এই নগরে - দূর গ্রামে
বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালনবাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে এবং যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সহযোগিতায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয় ‘আর্তমানবতার সেবায় ১৫০ বছর।’শুরুতে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করেন জেলা ইউনিটের সভাপতি (ভারপ্রাপ্ত) শেখ শফিউল আজম ও সম্পাদক আ ক ম শামশুজ্জামান চৌধুরী। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন ও শান্তি শোভাযাত্রা বের করা হয়। এ উপলক্ষে শেখ শফিউল আজমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন আ ক ম শামশুজ্জামান চৌধুরী, বেদারুল আলম চৌধুরী, আবদুল জব্বার, এইচ এম সালাউদ্দিন ও মহসিন উদ্দিন ফয়সল। স্বাগত বক্তব্য দেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান কাজী তৌফিকুল আজম। সভা পরিচালনা করেন যুব উপ-প্রধান ফখরুল ইসলাম চৌধুরী। আলোচনা সভা শেষে ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে নবজাতক শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়। সভায় জানানো হয়, যুব রেড ক্রিসেন্টের প্রশিক্ষিত যুব সদস্যরা সারা দেশে আর্তমানবতার কল্যাণে নিয়োজিত। চট্টগ্রামে সম্প্রতি যুব রেড ক্রিসেন্ট ক্যাম্পে অনুষ্ঠিত প্রশিক্ষণকে কাজে লাগিয়ে সাভারে ভয়াবহ মানবিক বিপর্যয়ে সহযোগিতায় এগিয়ে গেছেন যুব সদস্যরা। ভবিষ্যতেও তাঁরা যেকোনো বিপর্যয়ে এগিয়ে আসবেন। বিজ্ঞপ্তি।তারুণ্য স্কোয়াডের আনন্দ মিছিল১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় ঘোষণার পর আনন্দ মিছিল করেছে তারণ্য স্কোয়াড।গত বৃহস্পতিবার দুপুর দুইটায় প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এই সময় যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের কঠোর শাস্তি না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তারুণ্য স্কোয়াডের সদস্যরা। বিজ্ঞপ্তি। চন্দনাইশে টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টে সিকদারপাড়া চ্যাম্পিয়নচন্দনাইশের হাশিমপুরে অনুষ্ঠিত ইয়ং স্টার ক্লাব কাপ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সিকদারপাড়া রয়েল স্পোর্টিং ক্লাব। ৩ মে হাশিমপুর ইউনিয়ন পরিষদ মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে হাশিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। বিজ্ঞপ্তি। শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের মেধাবৃত্তি ও গুণীজন সংবর্ধনা শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের উদ্যোগে মেধাবৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সম্প্রতি পটিয়ার একটি সামাজিককেন্দ্রে (কমিউনিটি সেন্টার) অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান মো. আলী হোসাইন। অনুষ্ঠানে কবির আহমদ সওদাগরকে সমাজ সেবায় অবদান রাখার জন্য সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি ২০১২ সালে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৩০০ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ আবুল হোসাইন, মুহাম্মদ শওকত আলী চৌধুরী, মুহাম্মদ আজম উদ্দিন আহমেদ, কাজী মুহাম্মদ সোলায়মান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের উপব্যবস্থাপক মুহাম্মদ নুরুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রভাষক মুহাম্মদ সোলয়মান ও বড়লিয়া সালামিয়া দরবার শরিফের সাজ্জাদানশীন এয়ার মোহাম্মদ। বিজ্ঞপ্তি। ঝাউতলা কলোনি উচ্চবিদ্যালয়ের শিক্ষকদের বিদায় সংবর্ধনাঅবসরে যাওয়া শিক্ষকদের বিদায় সংবর্ধনা দিল নগরের ওয়্যারলেস ঝাউতলা কলোনি উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি আয়োজিত এই সংবর্ধনা সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহসিন। সভা পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক মো. আমিনুল হক।অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতির নেতা বাদল চন্দ্র সিকদার, সৈয়দ লকিতুল্লাহ, শান্তি রঞ্জন চক্রবর্তী, মনিকা সেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য রুহুল আমিন, মোস্তাফা কামাল তালুকদার ও বিদ্যালয়ের শিক্ষক প্রদীপ কানুনগো বক্তব্য দেন। বিদায়ী শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন মো. সাঈদ আহম্মেদ, তিমির বরণ চৌধুরী ও মো. মফিজুর রহমান।শেষে বিদায়ী শিক্ষকদের হাতে ক্রেস্ট, মানপত্র ও উপহার সামগ্রী তুলে দেন প্রধান শিক্ষক মো. মহসিন। বিজ্ঞপ্তি।সেকান্দর হায়াত খানের স্মৃতি ধরে রাখার উদ্যোগ মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত সেকান্দর হায়াত খানের স্মৃতি ধরে রাখার উদ্যোগ নিয়েছে চট্টল ইউথ কয়ার। উদ্যোগের মধ্যে রয়েছে তাঁর নামে বহদ্দারহাট হতে কালুরঘাট পর্যন্ত সড়কের নামকরণ, একটি পাঠাগার স্থাপন, মোহরা এ এল খান বিদ্যালয়ে সেকান্দর হায়াত খান বৃত্তি চালু, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার সুধী সম্মেলন ও ম্যাগাজিন প্রকাশ। ৪ মে বিকেলে সংগঠন কার্যালয়ে অরুণ বণিকের সভাপতিত্বে এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বক্তব্য দেন কৃষ্ণ পদ ঘোষ, ডা. রুপক কান্তি নাথ, এস কে দেব, সন্তোষ ঘোষ, অমর বরণ দেওয়ানজী, অ্যাডভোকেট সাধন মজুমদার, শিবু মজুমদার, শানু বিশ্বাস চন্দ্র, বিপ্লব আচার্য প্রমুখ। বিজ্ঞপ্তি।বাংলাদেশ-কোরিয়া সম্পর্কের ৪০ বছর পূর্তি উদ্যাপন করবে চেম্বার ও দূতাবাসদ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং কোরিয়া দূতাবাসের যৌথ উদ্যোগে আগামী সেপ্টেম্বর মাসে বাংলাদেশ-কোরিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উদ্যাপন করা হবে বলে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি ইয়ং জানান। রাষ্ট্রদূত ৭ মে দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির পরিচালকমণ্ডলীর সঙ্গে মতবিনিময়কালে উপরোক্ত তথ্য প্রকাশ করেন। কোরিয়ান রাষ্ট্রদূত লি ইয়ান ইয়ং বলেন, ভৌগোলিক এবং কৌশলগত কারণে চট্টগ্রাম দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সবচেয়ে বিনিয়োগ উপযোগী স্থান। এ অঞ্চলে গঠিত কোরিয়ান ইপিজেডে ১৫০টি কোম্পানি বিনিয়োগের অপেক্ষায় রয়েছে যা বাস্তবায়ন হলে প্রায় ৩ লাখ শ্রমিকের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। তবে এ ক্ষেত্রে জমির মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া অতি দ্রুত সম্পন্ন করা জরুরি বলে তিনি মন্তব্য করেন। আমলাতান্ত্রিক জটিলতা দূরীকরণ, রাজনৈতিক অস্থিতিশীলতার অবসান, অবকাঠামোগত উন্নয়ন ও বিদ্যুৎ-সংকট নিরসনের মাধ্যমে বাংলাদেশে বর্তমানের তুলনায় আরও অনেক বেশি কোরিয়ান বিনিয়োগ আনা সম্ভব বলে তিনি মনে করেন। এ সময় চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক মাজহারুল ইসলাম চৌধুরী, মাহফুজুল হক শাহ, এম. এ. মোতালেব, জহিরুল ইসলাম চৌধুরী, মো. অহীদ সিরাজ চৌধুরী, মাহবুবুল হক চৌধুরী, মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরী, মো. জহুরুল আলম, জাহাঙ্গীর ও কোটরার ডাইরেক্টর জেনারেল স্যাম সিক কিম উপস্থিত ছিলেন। এর আগে রাষ্ট্রদূত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার পরিদর্শন করেন। সাতকানিয়া উচ্চবিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাসাতকানিয়া উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২ মে বিকেলে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জহির উদ্দিন। এতে অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোনাফ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক সুবোধ কুমার দাশ।প্রধান অতিথি শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া করে দেশের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। পরে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। —সাতকানিয়া সংবাদদাতা কুয়াইশ প্রাথমিক বিদ্যালয় পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান হাটহাজারী কুয়াইশ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং কৃতী শিক্ষার্থী ও দাতা সংবর্ধনা অনুষ্ঠান ২৫ এপ্রিল বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন সুপ্রভাত বাংলাদেশ-এর জ্যেষ্ঠ সহসম্পাদক স ম ইব্রাহিম। প্রধান বক্তা ছিলেন হাটহাজারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ম. আব্দুল হামিদ। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এম লোকমান হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিকারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইয়াছিন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ওসমান গনি চৌধুরী, সাবেক প্রধান শিক্ষক মো. ইউনুছ, ইউপি সদস্য সুলতানা বেগম ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য কুসুম আক্তার। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও ঢাকার সাভারে ভবনধসে নিহত ব্যক্তিদের স্মরণে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা আনজুমান আরা বেগম। বক্তব্য দেন শিক্ষক ডলি বিশ্বাস, বাবুল ঘোষ, মো. বাদশা প্রমুখ। ডেলটার মরণোত্তর চেক প্রদান অনুষ্ঠানদুই ব্যক্তির মরণোত্তর বীমা বাবদ তাঁদের পরিবারকে দুটি চেক হস্তান্তর করেছে ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী এলাকার একটি সামাজিক কেন্দ্রে ডা. খুরশীদ আলম জিন্নাহর সভাপতিত্বে এ চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহীম। বীমাগ্রাহক আবদুল আজিজ ও হাজেরা খাতুন হূদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় তাঁদের দুজনের পরিবারকে মোট আট লাখ ৫৬ হাজার ৫১৯ টাকার চেক তুলে দেওয়া করা হয়। অনুষ্ঠানে কোম্পানির শাখা ব্যবস্থাপক আনোয়ার আজিম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।