এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা পরিষদের বিভাগীয় প্রশিক্ষণ সম্পন্নবাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে ‘নারীর ক্ষমতায়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক দুই দিনব্যাপী বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে ১৪ জুন সম্পন্ন হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এবং চট্টগ্রাম জেলা কমিটির সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা সরওয়ার জাহান। মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি লতিফা কবিরের সভাপতিত্বে এতে প্রশিক্ষক ছিলেন রাখী দাশ পুরকায়স্থ, মাসুদা রেহেনা বেগম, সীমা মোসলেম, কাজী সুফিয়া আক্তার ও রীনা আহমেদ। সঞ্চালক ছিলেন অধ্যাপিকা পূর্বা দাশ, সিতারা শামীম, শিরিন আক্তার ও সুগতা বড়ুয়া। কর্মশালায় বক্তারা বলেন, নারী পুরুষের সমন্বয় ঘটলে নারীর ক্ষমতায়ন সম্ভব। এ জন্য সব ক্ষেত্রে লিঙ্গবৈষম্য দূর করা প্রয়োজন। তাঁরা পুরুষ ও নাগরিক সমাজকে নারীর সমান অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। কর্মশালায় মোট ৮০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। বিজ্ঞপ্তি। চান্দগাঁও সোসাইটি ক্লাবের ফুটবল টুর্নামেন্ট শুরু চান্দগাঁও সোসাইটি ক্লাব আয়োজিত আন্তক্লাব জুনিয়র ফুটবল টুর্নামেন্ট ১৪ জুন থেকে চান্দগাঁও আবাসিক এলাকা খেলার মাঠে শুরু হয়েছে। ক্লাবের সভাপতি আবু বকর চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন ক্লাবের সাবেক সভাপতি আনোয়ারুল হক, রফিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক শহীদ সরওয়ার্দ্দী, ফয়সাল ইসলাম, সাবেক সহসভাপতি নজরুল ইসলাম, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মোহাম্মদ ফারুক, ক্লাব কর্মকর্তা মোহাম্মদ মহসিন, ফাহাদ ইসলাম ও রাহাত চৌধুরী।ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আল-মামুনুল করিম, মাশফিক ইসলাম মজুমদার, ফজলে আরাফাত, সিজান শরফী, আদনান মাকছুদ, আতিকুল হাকিম, তৌসিফ ইমাম প্রমুখ। সক্কার ইলেভেন বনাম হিট অ্যান্ড বলের মধ্যকার উদ্বোধনী ম্যাচ ১-১ গোলে ড্র হয়। ম্যাচ পরিচালনা করেন মহিদুল ইসলাম। বিজ্ঞপ্তি।স্যার আশুতোষ কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির সভা কানুনগোপাড়া স্যার আশুতোষ কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির ২০তম সভা ১৫ জুন শনিবার বিকেলে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম প্রাঙ্গণে সিজেকেএস সম্মেলনকক্ষে সংগঠনের আহ্বায়ক কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকে বিপুল সংখ্যক প্রাক্তন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। সভার শুরুতে কলেজের প্রতিষ্ঠাতা রেবতী রমন দত্ত তার রত্নগর্ভা মা মুক্তাকেশী দেবী, দত্ত পরিবারের কৃতী ১১ ভাই এবং তাঁদের বাবার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন স্যার আশুতোষ কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির মুস্তফা নঈম। অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, মুক্তিযোদ্ধা মাহাবুব আলম, গোপাল দে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মোজাফ্ফর আহমদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, কলেজ ছাত্র সংসদের প্রাক্তন জিএস সৈয়দ নুরুল মোস্তফা, দীপেন চৌধুরী, সুদর্শন চক্রবর্তী প্রমুখ। বিজ্ঞপ্তিকালাপানিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধনসন্দ্বীপের কালাপানিয়া ইউনিয়নের পশ্চিমাঞ্চলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে কারিতাস দিশা প্রকল্পের উদ্যোগে ১৭ জুন সকালে কালাপানিয়া মোতালেব মার্কেট নামার বাজার এলাকায় এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণী-পেশার লোকজন অংশ নেন। কারিতাস দিশা-প্রকল্পের আঞ্চলিক কর্মকর্তা মো. আবদুল জলিলের নেতৃত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় চিকিৎসক মোজাম্মেল হোসেন। মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউছুফ আলী, মো. আরমান, ডা. ইলিয়াছ, ওমর ফারুক, মাহবুবুর রহমান, মো. ফারুক, মো. রোমান প্রমুখ। মানববন্ধন শেষে সাংসদ মোস্তফা কামাল পাশা, উপজেলা চেয়ারম্যান শাহাজাহান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই খাজা আল-আমিনের কাছে স্মারকলিপি দেওয়া হয়। বিজ্ঞপ্তি। ‘তাইওয়ান থেকে জাপান প্রশান্ত প্রভায়’ গ্রন্থের প্রকাশনা উৎসবসাংবাদিক জসীম চৌধুরী সবুজের ভ্রমণগ্রন্থ ‘তাইওয়ান থেকে জাপান-প্রশান্ত প্রভায়’ এর প্রকাশনা অনুষ্ঠান ১৬ জুন রোববার সকালে চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম এ লতিফ। চেম্বারের সহসভাপতি সৈয়দ জামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাহবুবুল আলম। আলোচক ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান, অধ্যক্ষ ফজলুল হক ও জেসমিন খান, সাংবাদিক হাসান আকবর। কবি অভীক ওসমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বারের সাবেক সহসভাপতি এস এম শফিউল আলম, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাবেক সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।কবি হাফিজ রশিদ খানের জন্মদিন উপলক্ষে কবিতা পাঠ ও আলোচনা সভা আজকবি হাফিজ রশিদ খানের ৫২তম জন্মদিন উপলক্ষে আজ রোববার সন্ধ্যা ছয়টায় কবিকে নিবেদিত কবিতা পাঠ ও আলোচনা সভা চেরাগী পাহাড়ে অবস্থিত চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। বিভিন্ন কোরাস আয়োজিত এই অনুষ্ঠান নগরের সাহিত্যপ্রেমীদের জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি।