এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জুনোটিক রোগ থেকে পরিত্রাণের জন্য প্রস্তুতি দরকার’চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উগ্যোগে দশম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন ৬ এপ্রিল বিজিএমই ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এবারের বৈজ্ঞানিক সম্মেলনের প্রতিপাদ্য ছিল জুনোসেসে অ্যান্ড ইকোহেলথ অ্যাট হিউম্যান-অ্যানিমেল-এনভায়রনমেন্ট ইন্টারফেস।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ারুল আজিম আরিফ সম্মেলনের উদ্বোধন করেন। তিনি বলেন, সম্প্রতি অনেক রোগের আগমন ও পুনরাগমন দেখা যাচ্ছে। বিভিন্ন প্রাণীই এসব রোগের উৎস। মানুষ, প্রাণী এবং পরিবেশের মধ্যে ভারসাম্যহীনতাই বিশ্বে সংক্রামক রোগব্যাধির সূত্রপাতের প্রধান কারণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিলনাডু ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস আয়াপ্পন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস মাহফুজুল বারি। অধ্যাপক বারি তাঁর বক্তব্যে বলেন, ‘পৃথিবীতে যে হারে জুনোটিক রোগের প্রকোপ বাড়ছে তা অদূর ভবিষ্যতে আমাদের জন্য ভয়ংকর অবস্থার সৃষ্টি করতে পারে। সুতরাং, এ থেকে পরিত্রাণ পেতে আমাদের আগে থেকেই প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নীতীশ চন্দ্র দেবনাথের পক্ষে অধ্যাপক আহসানুল হক। বিজ্ঞপ্তি। ওয়ার্ল্ড ভিশনের সংবর্ধনা ও বৃত্তি প্রদানআন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন জেএসসি ও পিএসসির শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করেছে। এ উপলক্ষে ২৬ মার্চ আয়োজিত এক আলোচনায় সভায় শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন নিয়ে বিশদ আলোচনা করা হয়। সভায় বলা হয় এ ক্ষেত্রে পরিবারের গুরুত্ব অপরিসীম। ডা. পার্ল ভির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জি এম আবদুল সালাম। আলোচনা সভায় ১০০ শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মেরি জর্জ ডায়েস ও গ্লোরিয়া মজুমদার।প্রতিধ্বনির সংবর্ধনা অনুষ্ঠান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, মোট জনগোষ্ঠীর অর্ধেক নারীকে শিক্ষার আলো থেকে বঞ্চিত রেখে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার আলো সবখানে ছড়িয়ে দিতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অপরিসীম। ৪ এপ্রিল পুরাতন ব্রিজঘাট চত্ব্বরে স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিধ্বনি ফাউন্ডেশন আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, গুণীজন সম্মাননা, ও মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিধ্বনি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোর্শেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক আজিম আলী, চট্টগ্রাম পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক উপপচািলক এম এম এরশাদ, পটিয়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাফেজ আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাবের আহমদ, চরলক্ষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আলী, চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম মঈন উদ্দিন, ক্ল্যাসিক একাডেমির পরিচালক মুহাম্মদ শফিক সাদেকী, চন্দনাইশ ছাত্র সমিতির সাধারণ সম্পাদক নোমান উল্লাহ, মুহাম্মদ আনোয়ার হোসেন, আবু জাফর, জয়নাল আবেদীন, রুবেল আরমান, নাজমুল হোসেন প্রমুখ। সভায় শিল্পপতি আজিম আলী, এম এম এরশাদ, হাফেজ আহমদকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। সভা শেষে মুহাম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে নির্মিত মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র আমার বন্ধু রাশেদ প্রদর্শিত হয়। বিজ্ঞপ্তি। স্বর্ণপাম পুরস্কার বিজয়ী চলচ্চিত্র প্রদর্শনী শুরু কালথিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম পুরস্কার পাওয়া চলচ্চিত্রের দুই দিনব্যাপী অধিবেশন।চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের ২০ বছর পূর্তি উপলক্ষে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। কান উৎসবে পুরস্কার বিজয়ী ছয়টি চলচ্চিত্র শুক্র ও শনিবার বেলা ১১টা বিকেল চারটা ও সন্ধ্যা সাতটায় প্রদর্শিত হবে। বিজ্ঞপ্তি।নান্দীমুখের নাট্যোৎসব স্থগিতউদ্বোধনের দুই দিন পরই নাট্য উৎসব স্থগিত ঘোষণা করেছে চট্টগ্রামের নাট্যসংগঠন নান্দীমুখ। গত বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই নাট্যোৎসবের উদ্বোধন করা হয়। ‘সৃজন ও সংগ্রামের ২২ বছর’ শিরোনামে উৎসবের উদ্বোধন করেন কথাসাহিত্যিক হরিশংকর জলদাশ। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফেরদৌস আরা আলীম, আশিয়ান গ্রুপের তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নাট্যোৎসবের সদস্যসচিব সাইফুল ইসলাম। নান্দীমুখের দলীয় প্রধান অভিজিৎ সেনগুপ্তের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য সুচরিত দাশ খোকন, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম, অনন্য থিয়েটারের সদস্য সুচরিত চৌধুরী। নান্দীমুখের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মিজানুর রহমান প্রথম আলোকে জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে, বিশেষ করে লংমার্চ এবং হরতালের কারণে উৎসব স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠলে পুনরায় উৎসবে নির্ধারিত নাট্যদলগুলোর নাটক মঞ্চস্থ হবে। নাট্যোৎসবে ঢাকার নাট্যদল প্রাঙ্গণে মোড়, পালাকার, থিয়েটারওয়ালা রেপাটারি এবং চট্টগ্রামের নাট্যদল উত্তরাধিকার, তির্যক নাট্যগোষ্ঠীর নাটক পরিবেশনের কথা রয়েছে। —নিজস্ব প্রতিবেদক আজিজ কাজলের কাব্যগ্রন্থ ‘এ পালের জোছনা প্রহর’র মোড়ক উন্মোচনতরুণ কবি আজিজ কাজলের প্রথম কাব্যগ্রন্থ এ পালের জোছনা প্রহর-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান ৫ এপ্রিল বিকেলে নগরের চেরাগি পাহাড়ে অবস্থিত চট্টগ্রাম একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে কবি এজাজ ইউসুফী, নাজিমুদ্দীন শ্যামল, রিজোয়ান মাহমুদ, সাজিদুল হক ও শাহিদ হাসান বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালন করেন সজল দাশ।আলোচনা শেষে অতিথিরা আজিজ কাজলের বইয়ের মোড়ক উন্মোচন করেন। বিজ্ঞপ্তি।ডায়মন্ড সিমেন্ট বান্দরবান জেলা বিতর্ক উৎসব শুরু‘যুক্তির আলোয় মুক্ত করি সকল রুদ্ধ দ্বার’ স্লোগান নিয়ে গত বৃহস্পতিবার থেকে বান্দরবানে ডায়মন্ড সিমেন্ট বান্দরবান জেলা বিতর্ক উৎসব শুরু হয়েছে। চট্টগ্রামের ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পৃষ্ঠপোষকতা ও জেলা পুলিশের সহায়তায় বান্দরবান জেলা বিতর্ক ফোরাম এই উৎসবের আয়োজন করে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিতর্ক উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বান্দরবানের পুলিশ সুপার এবং বিশিষ্ট বিতার্কিক কামরুল আহসান স্বাগত বক্তব্য দেন। পক্ষকালব্যাপী এই বিতর্ক উৎসবে জেলার ১৬টি বিদ্যালয় এবং চারটি কলেজের বিতার্কিক দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে সুয়ালক উচ্চবিদ্যালয় এবং বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ দল অংশ নেয়। ১৭ এপ্রিল স্কুল এবং কলেজ পর্যায়ের বিতর্কের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি