এই নগরে - দূর গ্রামে
মহিলা পরিষদের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতমহিলা পরিষদের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭ এপ্রিল বিকেলে সংগঠনের দোস্ত বিল্ডিং কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লতিফা কবির। আলোচনা সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক সুগতা বড়ুয়া, সহসাধারণ সম্পাদক সিতারা শামীম, সহসভাপতি রওশন আরা ইউসুফ, শিরিন আক্তার, অধ্যাপিকা পূর্বাদাস, অধ্যাপিকা মৃণালিনী চক্রবর্তী, নিলুফার জাহান ও মিতা ঘোষ।সভায় বক্তারা বলেন, হেফাজতে ইসলাম ১৩ দফা দাবি দিয়ে নারী সমাজকে অবরুদ্ধ করে মধ্যযুগের দিকে ঠেলে দিতে চায়। বিজ্ঞপ্তি।দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় মোসলেম উদ্দিনকে অভিনন্দনচট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় মোসলেম উদ্দিন আহমেদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও আর এফ বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের নেতৃত্বে নেতারা ১৪ এপ্রিল মোছলেম উদ্দিনের বাসভবনে গিয়ে এ শুভেচ্ছা জানান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাফর উল্লাহ চৌধুরী, আবদুস সালাম, মো. সেলিম, মো. দিদার, মো. জাফর, মো. ছোটন, সৈয়দ আক্কাস উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।কিষোয়ান কিচেন রান্নাবিষয়ক কর্মশালা সম্পন্নকিষোয়ান এগ্রো প্রোডাক্টস লিমিটেডের উদ্যোগে সম্প্রতি দুই দিনব্যাপী ‘কিশোয়ান কিচেন’ শীর্ষক রান্নাবিষয়ক এক কর্মশালা থিয়েটার ইনস্টিটিউটে সম্পন্ন হয়। রান্নাকে শুধু খাবারের মধ্যে সীমাবদ্ধ না রেখে এর শৈল্পিক ও নান্দনিক দিকগুলো তুলে ধরাই ছিল কিষোয়ান কিচেনের উদ্দেশ্য। পাশাপাশি ছিল পুষ্টিকর খাবার রান্নার নিশ্চয়তা।রন্ধনশিল্পী অদিতি ইয়াসমিন বেশ কয়েকটি রেসিপি রান্না করে কর্মশালাটি পরিচালনা করেন। পুরবী পাপ্পির উপস্থাপনায় এই কর্মশালায় মিডিয়া সমন্বয়কের দায়িত্বে ছিলেন সরোয়ার আমিন। প্রধান অতিথি ছিলেন বনফুল গ্রুপের সচিব রাখাল সাহা। আরও উপস্থিত ছিলেন কিষোয়ান গ্রুপের উপমহাব্যবস্থাপক কফিল উদ্দিন চৌধুরী, কোম্পানির সহকারী সচিব মোহাম্মদ রাকিব উদ্দিন, সহকারী মহাব্যবস্থাপক (বিপণন) জহির আহমদ মজুমদার, সহকারী ব্যবস্থাপক মিজানুর রহমান প্রমুখ।ফিনলে প্রপার্টিজের বিক্রয় উৎসবআবাসন প্রতিষ্ঠান ফিনলে প্রপার্টিজের পাঁচ দিনের বিক্রয় উৎসব ১৫ এপ্রিল শেষ হয়েছে। ১১ এপ্রিল প্রতিষ্ঠানের পাঁচলাইশ ফিনলে সাফা প্রকল্প প্রাঙ্গণে এ উৎসব শুরু হয়। উৎসব উদ্বোধন করেন ফিনলে প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোফাখখারুল ইসলাম। তিনি বলেন, নতুন বছরের প্রথম দিকে ফিনলে প্রপার্টিজের এই উদ্যোগ চট্টগ্রামের আবাসনশিল্পের গ্রাহকদের চাহিদায় নতুন মাত্রা যোগ করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফিনলে প্রপার্টিজের প্রধান প্রকৌশলী অশোক বিশ্বাস, বিক্রয়-বিপণন ও গ্রাহক সম্পর্ক বিভাগের প্রধান মো. আবদুল্লাহ নাসেরসহ অন্য কর্মকর্তারা।উল্লেখ্য, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত চলে উৎসব। উৎসব চলাকালে প্রতিটি বুকিংয়েই ছিল উপহার। বিজ্ঞপ্তি।