এই নগরে - দূর গ্রামে
প্রেসক্লাবের ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনমার্কেন্টাইল ব্যাংক-চট্টগ্রাম প্রেসক্লাব ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান গত শনিবার ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও এসএ গ্রুপের চেয়ারম্যান এম শাহাবুদ্দিন আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস। স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ্ মো. জাকি হাসান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ উল আলম ও ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ রউফ। শুভেচ্ছা বক্তব্য দেন ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম।এম শাহাবুদ্দিন আলম বলেন, চট্টগ্রাম বন্দরের মতো একটি সম্পদ সৃষ্টিকর্তা চট্টগ্রামে দিয়েছেন। এই বন্দরের ওপর ভিত্তি করে চট্টগ্রামে শিল্পের প্রসার ঘটেছে। প্রকৃতিগতভাবে ব্যবসা-বাণিজ্য, শিল্প-সাহিত্য ও চট্টগ্রামের ক্রীড়াঙ্গন বেশ সমৃদ্ধ। এই ঐতিহ্যকে ধরে রাখতে হবে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও ক্লাব সভাপতি দাবার একটি চালের মাধ্যমে মাসব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি।সীতাকুণ্ডে রূপালী ক্রেডিট কো-অপারেটিভের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা রূপালী ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেডের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা সম্প্রতি সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ২০১২ সালের পিএসসি ও জেএসসি পরীক্ষায় সীতাকুণ্ড পৌরসভার ১৫টি প্রাথমিক বিদ্যালয় ও দুটি উচ্চবিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়। রূপালী ক্রেডিট কো-অপারেটিভের চেয়ারম্যান মো. আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া।বক্তব্য দেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুরাইয়া বাকের, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. ইমলাক, মো. জিয়াউর রহমান, শামছুদ্দিন তুতুুল, এস এম ফজলুল হক, মো. সাখাওয়াত উল্লাহ, মো. আফতাব উদ্দীন, মাহমুদুর রহমান, সুভাষ দেবনাথ, কৃতী শিক্ষার্থীদের মধ্যে শান্তনু দেবনাথ, মনীষা দাস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী মহাব্যবস্থাপক মো. ইলিয়াস। বিজ্ঞপ্তি।প্রত্যয় ৭১-এর উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রত্যয় ৭১-এর উদ্যোগে এক আলোচনা সভা ১৮ মে নগরের কদম মোবারক উচ্চবিদ্যালয়ের একটি কক্ষে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সাইফুদ্দিন খালেদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি দীপংকর চৌধুরী, মুহাম্মদ শামসুল হক, প্রকৌশলী আশুতোষ দাশ, অধ্যাপক মো. আবু ছগীর চৌধুরী, ডা. পারিতোষ বড়ুয়া, শিক্ষিকা সালমা জাহান, রতন আচার্য, টিটু শীল, বাবু দে, মো. পারভেজ প্রমুখ। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদিকা শামীমা হারুন। সভায় আগামী ১ জুন বিকেলে নগরের থিয়েটার ইনস্টিটিউট হলে বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর স্মরণসভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি।