এই নগরে - দূর গ্রামে
মুসলিম হাইস্কুলের ৭৮তম ব্যাচের বৈশাখী উৎসবচট্টগ্রাম সরকারি মুসলিম হাইস্কুলের ৭৮তম ব্যাচের উদ্যোগে ১ মে বিদ্যালয় মিলনায়তনে বৈশাখী উৎসবের আয়োজন করা হয়। আড্ডা, স্মৃতিচারণা, সংগীতানুষ্ঠান ও নৈশভোজে দিনব্যাপী আয়োজন ছিল উৎসবমুখর। সাভারে ভবনধসে নিহত ব্যক্তিদের স্মরণে নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভায় অংশ নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হায়দার, গীতিকার শাকিল মনজুর, মো. এয়াছিন চৌধুরী, জামাল নাসের চৌধুরী, এস এম ইলিয়াস, এ এইচ এম ফেরদৌস, সরওয়ার উদ্দিন চৌধুরী, আবু হানিফ প্রমুখ। গান করেন শিল্পী ফওজিয়া খান, মঈনুদ্দিন আহমেদ ও মানিক। বিজ্ঞপ্তি।রাউজান ক্লাবের উদ্যোগে দুস্থদের মধ্যে সেলাইযন্ত্র ও রিকশা বিতরণরাউজান ক্লাবের জাকাত তহবিলের উদ্যোগে অসহায় দুস্থ পরিবারের মধ্যে সেলাইযন্ত্র, রিকশা, ঢেউটিন ও আর্থিক সহায়তা দেওয়া হয়। এ উপলক্ষে ১০ মে ক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি ডা. মোহাম্মদ ওমর ফারুক। প্রধান অতিথি ছিলেন রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকার সভাপতি আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন দাতা সদস্য মুহাম্মদ আজিজুল হক। উপস্থিত ছিলেন ক্লাব সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ, সহসভাপতি আবদুল ওয়াহেদ, অর্থ সম্পাদক নাসির উদ্দিন, মোহাম্মদ জাহেদুল আলম, মো. শামশুদ্দোহা, চিকিৎসক মোহাম্মদ মহিউদ্দীন, সঞ্জয় দাশ, শান্তনু পালিত, অপর্ণা দাশ প্রমুখ। অনুষ্ঠানে রাউজান ক্লাবের পক্ষ থেকে পাঁচটি সেলাইযন্ত্র, তিনটি রিকশা, ৩৯ বান ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ ছাড়া বিভিন্ন এলাকা থেকে আসা ১১২ জন রোগীকে চিকিৎসাসেবাও দেওয়া হয়। বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সম্মেলন জুনেবঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রাম মহানগর শাখা জুন মাসের প্রথম সপ্তাহে সম্মেলন করবে। শনিবার নগরের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেয় সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি আশফাকুর রহমান। এ সময় সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবু সাঈদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক রেজাউল করিম, কার্যনির্বাহী সদস্য সাজ্জাত হোসেন, আমিনুল ইসলাম শাহানুর, আবু সাদাত সায়েম, রাজিব হাসান, সহসাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মিজানুল করিম, প্রচার সম্পাদক আতাউর রহমান, সমাজকল্যাণ সম্পাদক আবদুল খালেক, সাহিত্য সম্পাদক আহসানুল কবির, আন্তর্জাতিক সম্পাদক আবদুল হান্নান, তথ্য সম্পাদক সুজন বর্মণ, ইকবাল মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আতাউর রহমানকে আহ্বায়ক ও ইকবাল হোসেনকে সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়।খেলাঘরের ৬১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপনজাতীয় শিশু সংগঠন খেলাঘরের ৬১ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম মহানগরী কমিটি ১০ মে শুক্রবার ফুলকির এ কে খান স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলকির অধ্যক্ষ শীলা মোমেন। সাবেকুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খেলাঘরের সাংস্কৃতিক স্কুল শৈশবের অধ্যক্ষ রবীন দে, সহসভাপতি এম নাসিরুল হক, আশীষ সেন, দিলীপ দাশ, অ্যাডভোকেট সফিউল আলম, অধ্যাপিকা শীলা দাশগুপ্তা, প্রাক্তন সাধারণ সম্পাদক নছরু কামাল খান, সহসাধারণ সম্পাদক এসকেন্দার আলী। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শীলা মোমেন বলেন, খেলাঘর ৬১ বছর ধরে মুক্তি যুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে খেলাঘরের সাংস্কৃতিক স্কুল শৈশব প্রশংসনীয় ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আলোচনা শেষে শৈশবের ভাই-বোনরা সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে। বিজ্ঞপ্তি শিক্ষা অন্বেষার শিশুমেলা ‘বড় যদি হতে হয়, তবে অজুহাত বাদ দিয়ে জ্ঞান অর্জনের মাধ্যমে এগিয়ে যেতে হবে শিশু-কিশোরদের। পাশাপাশি শিশুকে গড়ে তুলতে অভিভাবকদের সন্তানের প্রতি মনোযোগী হতে হবে।’ শিক্ষাবিষয়ক পত্রিকা শিক্ষা অন্বেষার নবম বর্ষে পদার্পণ উপলক্ষে গত শুক্রবার নগরের মুসলিম ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত শিশু মেলায় প্রধান অতিথি দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক এ কথা বলেন। অনুষ্ঠানে শিশু-কিশোরেরা অংশ নেয় চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। এ ছাড়া ছয়জন গুণী শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করেন আবু নাসের চৌধুরী।আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ রেজাউল কবির, নাসিম উদ্দিন চৌধুরী ও অনিন্দ্য টিটো। শিক্ষা অন্বেষার প্রকাশক ইসহাক চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পত্রিকার সম্পাদক জসীম উদ্দিন চৌধুরী ও উপসম্পাদক শামসুদ্দীন শিশির। বিজ্ঞপ্তি।এনায়েত নগর প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ফেনীর দাগনভূঞা উপজেলার এনায়েত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে সায়েদুল ইসলাম, দীন মোহাম্মদ মিয়া, বন্দনা ভৌমিক ও বিবি আয়েশা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, গত ২৩ এপ্রিল বিদ্যালয় মিলনায়তনে ব্যবস্থাপনা কমিটির সভাপতি শহীদ উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন প্রধান শিক্ষক আবদুল ওহাব, সহকারী শিক্ষক কামাল উদ্দিন, ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি সায়েদুল ইসলাম, কমিটির সদস্য দীন মোহাম্মদ মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।প্যান্টোমাইমের মূকাভিনয় উৎসব শুরু আজপ্যান্টোমাইম মুভমেন্টের দেড় যুগ পূর্তি উপলক্ষে ছয় দিনব্যাপী মূকাভিনয় উৎসব শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটায়। নগরের স্টুডিও থিয়েটার মিলনায়তনে মূকমেলা শিরোনামে এই উৎসব উদ্বোধন করবেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের চেয়ারম্যান জাহিদ রিপন। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, কামরুল হাসান, অসীম দাশ, ইস্রাফিল আহমেদ প্রমুখ।উৎসব উপলক্ষে মূক নাটক, সেমিনার, কর্মশালা ও পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী ২১ মে পর্যন্ত এই অনুষ্ঠান চলবে স্টুডিও থিয়েটার ও সাদার্ন বিশ্ববিদ্যালয় মিলনায়তনে। চাতরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান আজচট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত চাতরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে আটটায় অনুষ্ঠান উদ্বোধন করবেন বিদ্যালয়ের উপদেষ্টা ও চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াসিন।দিনব্যাপী অনুষ্ঠানমালায় রয়েছে স্মৃতিচারণ, শারীরিক কসরত প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল অদুদ প্রমুখ। বিজ্ঞপ্তি। মুকুল রতন বড়ুয়ার প্রয়াণ অনুষ্ঠান বাংলাদেশ বৌদ্ধ সমিতি ঢাকা অঞ্চলের সহসভাপতি মুকুল রতন বড়ুয়ার প্রয়াণ অনুষ্ঠান ও স্মৃতিচারণ সভা ৮ মে বিকেল চারটায় চট্টগ্রামের এনায়েত বাজার বৌদ্ধ বিহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বৌদ্ধ সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্ঞানশ্রী মহাস্থবির। সভায় মুকুল রতন বড়ুয়ার জীবন ও কাজ নিয়ে আলোচনা করেন অজিত রঞ্জন বড়ুয়া, রাখাল চন্দ্র বড়ুয়া, সুদীপ বড়ুয়া, অজয় রতন বড়ুয়া, সনত চৌধুরী প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে প্রয়াত বৌদ্ধ নেতার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ বৌদ্ধ সমিতি, প্রান্তিক ওয়েল ফেয়ার ট্রাস্ট ও বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের সদস্যরা। বিকেলে নগরের চান্দগাঁও বৌদ্ধ মহাশ্মশানে তাঁকে দাহ করা হয়। এর আগে মহাশ্মশান প্রাঙ্গণে বিমল জ্যোতি ভিক্ষুর সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রয়াতের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক জিনবোধি ভিক্ষু ও বিজয় জ্যোতি ভিক্ষু। উল্লেখ্য, ৩ মে ৬৭ বছর বয়েসে হূদেরাগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বৌদ্ধ নেতা ও বোধি বার্তা পত্রিকার সম্পাদক মুকুল রতণ বড়ুয়া। বিজ্ঞপ্তি।