এই নগরে - দূর গ্রামে
ঢাকা ব্যাংকের উদ্যোগে মানি লন্ডারিং প্রতিরোধ-বিষয়ক কর্মশালাঢাকা ব্যাংক চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে দুই দিনব্যাপী মানি লন্ডারিং প্রতিরোধ-বিষয়ক কর্মশালা ২৫ মে নগরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন শাখার কর্মকর্তাদের নিয়ে আয়োজিত কর্মশালায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক এ কে এম শাহনেওয়াজ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের বিজনেস অপারেশনস বিভাগের প্রধান ফখরুল ইসলাম, শাখা ব্যবস্থাপক নুরুল আরশাদ চৌধরী, এম আমিরুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম, ব্যাংকের কর্মকর্তা মাহাবুবুর রহমান, এম. আবদুল মোতালেব মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।লোককবি চক্রপাণি ভট্টাচার্যের শ্রাদ্ধানুষ্ঠান আজখ্যাতিমান লোককবি ও জনতা ব্যাংক কর্মকর্তা চক্রপাণি ভট্টাচার্যের আজ বৃহস্পতিবার শ্রাদ্ধানুষ্ঠান। এ উপলক্ষে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় আন্দরকিল্লার পঞ্চাননধাম শিবমন্দিরে পূজা এবং দেওয়ানজী পুকুরপাড়ের সৎসঙ্গ আশ্রমে শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, চক্রপাণি ভট্টাচার্য ২০ মে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। তিনি এবং তাঁর অগ্রজ লোককবি কল্পতরু ভট্টাচার্য দেশ-বিদেশে কবিগান পরিবেশন করে ব্যাপক খ্যাতি অর্জন করেন। বিজ্ঞপ্তি