এই নগরে - দূর গ্রামে
শিক্ষার অন্যতম উদ্দেশ্য আত্মার উৎকর্ষ সাধন: হোসেন জিল্লুরশিক্ষার অন্যতম উদ্দেশ্য আত্মার উৎকর্ষ সাধন। আজকের মেধাবী শিক্ষার্থীরা আলোকিত মানুষ হয়ে একটি কল্যাণমুখী স্বনির্ভর জাতি গঠনে ভূমিকা পালন করবে। রাউজান ক্লাবের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিটাগং রিসার্চ ইনিশিয়েটিভের (সিআরআই) প্রধান সমন্বয়ক হোসেন জিল্লুর রহমান এ আশাবাদ ব্যক্ত করেন। ১৭ জুন নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন স্টেট ইউনিভার্সিটির উপদেষ্টা মোহাম্মদ শাহজাহান, মানারাত ইউনিভার্সিটির উপাচার্য চৌধুরী মাহমুদ হাসান, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ মুসলিম চৌধুরী, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পিযূষ দত্ত, অতিরিক্ত মেট্রোপলিটন পুলিশ কমিশনার বনজ কুমার মজুমদার, বিএমএর সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার বড়ুয়া, অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, পিএইচপি গ্রুপের পরিচালক (অর্থ) মোহাম্মদ আলী হোসেন, রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক স্বপন কুমার বড়ুয়া, ডা. এম এ জাফর, মেজর (অব.) এমদাদ, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ এস এম তারেক ও ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ। সাংস্কৃতিক সংগঠক মুহাম্মদ মহসীন চৌধুরীর সঞ্চালনায় এতে ধন্যবাদ ও স্বাগত বক্তব্য দেন রাউজান ক্লাবের সভাপতি ডা. মোহাম্মদ ওমর ফারুক ও মোহাম্মদ রিয়াজুল হাসান। আলোচনা শেষে প্রধান অতিথি দুই শতাধিক কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও অভিজ্ঞানপত্র তুলে দেন। বিজ্ঞপ্তি।সিআইএফটি শিক্ষার্থীদের সনদ প্রদান অনুষ্ঠানসম্প্রতি চিটাগং ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (সিআইএফটি) উত্তীর্ণ শিক্ষার্থীদের পোর্টফোলিও উপস্থাপন এবং সনদ প্রদান অনুষ্ঠান নগরের একটি রেস্তোরাঁয় সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগং বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির প্রধান নির্বাহী মো. সাজেদুর রহমান, মো. মজিবুর রহমান চৌধুরী এবং চেয়ারম্যান মো. নিয়াজুর রহমান। অনুষ্ঠানের শুরু ইন্টেরিয়র ডিজাইন বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীরা তাদের মডেল উপস্থাপন করেন। এরপর ফ্যাশন ডিজাইন বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীরা তাদের ডিজাইন করা পোশাক উপস্থাপন করেন। প্রদর্শনীতে ১৯৪০ দশকের বিয়ের কনের পোশাক, শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক, আরবি ফিউশন, বৈকালিক গাউন, গথিক পোশাক ও কিমানো উপস্থাপন করেন শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি। প্যান্টোমাইমের মূকাভিনয় কর্মশালা আজ শুরুমূকাভিনয় সংগঠন প্যান্টোমাইম মুভমেন্টের উদ্যোগে তিন দিনব্যাপী কর্মশালা আজ ২০ জুন শুরু হচ্ছে। প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে নয়টা পর্যন্ত নগরের সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হবে। আগ্রহী ব্যক্তিরা মুঠোফোনে (০১৮১৭ ২৯৮৬১৩) যোগাযোগ করে নাম নিবন্ধন করতে পারবেন। বিজ্ঞপ্তি।লোককবি চক্রপাণি স্মরণানুষ্ঠান কালঅবসর সাংস্কৃতিক গোষ্ঠী চট্টগ্রামের উদ্যোগে সংগঠনের উপদেষ্টা লোককবি চক্রপাণি ভট্টাচার্য স্মরণে ‘আমাদের শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক অনুষ্ঠান আগামীকাল শুক্রবার বিকেল পাঁচটায় কদম মোবারক এম ওয়াই উচ্চবিদ্যালয়ের মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আলোচনা পর্বে সভাপতিত্ব করবেন স্মরণানুষ্ঠান পরিষদের আহ্বায়ক বাউলশিল্পী মো. হাম্মদুর রহমান। বিজ্ঞপ্তি।জেলা প্রশাসকের সঙ্গে গণগ্রন্থাগার সমিতির কর্মকর্তাদের মতবিনিময়চট্টগ্রামের জেলা প্রশাসক আবদুল মান্নানের সঙ্গে বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতি চট্টগ্রাম জেলার নতুন কমিটির কর্মকর্তাদের মতবিনিময় সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। এ সময় বেসরকারি গণগ্রন্থাগার ও নতুন কমিটির ব্যাপারে জেলা প্রশাসককে অবহিত করা হয় এবং সংস্কৃতি মন্ত্রণালয় থেকে প্রদত্ত বার্ষিক অনুদান সহায়তার আবেদনে সত্যায়ন সহজীকরণের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি কে এম নজমুল হক সিকদার, সাধারণ সম্পাদক অচ্যুত আনন্দ দে, সহসভাপতি এম এ হাসান, সহসম্পাদক মো. সোহরাব, মো. জাসীম উদ্দিন, অর্থ সম্পাদক বিশুময় দেব প্রমুখ। বিজ্ঞপ্তি।ত্রিতরঙ্গের আবৃত্তি অনুষ্ঠান আজ ত্রিতরঙ্গ আবৃত্তি দলের নিয়মিত আয়োজন ‘একা এবং একসঙ্গে’ শিরোনামের একক, দ্বৈত ও বৃন্দ পরিবেশনা আজ সন্ধ্যা সাতটায় নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।