংগঠন ব্র্যাক এ আলোচনা সভার আয়োজন করে।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগ চট্টগ্রামের সহকারী পরিচালক (প্রশাসন) সালাহ উদ্দিন আহমেদ। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মো. আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জ্যেষ্ঠ পরামর্শক ডা. কৃষ্ণ স্বরূপ দত্ত। বিশেষ অতিথির বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন ডা. রফিক উদ্দিন, নাটাব সভাপতি মোরশেদুল আলম কাদেরী, ব্র্যাকের বিভাগীয় কর্মসূচি সমন্বয়কারী কাজী নুরুন্নবী, ফৌজদারহাট বক্ষব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অপরাজিতা পোদ্দার, সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. একরামুল হক প্রমুখ। এর আগে সকাল সাড়ে নয়টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে যক্ষ্মা দিবস উদ্যাপনের কর্মসূচি শুরু করা হয়। বিজ্ঞপ্তি। জামাল নজরুল স্মরণে সদারঙ্গের শোকসভাসদ্যপ্রয়াত বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম স্মরণে ২৪ মার্চ এক শোকসভার আয়োজন করে সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদ। ১৪ বছর ধরে তিনি এই প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেছেন। শোকসভায় শোকপত্র পাঠ করেন অনিমেষ চক্রবর্তী। স্বাগত বক্তব্য দেন ভাষাবিজ্ঞানী অধ্যাপক মনিরুজ্জামান। তিনি বলেন, ‘আমরা যে আসলে কি হারিয়েছি তা আমরা বুঝিনি।’ এরপর বক্তব্য দেন ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ ঘোষ, দ্য ডেইলি স্টার চট্টগ্রামের ব্যুরো প্রধান রাইসুল হক বাহার, অধ্যাপক হাসিনা জাকারিয়া, অধ্যাপক আবুল কাশেম, অধ্যাপক সুফিয়া ইফতেখার, জামাল নজরুল ইসলাম স্যারের কনিষ্ঠ কন্যা নার্গিস ইসলাম। আলোচনার পর সংগীত পরিবেশন করেন ফাল্গুনী বড়ুয়া। সবশেষে ছিল শ্যামল চন্দ্র দাশের বেহালার পরিবেশনা। বিজ্ঞপ্তি ্রঅন্তর্বার্তার প্রকাশনা অনুষ্ঠানউন্নয়নমূলক পত্রিকা অন্তর্বার্তার প্রকাশনা অনুষ্ঠান মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সহসম্পাদক ডা. কাজী শামীম আল মামুনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্তর্বার্তার প্রকাশক অ্যাডভোকেট ফয়েজ উল্লাহ্। স্বাগত বক্তব্য দেন সম্পাদক ডা. মোহাম্মদ রকিব উল্লাহ। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা বখতেয়ার নুর সিদ্দিকী, অ্যাডভোকেট আহমদ ছগির, ডা. মোস্তফা, ইউনাইট থিয়েটার ফর সোশ্যাল অ্যাকশনের (উৎস) নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা, শামসুদ্দীন খালেদ সেলিম, ডা. আবদুল মান্নান, ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, ডা. ঈসা চৌধুরী, কর্নেল (অব.) বদরুল আমিন, আবু তাহের মাসুদ প্রমুখ। স্বাগত বক্তব্যে সম্পাদক সত্য বর্ণনার প্রচেষ্টাকে অন্তর্বার্তার মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন। বিজ্ঞপ্তি