এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজে জমজমাট বাউল উৎসবব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নগরের প্রাচীনতম বিদ্যাপীঠ কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ স্বাধীনতা দিবসে বাউল উৎসবের আয়োজন করে। খ্যাতনামা বাউলশিল্পী মানস পাল সংগীত পরিবেশন করে সবার হূদয় জয় করেন। মানস পালের বাউল গান ছাড়াও রাজীব মজুমদারের দেশাত্মবোধক গান, শিক্ষার্থী অন্তরা চৌধুরী নৃত্য, সামউল সাব্বীর মূকাভিনয় সারা দিনের অনুষ্ঠানটিকে উৎসবমুখর করে তোলে। উৎসবের প্রথম পর্বে শিক্ষার্থীদের লেখা দেওয়াল পত্রিকা স্বাধীনতা-এর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসি। তিনি শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রজ্ঞাবান হওয়ার ক্ষেত্রে এ রকম উদ্যোগের প্রশংসা করেন। দ্বিতীয় পর্বের প্রধান অতিথি চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী চৌধুরী বলেন, কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের এই আয়োজন অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও শিক্ষণীয় হতে পারে। বিজিএমইএ পরিচালনা পর্ষদের বিদায় ও বরণ অনুষ্ঠানবিজিএমইএ (তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি) চট্টগ্রাম অঞ্চলের নবনির্বাচিত পরিচালনা পর্ষদ ও বিদায়ী পর্ষদের বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ১ এপ্রিল সংগঠনের চট্টগ্রাম কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। শুরুতেই বিদায়ী ও নবনির্বাচিত পর্ষদের পরিচালকেরা পরস্পরকে ফুল ও ক্রেস্ট দিয়ে স্বাগত জানান। স্বাগত বক্তব্য দেন বিদায়ী প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী ও নবনির্বাচিত সভাপতি নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী। বক্তব্য দেন সংগঠনের নবনির্বাচিত পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী, সাবেক প্রথম সহসভাপতি মো. শাহজাহান, শাহাবউদ্দিন আহমেদ, এরশাদ উল্লাহ, এম এ ছালাম, এস এম আবু তৈয়ব, সাবেক পরিচালক মো. ফরহাত আব্বাস, এ এম চৌধুরী সেলিম, সদস্য শওকত ওসমান ও মো. মহিউদ্দিন। বিজ্ঞপ্তি।সরকারি মহিলা কলেজে প্রশিক্ষণ ও কর্মশালাচট্টগ্রাম সরকারি মহিলা কলেজের ওয়েবসাইট আপডেট ও নতুনভাবে বিন্যাস উপলক্ষে কলেজ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে বিপুলসংখ্যক শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী অংশ নেন। এ উপলক্ষে সংক্ষিপ্ত সভায় কলেজের অধ্যক্ষ আবদুল মোনায়েম জানান, যুগের সঙ্গে তাল মিলাতে হলে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র-শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাই এ প্রশিক্ষণের মাধ্যমে উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। উল্লেখ্য, চট্টগ্রামের সরকারি কলেজগুলোর মধ্যে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজকে ২০০৯ সালে প্রথম ফাইবার অপটিক কেবেলর মাধ্যমে ইন্টারনেটের আওতায় আনা হয়। বিজ্ঞপ্তি। আনোয়ারা বেগম উচ্চবিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানস্বাধীনতা দিবস উপলক্ষে মধ্যম মোহরার চান্দগাঁও থানার আনোয়ারা বেগম উচ্চবিদ্যালয়ে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষিকা খোদেজা বেগম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবু তাহের সওদাগর। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য নাজিম উদ্দিন চৌধুরী, সাইফুল ইসলাম, লুৎফর কবির ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম। অনুষ্ঠান শেষে সংগীতশিক্ষক আশীষ কুমার দত্তের পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিজ্ঞপ্তি।ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে শিশু উৎসব‘বিশ্ব নাগরিকত্বের পথে যাত্রা’ স্লোগানকে সামনে রেখে গত ৩০ মার্চ চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে পালিত হয়েছে শিশু উৎসব। ব্রিটিশ কাউন্সিলের ক্লাসরুমস প্রজেক্টের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ কর্নেল শাহরিয়ার আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দৈনিক অর্থনীতি প্রতিদিন চট্টগ্রাম অঞ্চলের ব্যুরো প্রধান কাশেম মাহমুদ।অনুষ্ঠান সমন্বয়কারী কলেজের শিক্ষক আফসানা জাহান জানান, কানেক্টিং ক্লাসরুমস চট্টগ্রাম ক্লাস্টার-১ এর পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, বাংলাদেশ মহিলা সমিতি স্কুল ও কলেজ, ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়, ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয় এবং শিশুদের বিশেষ বিদ্যালয় ‘প্রয়াস’-এর শিক্ষার্থীরা অংশ নেয়। দিবসের বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল ছবি আঁকা প্রতিযোগিতা, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি।বিশ্ব অটিজম দিবস পালিতঅটিস্টিক চিলড্রেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ১ এপ্রিল নগরে বিশ্ব অটিজম দিবস পালিত হয়েছে। অটিজম সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংগঠনের উদ্যোগে নগরের গুরুত্বপূর্ণ রাস্তার মোড়, ফাউন্ডেশনের কার্যালয় এবং অটিস্টিক শিশুদের বিদ্যালয়ে নীল বাতি জ্বালানো হয়।নগরের টাইগার পাস মোড়ে নীল বাতি জ্বালান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) বনজ কুমার মজুমদার। বনজ কুমার মজুমদার বলেন, সচেতনতা বৃদ্ধিই অটিজমে আক্রান্ত শিশুদের চিকিৎসার প্রথম ধাপ। তাই সচেতনতা সৃষ্টির জন্য তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খায়রুল আলম, কোহিনুর কামাল, মোজাম্মেল হোসেন হক, মামুনুর রশিদ, মজিবুল মাওলা প্রমুখ।শিশু-কিশোর আনন্দ মেলার অষ্টম বর্ষপূর্তি উৎসববেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে নগরের ডিসি হিল প্রাঙ্গণে উদ্বোধন করা হলো দুই দিনব্যাপী শিশু-কিশোর উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। চট্টগ্রাম শিশু-কিশোর আনন্দ মেলার অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন শহীদজায়া বেগম মুশতারী শফী। শিশু-কিশোর উৎসব উদ্যাপন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসানের সভাপতিত্বে ও খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজী সালেহ উদ্দিন। বক্তব্য দেন সাংবাদিক নূর মোহাম্মদ রফিক, কবি নাজিম উদ্দিন শ্যামল, জসিম উদ্দিন, আরমান আরিফ, সাখাওয়াত হোসাইন, মো. হেলাল উদ্দিন, এম হোসাইন, ইয়াছির আরফাত, তানভীর আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি।রাহে ভান্ডার কধুরখীল দরবারের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিবোয়ালখালী উপজেলার রাহে ভান্ডার কধুরখীল দরবারের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা গত ২১ মার্চ মুসলিম ইনস্টিটিউট মুসলিম হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাজ্জাদানশীন হজরত মাওলানা সৈয়দ জাফর ছাদেক শাহ।এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলার চেয়ারম্যান শেখ শফিউল আজম। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম, বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান বুদরুছ মেহের, কধুরখীল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইদ্রিছ, পশ্চিম গোমদণ্ডী ইউপি চেয়ারম্যান আবুল কালাম, লায়ন সানাউল্লাহ, জুলধা ইউপি চেয়ারম্যান নুরুল হক, আইনজীবী জসীম উদ্দিন আহম্মদ খান, আইনজীবী ইফতেখার সাইমুম চৌধুরী ও সাংবাদিক নাজিমুদ্দিন শ্যামল।বিকন আইটি চকবাজার শাখা উদ্বোধন আইটি শিক্ষাপ্রতিষ্ঠান বিকন আইটির চকবাজার শাখার উদ্বোধন ও পরিচিতি অনুষ্ঠান গত রোববার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চকবাজার ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ গোলাম হায়দার। বিশেষ অতিথি ছিলেন লিডস করপোরেশনের সফটওয়্যার প্রকৌশলী শাখাওয়াত হোসেন ও দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাজিম সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের চকবাজার শাখার পরিচালক প্রকৌশলী সোহেল রানা।অনুষ্ঠানে বিকন আইটি থেকে প্রশিক্ষণ নেওয়া ফ্রিল্যান্সারদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সুলতানা পারভীন, নিকতার হোসেন, মো. মামুন ও সুজন সরকার। বিজ্ঞপ্তি।‘এ পালের জোছনা প্রহরে’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন কালতরুণ কবি আজিজ কাজল রচিত এ পালের জোছনা প্রহরে কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে আগামীকাল শুক্রবার বিকেল চারটায়। নগরের চেরাগি পাহাড়ের লুসাই ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি এজাজ ইউসুফী, নাজিমুদ্দীন শ্যামল, রিজোয়ান মাহমুদ, সাজিদুল হক ও শাহিদ হাসান। উল্লেখ্য, এটি আজিজ কাজলের প্রথম কাব্যগ্রন্থ। বিজ্ঞপ্তি। চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ম্যুরাল নির্মাণের কাজ শুরুচট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ছবি-সংবলিত মুক্তিযুদ্ধের টেরাকোটা ম্যুরালের নির্মাণকাজ শুরু হয়েছে। খ্যাতিমান শিল্পী অধ্যাপক সৈয়দ আবদুল্লাহ খালিদ ম্যুরালটির দায়িত্ব নিয়েছেন। মে মাসের দ্বিতীয় সপ্তাহে এটির নির্মাণকাজ শেষ হবে।প্রেসক্লাবের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ম্যুরালটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ম্যুরালটি নির্মাণে শিল্পী সৈয়দ আবদুল্লাহ খালিদের সঙ্গে প্রেসক্লাবের চুক্তি সম্পাদিত হয়। এ উপলক্ষে শনিবার দুপুরে প্রেসক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রেসক্লাব কর্তৃপক্ষের কাছে মুর‌্যালের নকশা হস্তান্তর করেন শিল্পী সৈয়দ আবদুল্লাহ খালিদ।প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, যুগ্ম সম্পাদক মহসীন কাজী, নির্বাহী সদস্য মনজুর কাদের ও নূর মোহাম্মদ রফিক।