এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙলা সম্মিলনের সভা কালচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন ‘বাঙলা সম্মিলন’-এর এক সভা আগামীকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সন্ধ্যা সাড়ে ছয়টায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।জহুর আহমদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত চট্টগ্রাম আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের ইস্টার্ন জোনের চেয়ারম্যান জহুর আহমদ চৌধুরীর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ১ জুলাই। এ উপলক্ষে তাঁর কবর জিয়ারত ও কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রত্যয় ৭১-এর সদস্যরা। সংগঠনের সভাপতি সাইফুদ্দিন খালেদ, প্রকৌশলী আশুতোষ দাশ, সাইফুদ্দিন খালেদ ওরফে রানা, মো. ফারুক, রবিউল হোসেন, রতন আচার্য্য, জিশান জায়সী ইসলাম, কাজল দত্ত, বাবু দে, নূর মোহাম্মদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। এ ছাড়া নগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর স্ত্রী বেগম সাফিয়াস মাহতাবের অকাল মৃত্যুতে প্রত্যয় ৭১-এর পক্ষ থেকে সভাপতি সাইফুদ্দিন খালেদ ও সাধারণ সম্পাদক শামীমা হারুন শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি। ইউসিবিএল দোহাজারী শাখার ৩০ বছর পূর্তি উৎসব ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) ৩০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ব্যাংকের চন্দনাইশ উপজেলার দোহাজারী শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গত ২৯ জুন দুপুরে শাখার ব্যবস্থাপক মোস্তাক আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী, সমাজসেবক আমানত উল্লাহ খান, পিযূষ কান্তি সিংহ হাজারী, পটিয়া কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মালেক, মাহফুজুর রহমান, মো. আলমগীর, বাহাদুর ইসলাম, আবদুল মালেক প্রমুখ। এর আগে শাখা ব্যবস্থাপক মোস্তাক আহমদসহ আমন্ত্রিত অতিথিরা কেক কেটে ৩০ বছর পূর্তি উৎসবের সূচনা করেন। —চন্দনাইশ প্রতিনিধিচট্টগ্রামের রাজনীতিতে মানিক চৌধুরীর অবদান স্মরণআগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, ভূপতিভূষণ চৌধুরী ওরফে মানিক চৌধুরীর ৩৩তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মৃতিতর্পণ অনুষ্ঠান ৩০ জুন চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। অধ্যাপক শায়েস্তা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা মাহাতাব উদ্দিন চৌধুরী, আশরাফ খান, কাজী আবু জাফর, দ্বিজেন্দ্র প্রসাদ নাথ ও প্রয়াতের পুত্র দীপঙ্কর চৌধুরী। অনুপম সেন বলেন, বঙ্গবন্ধুর সঙ্গে যাঁরা সেদিন পাকিস্তান সরকারের কথিত আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি হয়েছিলেন তাঁরা ছিলেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সূর্যসন্তান। চট্টগ্রামের রাজনীতিতে মানিক চৌধুরীর অবদানকে স্বীকার করা না হলে এখানকার রাজনৈতিক ইতিহাস পরিপূর্ণ হবে না বলে তিনি মন্তব্য করেন। বিশেষ অতিথির বক্তব্যে এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘মানিক চৌধুরীর মতো নেতাদের অবদানে চট্টগ্রামের রাজনীতির মাঠ পোক্ত হয়েছে। তাঁকে শ্রদ্ধা জানানো আমাদের কৃতজ্ঞতাবোধের মধ্যেই পড়ে।’ বিজ্ঞপ্তি। নারীকণ্ঠ পত্রিকার প্রকাশনা উৎসবমহিলাবিষয়ক পত্রিকা কালের নারীকণ্ঠ-এর প্রকাশনা অনুষ্ঠান গত ২৮ জুন চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম। পত্রিকার প্রধান সম্পাদক আনোয়ারা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেগম মুশতারী শফী, ফাহমিদা আমিন, রনু সিদ্দিকী, মোহীত কামাল, ওসমান গনি, জিনাত আজম, এনামুল হক, আ আ ম শাহজাহান, রীতা দত্ত, ফেরদৌস আরা আলীম, রাশেদ রউফ, মহসিন চৌধুরী, চৌধুরী ফরিদ, বালাগত উল্লাহ, তহুরীন সবুর, অনুপ বিশ্বাস প্রমুখ। উৎসবে বক্তারা বলেন, একটি বই একটি জানালা খুলে দেয়, আর একটি পত্রিকা ১০০টি জানালা খুলে দেয়। নারীকণ্ঠ সেই কাজটি করবে। দ্বিতীয় পর্বে কবি আখতারী ইসলামের সঞ্চালনায় ছড়া-কবিতা-গানে অংশ নেন ফরিদা ফরহাদ, আকতার হোসাইন, ফজল হোসেন, জসীম মেহবুব, বনানী দত্ত, শামসুদ্দীন শিশির, আলেয়া চৌধুরী, বিশ্বজিৎ সেন, অরুণ শীল প্রমুখ। বিজ্ঞপ্তি।উৎসর উদ্যোগে মনোসামাজিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক মতবিনিময় সভাউন্নয়ন সংস্থা উৎস-এর উদ্যোগে বিদ্যালয়গামী কিশোর-কিশোরীদের মনোসামাজিক স্বাস্থ্য সুরক্ষার ওপর মতবিনিময় সভা ৪ জুলাই হাজী আবদুল আলী সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ডিয়াকোনিয়া বাংলাদেশের সহযোগিতায় উৎস বিদ্যালয়গামী কিশোর-কিশোরীদের মানসিক চাপ দূর করতে প্রকল্প হাতে নিয়েছে। পাশাপাশি শিশু অধিকার, মানবাধিকার, মানব পাচার, লিঙ্গ বৈষম্য, প্রজনন স্বাস্থ্যসহ নানা বিষয়ে দক্ষতা বৃদ্ধিও উৎসের এই প্রকল্পের অন্তর্গত।প্রকল্পের প্রশিক্ষণ সমন্বয়কারী আরিফুর রহমানের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন রোমা বড়ুয়া, কাজী মাহবুবুর রহমান, মুহাম্মদ শাহ আলম, আলম হোসেন, নুরুল আমীন প্রমুখ। ৮ জুলাই নিউ মনসুরাবাদ মোস্তফা হাকিম উচ্চবিদ্যালয়ে পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।চট্টগ্রাম কলেজ শিক্ষক পরিষদ ও শিক্ষক ক্লাবের নির্বাচন ২০১৩-১৪ সনের জন্য চট্টগ্রাম কলেজের শিক্ষক পরিষদ ও শিক্ষক ক্লাবের নির্বাচন ২ জুলাই অনুষ্ঠিত হয়েছে। এতে নির্বাচনে শিক্ষক পরিষদের সম্পাদক পদে মোহাম্মদ মোস্তফা কামাল ও যুগ্ম সম্পাদক পদে গোলাম কিবরিয়া এবং শিক্ষক ক্লাবের যুগ্ম সম্পাদক পদে মো. সাইদুজ্জামান সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হন। শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক (মহিলা) পদে হালিমা খাতুন এবং শিক্ষক ক্লাবের সম্পাদক পদে সৌমেন বড়ুয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ ছাড়া শিক্ষক ক্লাবের যুগ্ম সম্পাদক (মহিলা) পদে তানজিমা জাহান এবং শিক্ষক পরিষদ ও শিক্ষক ক্লাবের কোষাধ্যক্ষ পদে বারুনী রঞ্জন বিশ্বাস মনোনীত হন। নির্বাচনে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন দিলীপ কুমার নাথ। বিজ্ঞপ্তি।শহীদ জননী জাহানারা ইমাম স্মরণে আলোচনা সভাশহীদ জননী জাহানারা ইমাম একাত্তরের ঘাতক ও দালালদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে তরুণ প্রজন্মকে সাহস জুগিয়েছেন। জাহানারা ইমামের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ২৬ জুন প্রত্যয় ৭১-এর উদ্যোগে আয়োজিত সভায় বক্তারা এ কথা বলেন।এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইফুদ্দীন খালেদ। লোকপ্রিয় বড়ুয়ার সঞ্চালনায় এতে বক্তব্য দেন শামীমা হারুন, দিপংকর চৌধুরী, কিরণ লাল আচার্য্য, আশুতোষ দাশ, রতন আচার্য্য প্রমুখ। এতে আরও উপস্থিত ছিলেন ফাতেমা জামান, সামিনা আকতার, মো. ফারুক, মো. সাহাব উদ্দীন, জিশান জায়সী ইসলাম ও রবি শংকর আচার্য্য। বিজ্ঞপ্তি। প্রেসক্লাবের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আজমার্কেন্টাইল ব্যাংক-চট্টগ্রাম প্রেসক্লাব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বিকেল চারটায় ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।বৌদ্ধ যুব পরিষদ কমিটি গঠনবাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম শাখার সাধারণ সভা ২১ জুন মোমিন সড়কের চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রথম পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিকাশ কুমার চৌধুরী। সম্পাদকীয় ও আর্থিক প্রতিবেদন পেশ করেন সীমান্ত বড়ুয়া ও পলাশ কান্তি বড়ুয়া। বক্তব্য দেন বাদল চৌধুরী, রাখাল চন্দ্র বড়ুয়া, সঞ্জীব বড়ুয়া, তুষার কান্তি বড়ুয়া, উদয়ন বড়ুয়া, লোকপ্রিয় বড়ুয়া, অপু বড়ুয়া, সুমন বড়ুয়া, সজীব বড়ুয়া, সপু বড়ুয়া, টিপলু বড়ুয়া প্রমুখ। দ্বিতীয় পর্বে বাদল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে অপু বড়ুয়াকে সভাপতি ও সীমান্ত বড়ুয়াকে সাধারণ সম্পাদক করে ২০১৩-১৫ মেয়াদের জন্য ৩৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য কর্মকর্তারা হলেন সহসভাপতি শীলানন্দ বড়ুয়া, সরোজ বড়ুয়া ও সজীব বড়ুয়া, সহসাধারণ সম্পাদক পলাশ কান্তি বড়ুয়া ও সুমন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সৌমেন বড়ুয়া, অর্থ সম্পাদক সঞ্জয় বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক শিমুল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রবীর বড়ুয়া, সমাজ কল্যাণ সম্পাদক স্বরূপ বিকাশ বড়ুয়া, শিশু-কিশোরবিষয়ক সম্পাদক সজীব চৌধুরী, ছাত্রবিষয়ক সম্পাদক টিপলু বড়ুয়া, ক্রীড়াবিষয়ক সম্পাদক সুব্রত তালুকদার ও দপ্তর সম্পাদক জনি বড়ুয়া। বিজ্ঞপ্তি।