এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম এ ওহাব রাজনৈতিক অঙ্গনে এক ক্ষণজন্মা ব্যক্তিত্ব: মোশাররফচট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ মোশাররফ হোসেন বলেছেন, যুগে যুগে রাজনীতিতে কিছু ক্ষণজন্মা মানুষের জন্ম হয়—যাঁরা দেশ, জাতি ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করে শুদ্ধতম মহান ব্যক্তিত্বে পরিণত হন। এম এ ওহাব তাঁদেরই একজন। ২৪ জানুয়ারি হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ এম এ ওহাবের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাটহাজারী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইসমাইলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম। বক্তব্য দেন মঞ্জুরুল আলম চৌধুরী, ইউনুচ গণি চৌধুরী, মো. আলী, কাজী এনামুল হক, জাফর আহমদ, মো. সেলিম উদ্দিন, শেখ নুরুল আলম, নাজমুল হুদা, হাসান শহীদ চৌধুরী, মো. শাহ আলম, মো. আজম উদ্দীন, জয়নাল আবেদীন প্রমুখ। বিজ্ঞপ্তি। কাল টিআইসিতে মাহবুব হাসান স্মরণানুষ্ঠানপ্রয়াত নাট্যজন মাহবুব হাসান স্মরণে আগামীকাল সোমবার সন্ধ্যায় টিআইসি মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদ, ঋতুভিত্তিক নাট্যমেলা পরিষদ ও থিয়েটার ইনস্টিটিউট। অনুষ্ঠানসূচিতে রয়েছে শোকসংগীত, মাহবুব হাসানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, স্মৃতিচারণ ও আলোচনা সভা। অনুষ্ঠানে ঢাকা ও চট্টগ্রামের বিশিষ্ট সংস্কৃতিকর্মী, নাট্যজন ও সুধীজনেরা উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তি। বেলটার কর্মশালা ৩১ জানুয়ারিবাংলাদেশ ইংলিশ ল্যাংগুয়েজ টিচিং অ্যাসোসিয়েশনের (বেলটা) কর্মশালা ৩১ জানুয়ারি বিকেল চারটায় জামাল খান ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির আমেরিকান কর্নারে অনুষ্ঠিত হবে। ১০০ টাকা ফি দিয়ে কর্মশালায় অংশ নেওয়া যাবে। বিস্তারিত ফোনে (৬১১৫৩) জানা যাবে। বিজ্ঞপ্তি।বায়োটেকনোলজি স্কুলিংয়ে সেন্ট প্লাসিডস স্কুলের শিক্ষার্থীরাবিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে বায়োটেকনোলজি ও জীববিজ্ঞানের সাম্প্রতিক শাখাগুলোতে উদ্ভাবন ও গবেষণায় আগ্রহ সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি বিভাগ নিয়মিত আয়োজন করে স্কুলিং প্রোগ্রাম। গত বৃহস্পতিবার এই আয়োজনে অংশ নেয় নগরের সেন্ট প্লাসিডস হাইস্কুলের অর্ধশত শিক্ষার্থী। বায়োটেকনোলজির বিভিন্ন দিক উপস্থাপনা করেন অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান। টিকা তৈরি, আবর্জনা, ব্যবস্থাপনা, নতুন ওষুধ নকশাকরণ, বায়োইনফরমেটিক্স, জেনেটিক রোগসহ বিভিন্ন বিষয়ে ছাত্রদের গবেষণাকর্ম প্রদর্শন করেন বিভাগের শিক্ষক লুলু ওয়াল মারজান, নাজনিন নাহার ইসলাম, মাসুদুল আজাদ চৌধুরী ও আদনান মান্নান। সমাপনী বক্তব্য দেন বিভাগের সভাপতি এ এম আবু আহমেদ এবং সেন্ট প্লাসিডস স্কুলের শিক্ষক জাকির হোসেন। বিজ্ঞপ্তি।সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কর্মশালাচিটাগাং কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২৩ জানুয়ারি শুরু হয়েছে। কর্মশালা উদ্বোধন করেন কাস্টম হাউজ, চট্টগ্রামের যুগ্ম কমিশনার মুশফিকুর রহমান। অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন চৌধুরী। প্রথম দিনে প্রশিক্ষক ছিলেন অ্যাসোসিয়েশনের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম। বিজ্ঞপ্তি। খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সভাখাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ২৩ জানুয়ারি অ্যাসোসিয়েশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহবুবুল আলম। বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক ছৈয়দ ছগীর আহমদ। বক্তব্য দেন সহসভাপতি মোহাম্মদ আবদুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম কামাল উদ্দিন, সহসাধারণ সম্পাদক আহমদ রশিদ, অনিল চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জামাল হোসেন, অর্থ সম্পাদক নুরুল আলম, বন্দরবিষয়ক সম্পাদক এস এম বখতিয়ার, সদস্য মো. আলমগীর পারভেজ, মো. ইউছুপ, জ্যোতির্ময় চৌধুরী শফিকুল মান্নান চৌধুরী, মো. আবুল বশর প্রমুখ। বিজ্ঞপ্তি। পীর আলী শাহ্ (রহ.) জামে মসজিদ ওয়াক্ফ এস্টেটের সভাপীর আলী শাহ্ (রহ.) জামে মসজিদ ওয়াক্ফ এস্টেটের সাধারণ সভা ২২ জানুয়ারি পাহাড়তলী বারো কোয়ার্টার এস্টেট কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আলী আকবর কোম্পানি। বক্তব্য দেন আবুল হোসেন, নুরুল আমিন, নুর মোহাম্মদ, আমীর পারভেজ, আহসান উল্লাহ, মো. ইউনুস, আবু সৈয়দ, মো. রফিক, আবদুল হামিদ, মো. সেলিম প্রমুখ। সভা পরিচালনা করেন মাহবুব আলম। সভায় মসজিদ পুনর্নির্মাণ, ইমাম নিয়োগ বিষয়ে আলোচনা হয়। বিজ্ঞপ্তি।রাঙ্গুনিয়ায় আনসার ভিডিপির সমাবেশ সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ গঠনে আনসার-ভিডিপি সদস্যদের নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন বন ও পরিবেশমন্ত্রী হাসান মাহমুদ। গত শনিবার রাঙ্গুনিয়া উপজেলা আনসার-ভিডিপি সমাবেশে তিনি এ কথা বলেন।রাঙ্গুনিয়া উপজেলা মিলনায়তনে এই সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি চট্টগ্রামের জেলা কমান্ড্যান্ট মো. ইব্রাহিম ভূঁইয়া, পৌরসভার মেয়র খলিলুর রহমান চৌধুরী প্রমুখ। সমাবেশে উপজেলা কর্মকাণ্ডের ওপর প্রতিবেদন উপস্থাপন করেন আনসার-ভিডিপি রাঙ্গুনিয়া উপজেলা কর্মকর্তা সিরাজুল মোস্তফা।অনুষ্ঠানে আনসার-ভিডিপি সদস্যদের কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার বিতরণ করা হয়।—নিজস্ব প্রতিবেদকমিরসরাইয়ে কলেজ শিক্ষকদের শীতবস্ত্র বিতরণমিরসরাইয়ের মিঠানালা ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মধ্যে গত বৃহস্পতিবার শীতবস্ত্রসহ বিভিন্ন গৃহস্থালি সামগ্রী বিতরণ করেছেন মিরসরাই কলেজের শিক্ষকেরা।এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শরীফ, উপাধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফী, অধ্যাপক শামছুদ্দিন আহমদ, জহুরুল হক, রেজাউল করিম, নাছির উদ্দিন, শিক্ষার্থী মুহিবুল আরিফ প্রমুখ। উল্লেখ্য, ১১ জানুয়ারি মিঠানালা ইউনিয়নের মধ্যম মিঠানালা গ্রামের খলিল সারেং বাড়িতে অগ্নিকাণ্ডে ১০টি ঘর পুড়ে যায়। —মিরসরাই প্রতিনিধিনরসিংদী জেলা সমিতি চট্টগ্রামের কমিটি গঠননরসিংদী জেলা সমিতি, চট্টগ্রামের দ্বিবার্ষিক কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। এ কে এম ফজলুর রহমান সভাপতি ও মো. আলমগীর কবিরকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্যের এ কমিটি গঠন করা হয়। অন্যরা হলেন—সহসভাপতি মো. মানিক মিয়া, বজলুর রহমান, আবুল হাসান, এমদাদুল হক ও আসাদুজ্জামান মৃধা, যুগ্ম সম্পাদক ইকবাল হায়দার ও জে এম পারভেজ, সাংগঠনিক সম্পাদক মো. জসীম উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক আমিনুল হক, অর্থ সম্পাদক ওবায়েদুল হক, সহ-অর্থ সম্পাদক ডা. এ কে এম শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. লোকমান হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মো. হাবিবুল্লা মৃধা, সহসাংস্কৃতিক সম্পাদক ব্রজবাসী বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. মো. জসিম উদ্দিন, আপ্যায়ন সম্পাদক মো. আমিনুল করিম, সমাজকল্যাণ সম্পাদক মো. কবির হোসেন, মহিলাবিষয়ক সম্পাদক অধ্যাপক শামীমা হক, ছাত্রবিষয়ক সম্পাদক অলি মাহমুদ। বিজ্ঞপ্তি।পেনিনসুলার টিশার্ট ও ক্যাপ উদ্বোধনচট্টগ্রামের চার তারকা মানের হোটেল দ্য পেনিনসুলা তাদের অফিসিয়াল টিশার্ট ও ক্যাপ উদ্বোধন করেছে। এ উপলক্ষে ২৩ জানুয়ারি হোটেলের ‘জিনিয়া’ হলে আয়োজন করা হয় ফ্যাশন শো। টিশার্ট ও ক্যাপ পরে ক্যাটওয়াকে অংশ নেন মডেলরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা তাহসিন, সহকারী মহাব্যবস্থাপক মোস্তাক লোহারসহ হোটেলের সব কর্মকর্তা ও কর্মচারী। বিজ্ঞপ্তি।চট্টগ্রাম ফাউন্ডেশন ট্রাস্টের সভা অনুষ্ঠিতচট্টগ্রাম ফাউন্ডেশন ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সভা সম্প্রতি চকবাজার বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। মো. ইসকান্দর আলী চৌধুরীর সভাপতিত্বে সভায় আর্থিক প্রতিবেদন তুলে ধরেন মো. গোলাম ফারুক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ট্রাস্টের সহসভাপতি কাজী সাইফুদ্দিন আহমদ চৌধুরী, ট্রাস্টি রওশন আখতার হানিফ ও এইচ এম কামাল উদ্দিন। সভায় শীতবস্ত্র বিতরণ, ট্রাস্টের ওয়েবসাইট তৈরি, ডাইরেক্টরি প্রকাশের সিদ্ধান্ত হয়।