এই নগরে - দূর গ্রামে
সৈয়দবাড়ি ধর্মচক্র বিহারে স্মৃতিচারণা সভারাজগুরু আচার্য ভগবান মহাস্থবির ও বিদ্যারত্ন সুবিমল মহাস্থবিরের বার্ষিক স্মৃতিচারণা সভা গত শুক্রবার রাঙ্গুনিয়ার সৈয়দবাড়ি ধর্মচক্র বিহারে অনুষ্ঠিত হয়। সকাল থেকে শুরু হওয়া দিনব্যাপী আয়োজনে স্মৃতিচারণা সভা শুরু হয় বেলা দুইটায়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত অজিতানন্দ মহাস্থবির।সভাপতিত্ব করেন সংঘরাজ মহাসভার সহসভাপতি ধর্মসেন মহাস্থবির। প্রধান ধর্মালোচক ছিলেন বনভান্তের শিষ্য ভদন্ত মেত্তাবংশ ভিক্ষু। বিশেষ অতিথি ছিলেন ভদন্ত বিজয় রক্ষিত মহাস্থবির। উদ্বোধনী বক্তব্য দেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। পঞ্চশীল প্রার্থনা করেন অমিয় প্রসাদ বড়ুয়া। সভা সঞ্চালনা করেন রনেল তালুকদার।সভায় বক্তারা বলেন, ‘হিংসা-বিদ্বেষ ভুলে মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। তবেই শান্তি আসবে।’ বিজ্ঞপ্তি।চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের সম্মেলনচট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের সম্মেলন ৮ এপ্রিল কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে টিপু শীল জয়দেব সভাপতি ও মুহাম্মদ মোশাররফ উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রলীগের বিদায়ী সভাপতি মুহাম্মদ শাহজাহান। বিজ্ঞপ্তি।সেমিনারে বক্তাদের অভিমতরাজস্ব আদায়ের ব্যবস্থাকে গণমুখী করে তুলতে হবেরাজস্ব আদায়ের ব্যবস্থা এমন হওয়া উচিত, যাতে সমাজের দরিদ্র মানুষের ওপর চাপ কমে। ১৩ এপ্রিল চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ‘অভ্যন্তরীণ সম্পদ আহরণ এবং মূল্য সংযোজন কর আইন’ শিরোনামে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা এ কথা বলেন। উন্নয়ন সংস্থা সংশপ্তক, নওজোয়ান ও ইকুইটিবিডির যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।শুরুতে সংশপ্তকের প্রধান নির্বাহী সৌরভ বড়ুয়া বক্তব্য দেন। এরপর বক্তব্য দেন ইকুইটিবিডির প্রতিনিধি মোস্তফা কামাল আকন্দ, সাংবাদিক এম নাসিরুল হক, আলী হায়দার, মাজাহারুল হক, এম এ হাশেম, তপন দত্ত প্রমুখ। বিজ্ঞপ্তি। রাউজান ক্লাবের উদ্যোগে দুস্থ লোকজনের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণরাউজান ক্লাবের উদ্যোগে ১২ এপ্রিল শুক্রবার দুস্থ লোকজনের মাঝে সেলাইযন্ত্র, রিকশা, ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষে এক সভা রাউজান ক্লাবের সভাপতি মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকার সভাপতি আজিজুল হক। উপস্থিত ছিলেন রাউজান ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ, সহসভাপতি আবদুল ওয়াহেদ, অর্থ সম্পাদক নাসির উদ্দিন, মোহাম্মদ জাহেদুল আলম, মো. শামশুদ্দোহা, ছমিউদ্দীন নিজাম, রিদোয়ান চৌধুরী, ডা. মোহাম্মদ মহিউদ্দীন, ডা. সঞ্জয় দাশ, ডা. শান্তনু পালিত, ডা. অপর্ণা দাশ প্রমুখ।সভা শেষে ক্লাবের পক্ষ থেকে ছয়টি সেলাইযন্ত্র, তিনটি রিকশা, ৩৯ বান ঢেউটিন ও নগদ অর্থসহ জাকাত তহবিল থেকে দুই লাখ ২২ হাজার ও কল্যাণ তহবিল থেকে ২১ হাজার টাকা অর্থ প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।কাপ্তাইকে ম্যালেরিয়া মুক্ত করার অঙ্গীকারকাপ্তাই উপজেলাকে ম্যালেরিয়ামুক্ত এলাকা হিসেবে ঘোষণা করার অঙ্গীকার নিয়ে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয়েছে কাপ্তাইতে। ২৫ এপ্রিল কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগ, চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতাল ও ব্র্যাকের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা এবং ম্যালেরিয়াবিষয়ক প্রচারপত্র বিলি করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মিলনায়তনে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক চিকিৎসক মাসুদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ডা. রুইহলা অং মারমা, হাসান আলী, বিজয় চাকমা, দীপোজ্জ্বল খীসা, কাজী মোশাররফ হোসেন, আহমদ নবী ও নজরুল ইসলাম।মাসুদ আহমদ চৌধুরী বলেন, কাপ্তাইয়ে প্রয়োজনীয় চিকিৎসা ও সচেতনতামূলক প্রচারণার ফলে ম্যালেরিয়া রোগীর সংখ্যা অনেক কমেছে। তা শূন্যের কোটায় নিয়ে আসার লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ কাজ করছে। পরে উপজেলার বরইছড়ি বাজারে বাবুল চৌধুরীর পরিচালনায় ম্যালেরিয়াবিষয়ক একটি পথনাটক পরিবেশন করা হয়।—কাপ্তাই প্রতিনিধিমুজিব দিবস উপলক্ষে প্রত্যয় ৭১-এর আলোচনা সভাঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো এবং আলোচনা সভার আয়োজন করেছে প্রত্যয় ৭১। জেলা শিল্পকলা একাডেমীর প্রাঙ্গণে সংগঠনের সভাপতি সাইফুদ্দিন খালেদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন আবদুল হালিম, কিরণ লাল আচার্য, আলী আদনান, আবুল হাসনাত, রবিশংকর আচার্য, সাহাবুদ্দিন, জায়সী জিসান ইসলাম, নূর মোহাম্মদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামীমা হারুন।বক্তারা দেশের স্বাধীনতা রক্ষা এবং সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি। বিশ্ব ম্যালেরিয়া দিবসে নানা আয়োজনআলোচনা সভা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৫ এপ্রিল বাঘাইছড়িতে ব্র্যাক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়েছে।দিনের কর্মসূচি শুরু হয় সকালে উপজেলা পরিষদ থেকে শোভাযাত্রার মাধ্যমে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৈয়দ মো. আরিফ উদ্দিন। বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সুমন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা প্রীতি কুমার চাকমা, উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা মো. আবু মুসা, ব্র্যাকের বাঘাইছড়ি উপজেলা ব্যবস্থাপক সুদত্ত বিকাশ চাকমা প্রমুখ।বক্তারা বলেন, ম্যালেরিয়া একটি ঘাতক ব্যাধি। একসময় বাঘাইছড়ি উপজেলা ম্যালেরিয়া জোন হিসেবে পরিচিত ছিল। এখন ব্র্যাক ও স্বাস্থ্য কমপ্লেক্সের তৎপরতায় পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। দুর্গম এলাকা হওয়ায় শুধু সাজেক ইউনিয়নে বিচ্ছিন্নভাবে ম্যালেরিয়া রোগী পাওয়া যাচ্ছে।—সাধন বিকাশ চাকমা, বাঘাইছড়ি (রাঙামাটি)৩০ এপ্রিল মান্না দের গানের অনুষ্ঠানআনন্দ সাংস্কৃতিক অঙ্গনের উদ্যোগে ৩০ এপ্রিল সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে উপমহাদেশের প্রখ্যাত শিল্পী মান্না দের জনপ্রিয় গান পরিবেশন করবেন রনি গুহ। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আরএফ প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান। বিজ্ঞপ্তি।পূর্ব গুজরা উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচনরাউজানের পূর্ব গুজরা উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচনের লক্ষ্যে নির্বাচিত সদস্যদের সভা ১৫ এপ্রিল উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম। সভায় বিদ্যালয়ের দাতাসদস্য এম আনোয়ার চৌধুরীকে আবার সভাপতি নির্বাচিত করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন শিক্ষক সদস্য জহির উদ্দিন, পংকজ কুমার ধর ও শুভ্রা বড়ুয়া, অভিভাবক সদস্য তাজুল ইসলাম, সিরাজুল হক, আবু ছৈয়দ চৌধুরী, মোহাম্মদ আবছার ও সুফিয়া বেগম, প্রতিষ্ঠাতা সদস্য আবদুর রহমান চৌধুরী এবং সচিব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কান্তি দে। বিজ্ঞপ্তি।আল্লামা ইকবাল স্মরণে সভাদার্শনিক, চিন্তাবিদ ও কবি আল্লামা ইকবালের জন্মবার্ষিকী উপলক্ষে আনোয়ারার আল্লামা ইকবাল একাডেমির উদ্যোগে ২৪ এপ্রিল এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আল্লামা ইকবাল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ডি আই এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আল্লামা ইকবালের জীবনদর্শনের নানা দিক নিয়ে আলোচনায় অংশ নেন আনোয়ারা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মাস্টার আবদুল জলিল ও একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল হাসান। এ ছাড়া আলোচনায় অংশ নেন আহমদ উল্লাহ, আবুল কালাম ফকির, ইয়াকুব জেহাদী, রুকনুদ্দিন, শফিকুল ইসলাম, আবু বকর সিদ্দিক, মুহাম্মদ সালেহ প্রমুখ। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে বাকশিসের স্মারকলিপি পেশচট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরীর কাছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) পক্ষ থেকে ২৫ এপ্রিল নয় দফা দাবি-সংবলিত একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। এ সময় শিক্ষক নেতারা বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে অনৈতিক ও বৈষম্যমূলক কর্মকাণ্ড এবং কর্মকর্তা-কর্মচারীদের দুর্ব্যবহারের কারণে বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকেরা চরম হয়রানির শিকার হচ্ছেন।স্মারকলিপি পেশ করার আগে শিক্ষকদের সমাবেশে সাভারে ভবনধসে নিহত ব্যক্তিদের জন্য গভীর শোক প্রকাশ করা হয়।স্মারকলিপি দেওয়ার সময় বাকশিস চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী চট্টগ্রাম শিক্ষা বোর্ড সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বেসরকারি শিক্ষকসমাজের নয় দফা ন্যায্য দাবি অনতিবিলম্বে মেনে নেওয়ার আহ্বান জানান। স্মারকলিপি পেশকালে উপস্থিত ছিলেন বাকশিস চট্টগ্রাম জেলা শাখার সভাপতি দবির উদ্দীন খান, সহসভাপতি অধ্যক্ষ মুসা শিকদার, উপাধ্যক্ষ নুরুল হুদা কুতুবী, উপাধ্যক্ষ মকছুদুর রহমান চৌধুরী, উপাধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফী, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সমীরকান্তি দাশ, অধ্যাপক মিলন কান্তি রায় চৌধুরী, এস এম মিসবাহ উর রহমান, সুকুমার দত্ত, হুমায়ূন কবির চৌধুরী, শিবপ্রসাদ, খালেদা আক্তার, সুজিত দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি।