এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোর্ট্রেটের বছর পূর্তি ও গুণীজন সংবর্ধনা সাংস্কৃতিক সংগঠন পোর্ট্রেটের ২৩ বছর পূর্তি ও গুণীজন সংবর্ধনা গত ৩ মে নগরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক আ জ ম নাছির উদ্দিন। সাংবাদিক, শিল্প-সংস্কৃতির বিশিষ্ট ব্যক্তি, শিল্পপতি, রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতিতে প্রাণবন্ত এই অনুষ্ঠানে বাংলাদেশ নিউজ এজেন্সি (নিউজ বিএনএ ডটকম) সম্পাদক মিজানুর রহমান মজুমদার ও বিটিভির সংবাদ পাঠিকা নাসরিন ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়। শাওন পান্থের পরিচালনায় এতে আরও বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক মহসীন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এজাজ ইউসুফী, বিসিবির সাবেক পরিচালক সিরাজ উদ্দিন মুহাম্মদ আলমগীর, পোর্ট্টেটের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক রূপম চক্রবর্তী প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ডায়মন্ড সিটি লায়ন্স ক্লাবের কার্যকরী কমিটি গঠনলায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটির উদ্যোগে ক্লাব সভাপতি শামীম আরা বেগমের সভাপতিত্বে পরিচালকদের সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় ২০১৩-১৪ বর্ষের জন্য মোহাম্মদ আলমগীর হোসেনকে সভাপতি, মো. শহীদুল আলম চৌধুরীকে সাধারণ সম্পাদক ও মো. কামরুল হাসান ইকবালকে ট্রোজারার নির্বাচিত করা হয়। নির্বাচিত অন্যরা হলেন প্রথম সহসভাপতি চৌধুরী মোহাম্মদ রকিবুল কামাল, সহসভাপতি নাসরিন ইসলাম, যুগ্ম সম্পাদক রোমানা জেবিন চৌধুরী, যুগ্ম ট্রেজারার তাবাসসুম জেরীন, ট্রেজার শাহানাজ সরওয়ার, টেইলটুইস্টার জাকির হোসেন ও মেম্বারশিপ চেয়ারপারসন এ এফ এম জহিরউদ্দিন। বিজ্ঞপ্তি।মহেশখালীতে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনামহেশখালী পৌরসভার বৃহত্তম গোরকঘাটা হিন্দুপাড়া ছাত্রঐক্য পরিষদের উদ্যোগে গত ২৭ মে এসএসসির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গোরকঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মকছুদ মিয়া। সভাপতিত্ব করেন প্রবীণ শিক্ষক অবিনাশচন্দ্র দে। বক্তব্য দেন মহেশখালী কলেজের অধ্যাপক আশীষ চক্রবর্তী, অধ্যাপক কানু কুমার চৌধুরী, শিক্ষক দিলীপ দাশ, মাখন লাল দে, কাউন্সিলর জামালুল রশিদ, এনজিও কর্মকর্তা প্রণব কুমার দে, নুরুল আমিন প্রমুখ। অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া আটজন ও ৪০ জন পাস করা শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। পরে মহেশখালী পৌরসভা ‘খ’ শ্রেণীতে উন্নীত হওয়ায় মেয়র মকছুদ মিয়াকে বৃহত্তর সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন ওয়ার্ড কাউন্সিলর প্রণব দে। —মহেশখালী প্রতিনিধি বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর স্মরণসভাবিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ চট্টগ্রামের উদ্যোগে বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর স্মরণসভা গত ৩১ মে সকালে নগরের রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি সুজিত দাসের সভাপতিত্বে সভার শুরুতে বিপ্লবীর জীবনপঞ্জি পাঠ করেন অ্যাডভোকেট রুবেল পাল। কৌশিক দাসের সঞ্চালনায় বক্তব্য দেন অধ্যক্ষ গুরুপদ পালিত, দুলাল মজুমদার, তাপস হোড়, অধ্যক্ষ রীতা দত্ত, ওম প্রকাশ ধর প্রমুখ। সভায় বক্তারা বিনোদবিহারী চৌধুরীর ত্যাগের আদর্শ অনুসরণ করার জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি। হালদা নদী রক্ষা কমিটির বিভাগীয় পরিবেশ পদক লাভবিশ্ব পরিবেশ দিবসে বিভাগীয় পরিবেশ পদক লাভ করেছে ‘হালদা নদী রক্ষা কমিটি’। গত বুধবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মুসলিম ইনিস্টিটিউট হলে এক অনুষ্ঠানের মাধ্যমে কমিটিকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহর কাছ থেকে পদক গ্রহণ করেন হালদা নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি মো. মনজুরুল কিবরীয়া, সহসভাপতি চৌধুরী ফরিদ, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. জাফর আলম, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য মো. সিকান্দার খান, অধ্যাপক মোশারফ হোসেন প্রমুখ।উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকে হালদা নদী রক্ষা কমিটি নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর পরিবেশ সংরক্ষণ, দূষণ রোধ ও প্রচারে কাজ করে আসছে।