এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির বিরুদ্ধে হোসেন আহম্মদ চৌধুরী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধনদুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে হোসেন আহম্মদ চৌধুরী সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত ৩০ মার্চ সকালে ষোলশহর সিডিএ অ্যাভিনিউতে দুর্নীতিবিরোধী মানববন্ধনে অংশ নেয় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। এ সময় শিক্ষার্থীরা দুর্নীতিবিরোধী পোস্টার ও প্ল্যাকার্ড বহন করে।মানববন্ধনে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য খয়রাতি মিয়া, প্রধান শিক্ষক এস এম এহসান উদ্দীনসহ শিক্ষক, অভিভাবকেরা অংশ নেন। বিজ্ঞপ্তি।আলিয়ঁস ফ্রঁসেজে ফরাসি ভাষাশিক্ষা কোর্সে ভর্তি চলছেচট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজে ফরাসি ভাষাশিক্ষার তিন মাসব্যাপী নতুন সেশন শুরু হচ্ছে ৬ এপ্রিল শনিবার থেকে। আগামীকাল শুক্রবার নতুন সেশনে ভর্তির জন্য আলিয়ঁস ফ্রঁসেজ কার্যালয় খোলা থাকবে। বিস্তারিত ফোনে (০৩১-৬১৫৭৪০) জানা যাবে। বিজ্ঞপ্তি।ইউনেস্কো লেডিস ক্লাবের কম্পিউটার প্রশিক্ষণ শুরুবিশ্ব নারী দিবস উপলক্ষে ইউনেস্কো লেডিস ক্লাব চিটাগাং ও ইনোভেটিভ মাল্টিমিডিয়ার যৌথ উদ্যোগে গত ৩০ মার্চ নগরের পাঁচলাইশে সংস্থার কার্যালয়ে মহিলাদের তিন মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে সংগঠনের সভাপতি সেলিনা হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্লাব ফেডারেশনের মহাসচিব রওশন আকতার হানিফ। বক্তব্য দেন আজিজা চৌধুরী, বোরহানা কবির, মানসী তালুকদার, মিনু আলম, লতিফা আকতার, রোকেয়া পারভীন, আনসারুল হক শামীম, মো. হেলাল উদ্দিন প্রমুখ। প্রধান অতিথি বলেন, বিশ্বের অনেক দেশের নারীরা প্রযুক্তিগত দক্ষতা অর্জন করে ঘরে বসে স্বাবলম্বী হচ্ছে। আমাদের দেশের নারীদেরও প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কম্পিউটারের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করা জরুরি। বিজ্ঞপ্তি।ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে বহির্বিভাগের কার্যক্রম চালুফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালের বহির্বিভাগে রোগীদের চিকিৎসাসেবা কার্যক্রম গত ২৩ মার্চ চালু করা হয়েছে। ওই দিন সকালে এ কার্যক্রম চালু করেন বিআইটিআইডির ভারপ্রাপ্ত উপপরিচালক মো. সফিউল আলম চৌধুরী। এ সময় চিকিৎসকদের মধ্যে বক্তব্য দেন সহকারী অধ্যাপক মো. মামুনুর রশীদ, নায়িমা তাসনীম ও রুমানা রশীদ। ভারপ্রাপ্ত উপপরিচালক বলেন, দেশের সাধারণ মানুষের কাছে দ্রুত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৬ জানুয়ারি এ বিশেষায়িত প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন। এটি চালু হওয়ার ফলে ট্রপিক্যাল মেডিসিন ও ইনফেকশাস ডিজিস-সংক্রান্ত সব ধরনের জটিল রোগের চিকিৎসা ও গবেষণার নতুন দ্বার উন্মোচন হলো।প্রথম দিনে বহির্বিভাগে অর্ধশতাধিক রোগীকে ১০ টাকা ফি নিয়ে চিকিৎসাসেবা ও বিনা মূল্যে ওষুধ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল চট্টগ্রাম সমিতিপ্রাথমিক সমাপনী ও জুনিয়র সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম সমিতি, ঢাকা। সমিতির আজীবন সদস্যদের সন্তানদের এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি চট্টগ্রাম সমিতির এই উদ্যোগের প্রশংসা করে বলেন, সবাই এগিয়ে এলে চট্টগ্রাম একদিন শিক্ষার নগরে পরিণত হবে।সমিতির সভাপতি রেজাউল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউল ইসলাম। বক্তব্য দেন মো. আবদুল মোবারক ও মো. নাজিম উদ্দিন চৌধুরী। সংবর্ধনা অনুষ্ঠানে ৪৫ জন কৃতী ছাত্রছাত্রীকে ক্রেস্ট, সার্টিফিকেট ও এক হাজার টাকার প্রাইজবন্ড দেওয়া হয়। ধর্মপুর কমলকৃষ্ণ বালিকা বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণফটিকছড়ির ধর্মপুর কমলকৃষ্ণ বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা গত ২৬ মার্চ সকালে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শাহাজাহান চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী মুহাম্মদ মাহামুদুল হক, মোহাম্মদ ইসহাক চৌধুরী, মোহাম্মদ আইয়ুব চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন ও কমল কৃষ্ণ দে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।সম্প্রযুগের আলোচনা সভা অনুষ্ঠিতফটিকছড়ির শিক্ষা-সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়াবিষয়ক সংগঠন সম্প্রযুগের আলোচনা সভা সম্প্রতি সংগঠনের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মেজবাহ উদ্দিন আহমদ, শফিউল আজম চৌধুরী, আবদুস ছালাম, গোলাম রব্বানি, শহিদুল আলম প্রমুখ। সভায় বক্তারা সবাইকে এলাকার উন্নয়ন ও পাঠাগারকে সমৃদ্ধ করতে এগিয়ে আসার অনুরোধ করেন। বিজ্ঞপ্তি। রোটারি-রাউজান ক্লাব সেলাই প্রশিক্ষণকেন্দ্রে বিদায় ও বরণ অনুষ্ঠানরোটারি-রাউজান ক্লাব সেলাই প্রশিক্ষণকেন্দ্রের নবম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় ও ১০তম ব্যাচের বরণ অনুষ্ঠান ক্লাব সদস্য মোহাম্মদ সেকান্দর হোসেনের সভাপতিত্বে ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রোটারি ক্লাব চিটাগাং নর্থের সাধারণ সম্পাদক মো. নাইম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ জসিম উদ্দীন, সদস্য নুরুল আবছার, রাউজান ক্লাব সভাপতি ডা. মো. ওমর ফারুক, সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ, মো. জাহেদুল আলম, মো. শামসুদ্দোহা, জসিম উদ্দীন সিকদার, মিজানুর রহমান, ডা. সুমন তালুকদার, ডা. হামিদ হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি।পোমরা শহীদ জিয়ানগর উচ্চবিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান রাঙ্গুনিয়া পোমরা শহীদ জিয়া নগর উচ্চবিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ৩০ মার্চ শনিবার বিকেল তিনটায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি কাজী মুহাম্মদ মুছা। অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া, মোহাম্মদ জালাল উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক ঝুলন ধর, ছদরুল আলম চৌধুরী, মাটিরাঙা কলেজের অধ্যাপক প্রদীপ দাশ, সমীর চক্রবর্তী, আকাশ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্কাউট ও গালর্স গাইড দল শারীরিক কসরত প্রদর্শন করে। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুল আলম। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি।আনোয়ারায় ফুটবল টুর্নামেন্ট সম্পন্নআনোয়ারা উপজেলার বরুমচড়ায় আন্তইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। খেলায় বরুমচড়ার ৯ নম্বর ওয়ার্ড ট্রাইব্রেকারে ১ নম্বর ওয়ার্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। আমাদের ক্লাব নামের সংগঠনটি এ টুর্নামেন্টের আয়োজন করে।ফাইনাল খেলার পর খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন আনোয়ারার সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দিন খালেক, তৌহিদুল হক চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী ও ক্লাবের সভাপতি তৌহিদুল ইসলাম। ফাইনাল খেলা পরিচালনা করেন মোহাম্মদ ফারুক।— আনোয়ারা প্রতিনিধিআজিম আলী স্কুল ও কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানকর্ণফুলী থানার খোয়াজ নগরের আজিম আলী স্কুল ও কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৬ মার্চ স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক আজিম আলী, পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক উপপরিচালক এম এম এরশাদ বিশেষ অতিথি ছিলেন।অন্যান্যের মধ্যে পটিয়া শিক্ষক সমিতির সভাপতি হাফেজ আহমেদ, সমাজসেবী নুরুল আলম, কলেজ পরিচালনা কমিটির সদস্য শাহজাহান ফারুকী, এম এ মারুফ, এম এ সালাম, রাজনীতিবিদ হায়দার আলী এবং অধ্যক্ষ মঞ্জুর আলম অনুষ্ঠানে বক্তব্য দেন।অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও অন্যান্য প্রতিযোগিতার বিজয়ী এবং সেরা শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এই উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি। নন এমপিও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের বান্দরবান জেলা সম্মেলন সম্পন্ন‘নন এমপিও শিক্ষক কর্মচারী ঐক্যজোট’ বান্দরবান জেলা শাখার সম্মেলন গত ৩১ মার্চ লামা উপজেলার হায়দারনাশী মোহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মো. রুহুল আমিনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন মো. হোসাইন, মুকতাদের আজাদ খান, নুরুল আবছার ছিদ্দিকী, মহিউদ্দিন, মোহাম্মদ আবদুল্লাহ, রফিক উদ্দিন প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় পর্বে মো. হোসাইনকে সভাপতি ও মো. রুহুল আমিনকে সাধারণ সম্পাদক করে সংগঠনের ১১ সদস্য বিশিষ্ট বান্দরবান পার্বত্য জেলা কমিটি গঠিত হয়। বিজ্ঞপ্তি।মিরসরাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ‘দুর্যোগে প্রস্তুতি, হ্রাস করবে দুর্গতি’ এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে মিরসরাইয়ে। দিবসটি উপলক্ষ্যে গত বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার এ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন। এতে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন, ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার, মিরসরাই পৌর মেয়র এম শাহজাহান, কৃষি কর্মকর্তা আইয়ুব আলী, প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সমাজসেবা কর্মকর্তা জসীম উদ্দিন প্রমুখ।—মিরসরাই প্রতিনিধিচন্দনাইশে স্বাধীনতা দিবস পালিতস্বাধীনতা দিবস উপলক্ষে চন্দনাইশ উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং স্কুল-কলেজ পৃথক কর্মসূচি গ্রহণ করে। উপজেলা প্রশাসনের কর্মসূচির মধ্যে ছিল ৩১ বার তোপধ্বনি, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, স্বাস্থ্যকেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন, প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাদ রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আকতার চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী ও উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি হাবিবুর রহমান। বক্তব্য দেন আবদুল করিম বীর বিক্রম, মুক্তিযোদ্ধা আবদুল মজিদ প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়: দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজুমান আরা বেগম। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। —চন্দনাইশ প্রতিনিধি