এই নগরে - দূর গ্রামে
আলিয়ঁস ফ্রঁসেজে ফরাসি ভাষা শিক্ষার নতুন সেশন ৬ জুলাই শুরুচট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজে ফরাসি ভাষা শিক্ষার নতুন সেশন আগামী ৬ জুলাই শনিবার থেকে শুরু হচ্ছে। ৫ জুলাই শুক্রবার আলিয়ঁস ফ্রঁসেজ কার্যালয় ভর্তি কার্যক্রমের জন্য খোলা থাকবে। তিন মাস মেয়াদের এই কোর্সে পেশাজীবীরা নিজেদের সুবিধামতো সময়সূচি ঠিক করে নেওয়ার সুযোগ পাবেন।সেশন চলাকালে সদস্যদের জন্য তথ্যকেন্দ্র ব্যবহারসহ প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা উন্মুক্ত থাকবে। বিস্তারিত ফোনে (০৩১ ৬১৫৭৪০) জানা যাবে। বিজ্ঞপ্তি।আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ জেলা শাখার সমাবেশগণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগের জন্ম হয়েছে। জন্মলগ্ন হতে আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনীতির পৃষ্ঠপোষক। আওয়ামী লীগের জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হয়েছে।আওয়ামী লীগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩ জুন নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ।তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।সমাবেশে বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহসভাপতি ও সাংসদ হাসিনা মান্নান, মোতাহেরুল ইসলাম চৌধুরী, আবুল কালাম চৌধুরী, এস এম আবুল কামাল, অ্যাডভোকেট এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, এম এ সাঈদ, শাহাজাদা মহিউদ্দিন, রাশেদ মনোয়ার, অ্যাডভোকেট মির্জা কছির উদ্দিন, প্রদীপ দাশ, এ কে এম আবদুল মতিন চৌধুরী, অ্যাডভোকেট আবদুর রশিদ, আবু জাফর, অ্যাডভোকেট মুজিবুল হক প্রমুখ। সমাবেশ শেষে এক শোভাযাত্রা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। বিজ্ঞপ্তি।ওপিএ সদস্য এনামুল হকের সন্মাননা লাভসেন্ট প্লাসিডস হাই স্কুল, চট্টগ্রামের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ওল্ড প্লাসিডস অ্যাসোসিয়েশনের (ওপিএ) সদস্য এনামুল হককে সন্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে। ওপিএর সাধারণ সভায় মিশনারি স্কুল, ওপিএনসহ বিভিন্ন ক্ষেত্রে নানামাত্রিক কর্মসূচির ছবি তোলা ও সংরক্ষণে কৃতিত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাঁকে এ পদক দেওয়া হয়। সম্প্রতি ওপিএর ২৩তম বার্ষিক সাধারণ সভা বিদ্যালয়ের মিলনায়তনে ওপির সভাপতি জসিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।উল্লেখ্য, এনামুল হক বিভিন্ন সামজিক, সাংস্কৃতিক সংগঠনের সক্রিয় কর্মী। তিনি ওনলাইন-ভিত্তিক চিটগং ডেইলিতে সাংবাদিকতায় যুক্ত আছেন। বিজ্ঞপ্তি। লোকজ সংস্কৃতির বিকাশে কবিয়াল ফণী বড়ুয়ার অবদান স্মরণলোকজ সংস্কৃতির নানা শাখায় বিচরণের মাধ্যমে এর বিকাশে অবদান রেখে গেছেন কবিয়াল ফণী বড়ুয়া। তাঁর লেখা গান, সুর ও ছন্দ যে নতুন মাধ্যমের সূচনা করেছে তা সংগীত প্রেমীদের প্রেরণার উত্স হয়ে থাকবে।কবিয়াল ফণী বড়ুয়ার ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রত্যয় ৭১ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তারা এ অভিমত দেন।২২ জুন সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সংগঠনের সভাপতি সাইফুদ্দিন খালেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কবি, সাংবাদিক আবুল মোমেন। সাধারণ সম্পাদক শামীমা হারুণের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যক্ষ রীতা দত্ত, মুক্তিযোদ্ধা শাহ আলম, রাখাল চন্দ্র বণিক, সঞ্জীব বড়ুয়া, সলিল বিহারী বড়ুয়া, শৈবাল চৌধুরী, দীপঙ্কর চৌধুরী, কল্পতরু ভট্টাচার্য, সন্তোষ কুমার বড়ুয়া, পরিতোষ বড়ুয়া, রাশেদ হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি। স্বদেশ পল্লির হালিশহর শাখার উদ্বোধনচট্টগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ ও পুনরুজ্জীবিত করার প্রত্যয়ে চট্টগ্রাম মহানগরের হালিশহর বড় পোলে ২৮ জুন সকাল ১১টায় স্বদেশপল্লির তৃতীয় শাখার শুভ উদ্বোধন করেন চট্টগ্রামের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার। উদ্বোধনী পর্বে সমাজ উন্নয়ন সংগঠন প্রত্যাশীর সভাপতি সুকুমার শীল, সহসভাপতি ড. রাশিদা খানম, নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম, গবেষণা বিভাগের প্রধান ড. আবুল হাসনাত গোলাম কুদ্দুস, স্বদেশ পল্লির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শহীদ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। সব শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন মনোয়ারা বেগম। বিজ্ঞপ্তি। ফটিকছড়ি প্রবাসী শ্রমজীবী সমবায় সমিতির সভাফটিকছড়ি প্রবাসী শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের প্রথম বার্ষিক সাধারণ সভা সমিতির অস্থায়ী কার্যালয়ে ১৫ জুন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও পেডরোলো এন কে লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাদের খান। বক্তব্য দেন সমিতির সহসভাপতি ছালাহ্উদ্দিন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, অর্থ সম্পাদক ইমরান খান, সদস্য আবুল কালাম, সহিদুর রহমান চৌধুরী প্রমুখ। সভায় গত অর্থ বছরের কার্যক্রম পর্যালোচনা ও আগামী অর্থ বছরের বাজেট পেশসহ সমিতির বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পদক্ষেপ নেওয়ার প্রস্তাব গ্রহণ করা হয়। সভাপতি তাঁর বক্তব্যে ফটিকছড়ির সব ইউনিয়নের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি ও সমিতির আওতাভুক্ত এলাকায় সবার জন্য স্বাস্থ্য সুবিধা চালু করার ঘোষণা দেন। সভায় নতুন কার্যকরী কমিটিও গঠন করা হয়। এতে মনোনীতরা হলেন সভাপতি নাদের খান, সহসভাপতি ছালাউদ্দিন, সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, অর্থ সম্পাদক ইমরান খান, সদস্য সহিদুর রহমান চৌধুরী ও মো. আবুল কালাম। বিজ্ঞপ্তি।মোজিলাবিষয়ক সেমিনার ইস্ট ডেল্টায়চট্টগ্রাম ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে হয়ে গেলো ‘মেকার পার্টি ২০১৩’ শিরোনামের মোজিলাবিষয়ক দিনব্যাপী সেমিনার। ২০ জুন আগ্রাবাদ ক্যাম্পাসে যৌথভাবে সেমিনারটির আয়োজন করে মোজিলা বাংলাদেশ ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। এতে বিশেষজ্ঞরা মোজিলার বিভিন্ন টুলস এবং ওয়েবসাইট ডেভেলপ করা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন।অনুষ্ঠানে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রকৌশল বিভাগের চেয়ারম্যান রাফিয়া আকতার, শিক্ষক গোলাম মোক্তাদির দাইয়ান, ফাহমিদা আক্তার, মোজিলা বাংলাদেশের কর্মকর্তা মাহে আলম খান, আশিকুর রহমান, রাহিদ হাসান, শরীফ আহমদ ও এনাম আহমেদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।চট্টগ্রামের প্রাচীন ইতিহাস গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানমৌলভী হামিদুল্লাহ খান বাহাদুর রচিত আহাদিসুল খাওয়ানিন বা চট্টগ্রামের প্রাচীন ইতিহাস গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ২২ জুন শনিবার বিকেলে গ্রন্থবিপণি বাতিঘরের প্রেসক্লাব শাখায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন এবং সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ডিন মুঈনদ্দীন আহমেদ খান। শুরুতে স্বাগত বক্তব্য দেন বইটির সম্পাদক তানবীর মুহাম্মদ। অতিথির বক্তব্যে ড. অনুপম সেন বলেন, ঢাকা এবং কলকাতার শহরের তুলনায় চট্টগ্রাম অনেক প্রাচীন হলেও এই শহরের ওপর রচিত বইয়ের সংখ্যা খুবই কম। আলোচিত বইটি ফার্সি ভাষায় রচিত হয়েছিল ১৮৫৫ সালে এবং ড. খালেদ মাসুকে রসুল ১৯৪৫ সালে বইটি বাংলায় অনুবাদ করেন। দীর্ঘদিন ধরে পাঠকদের কাছে বইটি দুষ্প্রাপ্য ছিল। তানবীর মুহাম্মদ বইটি সংগ্রহ এবং সম্পাদনা করে চট্টগ্রামের ইতিহাস চর্চায় অনন্য ভূমিকা পালন করেছেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন সুমাইয়া ইসলাম। বিজ্ঞপ্তি