এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল ত্রিস্বরের আবৃত্তি সন্ধ্যা ‘কবিতা প্রতিধ্বনিত হোক প্রতিটি হূদয়ে’ স্লোগানকে সামনে রেখে ১০ মে সন্ধ্যা পৌনে সাতটায় ত্রিস্বর আবৃত্তি সংগঠন তাদের চার বছর পূর্তিতে শিল্পকলা একডেমী মিলনায়তনে আবৃত্তি সন্ধ্যার আয়োজন করেছে। এতে কবিতাপ্রেমীদের যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।কাঞ্চনা পল্লিকল্যাণ সমিতির পুনর্মিলনী ও স্মরণিকার মোড়ক উন্মোচনকাঞ্চনা পল্লিকল্যাণ সমিতির পুনর্মিলনী ও স্মরণিকা কাঞ্চন-এর মোড়ক উন্মোচন নগরের জেএমসেন মিলনায়তনে গত ২৬ এপ্রিল সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান। অনুষ্ঠানের শুরুতে সাভার ট্র্যাজেডিতে নিহত ব্যক্তিদের প্রতি শোকাঞ্জলি নিবেদন ও তাঁদের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্মরণিকা কাঞ্চন-এর মোড়ক উন্মোচন করেন আবুল মোমেন। তিনি সার্থক কর্মপ্রচেষ্টায় গৌরবময় স্মৃতিগুলোকে ধারণ করে কাঞ্চনা পল্লিকল্যাণ সমিতি স্বপ্নের ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। শতবর্ষ উদ্যাপন পরিষদের মহাসচিব প্রকৌশলী তমাল নন্দী সমিতির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠান শেষে সমিতির সদস্যরা সংগীত এবং নটরাজ নৃত্যাঙ্গন একাডেমি নৃত্য পরিবেশন করে। দেশের বৈরী পরিস্থিতি ও সাভার ট্র্যাজেডির কারণে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়।কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে কমিউনিস্ট পার্টির সভা ও মিছিলহেফাজতে ইসলামের কর্মীরা ঢাকাস্থ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর করার প্রতিবাদে রোববার সন্ধ্যায় প্রতিবাদ মিছিল বের করে চট্টগ্রাম জেলা কমিউনিস্ট পার্টি। মিছিলটি চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা সভাপতি মৃণাল চৌধুরী, সিপিবি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শাহ আলম, মো. মছিউদদৌলা, অমৃত বড়ুয়া, নূরুচ্ছাফা ভূইয়া, প্রদীপ ভট্টাচার্য প্রমুখ। বক্তারা বলেন, ঢাকাসহ সারা দেশে হেফাজত ও জামায়াত যে অগ্নিকাণ্ড, হত্যাযজ্ঞ, তাণ্ডব চালিয়েছে তা নজিরবিহীন। তাদের এই হামলা ছিল পূর্বপরিকল্পিত। সরকার জনগণের জানমালের নিরাপত্তাবিধানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। চান্দগাঁও সোসাইটি ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট চান্দগাঁও সোসাইটি ক্লাব আয়োজিত আন্তক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত শুক্রবার বিকেলে চান্দগাঁও আবাসিক এলাকার খেলার মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় চান্দগাঁও চ্যালেঞ্জার্স ১ উইকেটে ওল্ড ইজ গোল্ড দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।ফাইনাল খেলা শেষে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস। ক্লাবের সভাপতি আবু বকর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবুল আলম। ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রফিকুল আলম, আবু সাঈদ মান্নান, মামুন উর রশীদ, ইকবাল হোসেন, শহীদ সোহরাওয়ার্দী, ফয়সাল ইসলাম, আল মামুনুল করিম, কাজী মোহাম্মদ, ফজলে আরাফাত, আবু সুফিয়ান, জাহেদুল ইসলাম, আতিকুল হাকিম প্রমুখ। বিজ্ঞপ্তি।সিআই প্রতিনিধিদলের সঙ্গে ক্যাবের বৈঠককনজ্যুমারস ইন্টারন্যাশনালের (সিআই) একটি প্রতিনিধিদল ৫ মে সিএসডিএফ মিলনায়তনে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সিআই প্রতিনিধিদলে ছিলেন এশিয়া অ্যান্ড প্যাসিফিক রিজিয়ন কুয়ালালামপুর কার্যালয়ের প্রধান ইন্দ্রানি থুরাইসিঙহাম এবং নীতিনির্ধারণকারী কর্মকর্তা ড. অ্যানি মিথিন। মতবিনিময় সভায় বক্তারা বলেন, বাংলাদেশের বিভিন্ন বন্দর দিয়ে আমদানি সূত্রে যেসব খাদ্য ও ফল প্রবেশ করছে, সেগুলো যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করা হয় না। পাশাপাশি বিভিন্ন বাজারে পশু জবাই করার আগে প্রাণিসম্পদ কর্মকর্তার সনদ নেওয়ার যে বিধান আছে, তা-ও মানা হচ্ছে না এবং স্বাস্থ্যসম্মতভাবে জবাই ও সংরক্ষণ করা হচ্ছে কি না, তা দেখছে না কর্তৃপক্ষ। মতবিনিময় সভার আগে সিআই প্রতিনিধিদলটি বিদেশ থেকে আমদানি করা খাদ্য সংরক্ষণ, খালাস ও বাজারজাতকরণের প্রক্রিয়া প্রত্যক্ষ করতে চট্টগ্রাম বন্দর, কাস্টমস, বিএসটিআই, কৃষি বিভাগের সংঘ নিরোধ কীটতত্ত্ব পরীক্ষাগার পরিদর্শন করেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম নাজের হোসাইন, শেখ আলী হায়দার, আবদুল ওয়াহাব চৌধুরী, আবিদা আজাদ, আাাবদুল মান্নান, অধ্যাপক এস এম শাহনেওয়াজ আলী মির্জা, জানে আলম, হারুন গফুর, জান্নাতুল ফেরদৌস, রুকসানা আকতারুন্নবী, শাহীন আকতার, মোনায়েম, জহুরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি