এই নগরে - দূর গ্রামে
মেট্রোপলিটন হাসপাতাল হার্ট সেন্টারের উদ্যোগে সেমিনারচট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের উদ্যোগে ২৩ জানুয়ারি নগরের একটি হোটেলে ‘হূদেরাগ চিকিৎসায় বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. এ এস এম ফজলুল করিম। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক পি বি রায়। সভাপতিত্ব করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এফ এ আর শোকরানা। সেমিনার পরিচালনা করেন রেজিস্ট্রার ডা. মো. নুরুন নবী।সভায় স্বাগত বক্তব্য দেন ডা. আক্তার হোসেন। বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. আবদুল মোতালিব, ডা. শেখ মো. হাসান ও ডা. সুমন নাজমুল হোসাইন। সেমিনারে বক্তারা বলেন, গত এক বছরে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল কার্ডিয়াক সেন্টারে ৫৩টি হার্টের অস্ত্রোপচার, ৮৬টি রিং লাগানো, ১৫টি পিপিএম, ৪১টি, টিপিএম ও ৯৪৬টি এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। পশ্চিম গহিরা উচ্চবিদ্যালয়ে প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ফজলে করিম চৌধুরী বলেছেন, ‘যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণী জন্ম নেয় না।’ ২১ জানুয়ারি শনিবার চট্টগ্রামের রাউজানে পশ্চিম গহিরা ইউনুছ সুফিয়া চৌধুরী পাবলিক উচ্চবিদ্যালয়ে প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।সভায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল। পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক পশ্চিম গহিরা ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার বাবুল, ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, বেগম সোফিয়া খানম, সুলতান মাহমুদ। আরও বক্তব্য দেন মো. বেলাল, চক্ষুবিশেষজ্ঞ মো. নাছির উদ্দিন, জ্ঞানজোতি মহাথের, সাংবাদিক দিদারুল আলম, ট্রাস্ট ব্যাংকের এভিপি সত্যজিৎ বড়ুয়া। আলোচনা সভায় বিদ্যালয়ের ১০ জন ছাত্রকে গুণীজন সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে চট্টগ্রামের আঞ্চলিক গানের শিল্পী সিরাজুল ইসলাম আজাদ সংগীত পরিবেশন করেন। বিজ্ঞপ্তিকৃষ্ণকুমারী বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনাকৃষ্ণকুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের কাউন্সিলর মালেক। সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন কাউন্সিলর রেখা আলম চৌধুরী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য ইসরাত চৌধুরী। সিটি করপোরেশন শিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রেহেনা বেগম, প্রধান শিক্ষা কর্মকর্তা কাজী আবদুর রহমান। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল বাসার দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।