এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে এতিমদের মধ্যে খাবার বিতরণজাতীয়তাবাদী দলের পাঠানটুলি ওয়ার্ড শাখা, জাসাস, নগর যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গত ৩১ মে জাতীয়তাবাদী দল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এ উপলক্ষে দেওয়ানহাট সুলতান আহম্মদ দেওয়ান এতিমখানা, শাহ জামাল এতিমখানা ও শাহ কামাল এতিমখানার শিশুদের মাঝে খাবার বিতরণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী ফাতেমা বাদশা, বিএনপির নেতা বাদশা মিয়া, আবদুল হালিম, সিরাজুল ইসলাম, ছাত্রনেতা সাইদুল ইসলাম, এন কে রিয়াদ, জাসাস নেতা আবদুল করিম, মহিলাদল নেত্রী পারভীন আকতার, ফেরদৌসী বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি।চন্দনাইশে বিনা মূল্যে চক্ষুশিবিরচন্দনাইশ সমিতি-চট্টগ্রামের উদ্যোগে পাহাড়তলী চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণকেন্দ্র এবং মোখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন ফাউন্ডেশনের সহযোগিতায় বিনা মূল্যে চক্ষুশিবির ২৮ মে অনুষ্ঠিত হয়। চন্দনাইশের সাতবাড়িয়া উচ্চবিদ্যালয়ে চক্ষু শিবিরের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের সভাপতি আবদুল কৈয়ুম চৌধুরী। যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রাক্তন সভাপতি ডা. শাহদাৎ হোসেন, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল আবছার, প্রধান শিক্ষক শামসুল আলম, পাহাড়তলী চক্ষু হাসপাতালের কর্মসূচি কর্মকর্তা শাফায়াত খান, অধ্যাপক আযম খান, বাবর আলী, কমর উদ্দিন, তৌহিদুল আলম, আরশাদ উল্লাহ, অ্যাডভোকেট নজরুল ইসলাম, টিটু বড়ুয়া, সুমন সরকার প্রমুখ। চক্ষু শিবিরে সহস্রাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয় এবং ১০০ জন ছানি রোগী শনাক্ত করা হয়। বিজ্ঞপ্তি।চট্টগ্রাম কর আইনজীবী সমিতির অভিষেক চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী সংসদের অভিষেক অনুষ্ঠান সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল ওয়াহাবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র দাসের সঞ্চালনায় ৩০ মে বৃহস্পতিবার সমিতির এক নম্বর মিলনায়তনে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাংসদ অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কর অঞ্চল-১ কর কমিশনার মো. দবির উদ্দিন, বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব অ্যাডভোকেট একে নেছার উদ্দিন। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট চন্দন দাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. কামাল উদ্দিনসহ চট্টগ্রাম কর অঞ্চল সমূহের ঊর্ধ্বতন কর কর্মকর্তাবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।চিটাগাং ডিজিটাল সাইন প্রিন্ট অ্যাসোসিশেনের কমিটি গঠিতচিটাগাং ডিজিটাল সাইন প্রিন্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠিত হয়েছে।২ জুন নগরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সংগঠনের সদস্যদের বৈঠকে ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। সৈয়দ মোহাম্মদ সেলিম কমিটির সভাপতি, মো. মঈনুদ্দিন বাবর সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্য সদস্যরা হলেন মো. তৈয়ব, মো. বাবুল, মো. করিম, মো. মুন্না, মো. নাসির, মো. সরোয়ার, আশু পাল, মো. সাদি, মো. লিটন, শুভাশীষ ও মো. মিলন। বিজ্ঞপ্তি।নাটুয়ার উদ্যোগে উম্মুক্ত মূকাভিনয় কর্মশালামূকাভিনয় শিল্পের প্রসারের লক্ষ্যে নাটুয়া নির্বাক সম্প্রদায় ১১ থেকে ১৬ জুন ছয় দিনব্যাপী উম্মুক্ত মূকাভিনয় কর্মশালার আয়োজন করছে। আগ্রহীদের চেরাগী পাহাড় মোড় অথবা জামালখান প্রেসক্লাব ভবনের নিচে বাতিঘর থেকে আবেদনপত্র সংগ্রহের জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।