এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি নতুন পণ্য বাজারে এনেছে এনার্জিপ্যাকএনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড দুটি নতুন পণ্য বাজারে এনেছে। এ উপলক্ষে ৪ জুলাই চট্টগ্রামের একটি হোটেলে আয়োজন করা হয় অনুষ্ঠান। এতে কাস্ট রেজিন ট্রান্সফরমার ও বাসবার ট্রাংকিং সিস্টেম নামের পণ্য দুটি উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি থাকবেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চট্টগ্রামের প্রধান প্রকৌশলী স্বপন কুমার সাহা।এনার্জিপ্যাকের পক্ষ থেকে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রকৌশলী এস এ জোবায়ের বিন হাশেম। এ ছাড়া এনার্জিপ্যাকের সহকারী মহাব্যবস্থাপক প্রকৌশলী সাইফুর রহমান নতুন পণ্যের বিস্তারিত জানিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, বাংলাদেশে এই প্রথমবারের মতো কাস্ট রেজিন ট্রান্সফরমার বাজারজাত করছে এনার্জিপ্যাক। এটি শুষ্ক ধরনের (ড্রাই টাইপ) ট্রান্সফরমার। এটি দীর্ঘস্থায়ী ও পরিবেশবান্ধব। শিল্পখাত থেকে আবাসিক সব ক্ষেত্রেই নিরাপদে এই ট্রান্সফরমার ব্যবহার করা যাবে। পাশাপাশি বাসবার ট্রাংকিং সিস্টেমও বাংলাদেশে এই প্রথম বারের মতো বাজারজাত করা হচ্ছে। এনার্জিপ্যাকের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মাহবুব আহমেদ। —নিজস্ব প্রতিবেদক শেষ হলো প্রেসক্লাব ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণমার্কেন্টাইল ব্যাংক-চট্টগ্রাম প্রেসক্লাব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৭ জুলাই সম্পন্ন হয়েছে। ৭ জুলাই ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে ক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ফার্স্ট ভাইস চেয়ারম্যান এম শাহাবুদ্দিন আলম। অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা জাহেদুল ইসলাম, মৃণাল পাল, মো. জামাল উদ্দিন, আনোয়ার হোসেন, মো. মহীবুল করিম প্রমুখ।প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রাশেদ রউফের সঞ্চালনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট আবদুল্লাহ্ মো. জাকি হাসান এবং প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মো. নজরুল ইসলাম।প্রধান অতিথি শাহাবুদ্দিন আলম বলেন, চট্টগ্রামের শিল্পোদ্যোক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে যেভাবে কাজ করে যাচ্ছেন সাংবাদিকেরা তা জাতির সামনে তুলে ধরছেন। শিল্পোদ্যোক্তাদেরও সাংবাদিকদের গঠনমূলক কাজে সহায়তা করা প্রয়োজন। সেই তাগিদ থেকেই মার্কেন্টাইল ব্যাংক চট্টগ্রাম প্রেসক্লাবের পাশে এসে দাঁড়িয়েছে। প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডে পাশে থাকার জন্য মার্কেন্টাইল ব্যাংকের ফার্স্ট ভাইস চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানান। পরে প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন। গত ১৮ মে প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়ার প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বিজ্ঞপ্তি। ‘প্রাণিজ আমিষের চাহিদা মেটাতে পারে মাছ’বাংলাদেশের মানুষের দৈনন্দিন প্রাণিজ আমিষের চাহিদা মেটাতে মাছের বিকল্প নেই। স্বাদু পানির মাছ চাষের পাশাপাশি সামুদ্রিক মাছও চাষের আওতায় আনা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।৮ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস মাহফুজুল বারি।দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর শোভাযাত্রায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ নুরুল আবছার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন প্রভাষক আহম্মদ আল নাহিদ। বক্তব্য দেন, চট্টগ্রাম সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের পরিচালক নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন, মেডিসিন অনুষদের ডিন কবিরুল ইসলাম খান, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন পরিতোষ কুমার বিশ্বাস, প্রক্টর মো. আলমগীর হোসেন, অধ্যাপক এ কে এম সাইফুদ্দিন, সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক অধীর চন্দ্র দাশ, প্রধান প্রকৌশলী শাহ মো. জিল্লুর রহমান প্রমুখ।চান্দগাঁও সোসাইটি ক্লাবের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চান্দগাঁও সোসাইটি ক্লাব আয়োজিত আন্তক্লাব জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৬ জুলাই চান্দগাঁও আবাসিক এলাকার খেলার মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় ফুটবল লিজেন্ডস্ ৪-২ গোলে সকার ইলাভেনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ম্যান অব দ্য ফাইনাল ও সর্বোচ্চ গোলদাতা হয়েছেন চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আলী মুসরাত খান। সেরা খেলোয়াড় হন রানার্সআপ দলের মোহাম্মদ ফাহিম এবং সেরা গোলরক্ষক হয়েছেন এফসি ওয়ারিয়সের অধিনায়ক নাজমুল হুদা। খেলা শেষে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আবু বকর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবুল আলম, আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মনছুর, মসজিদ পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাঈল, সমাজসেবী শফিকুল আলম তালুকদার, মোহাম্মদ ঈসা ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মোহাম্মদ ওমর ফারুক। বক্তব্য দেন শহীদ সরওয়ার্দী, ফয়সাল ইসলাম, মাহাতাব উদ্দিন, আব্দুর রহমান, মাশফিক ইসলাম মজুমদার, শাহ ইমরান, কাজী মোহাম্মদ, আবু সুফিয়ান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক ইসলাম। বিজ্ঞপ্তি। ‘যৌন ও প্রজননস্বাস্থ্য অধিকার শিক্ষা’-বিষয়ক মতবিনিময় সভা বাংলাদেশ নারী প্রগতি সংঘের উদ্যোগে পটিয়া পৌরসভা মিলনায়তনে ‘যৌন ও প্রজননস্বাস্থ্য অধিকার শিক্ষা’-বিষয়ক মতবিনিময় সভা ৩ জুলাই অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পটিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভীন। বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোতাহার বিল্লাহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহিম চৌধুরী, অধ্যক্ষ মো. আবু তাহের, কেলিশহর ্রউচ্চবিদ্যালয়ের শিক্ষক অরুণ কুমার মিত্র, গৈড়লা কেপি উচ্চবিদ্যলয়ের শিক্ষক শহীদুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।চকরিয়ায় ৩৮ কৃষককে বঙ্গবন্ধু কৃষি পুরস্কার ও সম্মাননাকক্সবাজারের চকরিয়া উপজেলার ৩৮ জন কৃষককে বঙ্গবন্ধু কৃষি পুরস্কার ও সম্মাননা দিয়েছে উপজেলা কৃষি বিভাগ। ৬ জুলাই চকরিয়া পুরাতন বিমানবন্দর বিজয় মঞ্চে তিন দিনব্যাপী বৃক্ষ ও ফলদ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম।উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মেলা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশিরুল আলম, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়া উদ্দিন চৌধুরী, নুরে হোছাইন, কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মহিউদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. হায়দার আলী প্রমুখ। —চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিহিফস এগ্রো ফুড কারখানায় জাতিসংঘের বিশেষজ্ঞ দলখাদ্য নিরাপত্তা বিষয়ে অগ্রগতি খতিয়ে দেখতে এবং এ বিষয়ে সহযোগিতা দেওয়ার উদ্দেশ্যে সম্প্রতি জাতিসংঘের খাদ্য নিরাপত্তা বিষয়ক একটি বিশেষজ্ঞ দল হিফস এগ্রো ফুড কারখানা পরিদর্শন করেন। বিশেষজ্ঞ দলে ছিলেন মারগারিটা কোরালেস, শ্রীধর ধর্মপুরী এবং আশীষ রতন সেন।দলের সদস্যরা কারখানা পরিদর্শনের সময় পরিচ্ছন্নতা এবং কাজের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন হিফস এর প্রধান নির্বাহী শোয়াইব হাছান, কারখানা ব্যবস্থাপক ইসরাত জাহান, মান নিয়ন্ত্রন কর্মকর্তা হিরক দাশসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা। বিজ্ঞপ্তি।হকার্স ইউনিয়নের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতচট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ৭ জুলাই মোমিন রোডে অবস্থিত লুসাই ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনে জয়ী নেতাদের শপথবাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অঞ্জন কুমার সেন।শপথ বাক্য পাঠ করেন নব নির্বাচিত কমিটির সভাপতি মো. আবু তাহের, সহসভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হেফাজতের রহমান, যুগ্ম সম্পাদক মো. ওসমান গণি, সাংগঠনিক সম্পাদক মো. জাবেদ হোসেন, দপ্তর সম্পাদক রঞ্জিত কুমার নাথ, কোষাধ্যক্ষ মো. মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক মো. অলিউল্লাহ, সদস্য লিটন চন্দ্র নাথ, তাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আব্দুর রহিম। অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দেন, চট্টগ্রাম সংবাদপত্র হকার্স সমবায় সমিতির চেয়ারম্যান ওবায়দুল হক মজুমদার, সম্পাদক দেলোয়ার হোসেন, হকার্স ইউনিয়নের সাবেক সভাপতি রইচ মিয়া, সাবেক সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ। বিজ্ঞপ্তি।শিক্ষিকা বিন্দু রানী দেবীর মৃত্যুবার্ষিকী পালিতপটিয়া আবদুর রহমান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষিকা বিন্দু রানী দেবীর দশম মৃত্যুবার্ষিকী ৭ জুলাই প্রয়াতের পটিয়ার সুচক্রদণ্ডী গ্রামের নিজ বাড়িতে পালিত হয়। এ উপলক্ষে সুচক্রদণ্ডী পল্লি মঙ্গল সমিতির উদ্যোগে এক আলোচনা সভা সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি হারু গোপাল সেন, সহসভাপতি হারাধন সেন, সাধন দে, কানু রাম দে, অর্জুন কুমার সেন ও তাপস দে। বক্তারা প্রয়াত শিক্ষিকার কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। বিজ্ঞপ্তি।ফেনীতে মানব পাচার প্রতিরোধে মতবিনিময় সভাফেনীতে ইপসার আয়োজনে ২৭ জুন বৃহস্পতিবার মানবপাচার প্রতিরোধে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা স্থানীয় এক রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) জেলা সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার পরিতোষ ঘোষ। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তানজিলা বেগম, যুব উন্নয়নের উপপরিচালক মো. মাকসুদুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন। সভায় মূল প্রবন্ধ পাঠ করেন ইপসা-এসিটি কর্মসূচির ব্যবস্থাপক সিরাজ উদ্দিন বেলাল। সভায় মানবপাচারের কারণ, ধরন এবং প্রতিরোধ বিষয়ে করণীয় ও সচেতনতা সৃষ্টি বিষয়ে আলোচনা হয়। সভায় বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। —নিজস্ব প্রতিবেদক, ফেনী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে মূলস্রোতের বাইরে রেখে উন্নয়ন সম্ভব নয়প্রতিবন্ধী জনগোষ্ঠী সমাজেরই অংশ। এই জনগোষ্ঠীকে মূল স্রোতধারার বাইরে রেখে উন্নয়ন সম্ভব নয়। ‘প্রতিবন্ধী ব্যক্তিবর্গের সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্তকরণ’ শীর্ষক প্রকল্পের সমাপ্তি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তরা এ কথা বলেন। সম্প্রতি চকরিয়া উপজেলার ভরামুহরিতে অবস্থিত বেসরকারি সংস্থা সোশ্যাল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিহেবিলিটেশন ফর দ্য ফিজিক্যালি ভালনারেবল (এসএআরপিভি) এর সেমিনার কক্ষে এই সভা আয়োজিত হয়।মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া পৌরসভার মেয়র নুরুল ইসলাম হায়দার। উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন এসএআরপিভির প্রধান নির্বাহী শহীদুল হক, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ টি এম জিয়াউদ্দিন চৌধুরী প্রমুখ। —চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি