এই নগরে - দূর গ্রামে
সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্টের সংলাপশাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি (ক.) ট্রাস্ট আয়োজিত ‘বর্তমান সমাজে নারীর অধিকার সংরক্ষণে বুদ্ধিজীবীদের ভূমিকা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠান সম্প্রতি নগরের এলজিইডি ভবন সেমিনার হলে অনুষ্ঠিত হয়।এতে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক গাজী সালেহ উদ্দিন, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রওশন আক্তার, আইন বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ মঈন উদ্দীন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার প্রভাষক মাওলানা মুহাম্মদ আনিসুজ্জামান, আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের প্রভাষক মো. আনোয়ার হোসেন, মহিলা অধিদপ্তরের মহিলাবিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম। বিজ্ঞপ্তি। শহীদ পুলিশ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল কালমুক্তিযুদ্ধে আত্মদানকারী বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের স্মরণে আয়োজিত ডায়মন্ড সিমেন্ট শহীদ পুলিশ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী আগামীকাল ২৮ জুন শুক্রবার বিকেল তিনটায় দামপাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. নওশের আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তি।সংবাদপত্র হকার্স ইউনিয়নের নির্বাচন সম্পন্নচট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের (চসহই) দ্বিবার্ষিক নির্বাচন ২০ জুন নগরের চেরাগি পাহাড়ের সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে আবু তাহের ও সাধারণ সম্পাদক পদে হেফাজতের রহমান নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অঞ্জন কুমার সেন। নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি মো. দেলোয়ার হোসেন, সহসাধারণ সম্পাদক ওসমান গণি, সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন, প্রচার সম্পাদক অলি উল্লাহ, দপ্তর সম্পাদক রঞ্জিত কুমার নাথ, কোষাধ্যক্ষ মাহাবুবুর রহমান, সদস্য লিটন চন্দ্র নাথ, জাহাঙ্গীর আলম, আব্দুর রহিম ও তাজুল ইসলাম। বিজ্ঞপ্তি।এশায়াত সেমিনার ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনামুনিরীয়া যুব তবলীগ কমিটি চট্টগ্রাম মহানগর সম্মিলিত শিক্ষাঙ্গন শাখার উদ্যোগে ‘আনসার ও মুহাজিরগণের ভ্রাতৃত্ববোধ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অনন্য মডেল’ শীর্ষক এশায়াত সেমিনার ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ১৫ জুন অনুষ্ঠিত হয়। নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন মুহাম্মদ রাশেদ হায়দার মহিউদ্দীন। আলোচক ছিলেন ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম চৌধুরী, হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ দবির উদ্দীন খান, ড. মোহাম্মদ আবুল মনছুর, অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলাম, মুহাম্মদ আশেকুর রহমান, মোহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি। এলোহার ক্লাস পার্টি ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গণিত-বিষয়ক স্কুল এলোহার খুদে শিক্ষার্থীদের ক্লাস পার্টি ও কোর্স সম্পন্নকারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ১৪ জুন শুক্রবার নগরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি সাংবাদিক ফারুক ইকবাল। নাঈমা নাজনীনের উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীরা নাচ, গান ও কুইজসহ বিভিন্ন গেমসে অংশ নেয়। বিভিন্ন বিষয়ে বিজয়ীদের পুরস্কৃত করার পাশাপাশি ক্লাসে শতভাগ উপস্থিতি, বাড়ির কাজ ও শতভাগ নম্বরপ্রাপ্তদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেসমিন আকতার ও সোমা বড়ুয়া। বিজ্ঞপ্তি