এই নগরে - দূর গ্রামে
ব্রাইট বাংলাদেশ ফোরামের সভাউন্নয়ন সংস্থা ব্রাইট বাংলাদেশ ফোরামের (বিবিএফ) উদ্যোগে আইনি সেবামূলক প্রকল্প ‘এসো জাগি’-এর অবহিতকরণ সভা ১০ জুলাই নগরের লালখানবাজারের একটি হোটেলের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ব্রাইটস বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মোহাম্মদ সানাউল হক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন ও কমিউনিটি লিগ্যাল সার্ভিসের দল প্রধান হেক্টর ডায়াজ সোলিমন। সূচনা বক্তব্য দেন সহযোগী সংস্থা ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা।অন্যদের মধ্যে বক্তব্য দেন কাউন্সিলর সাহেদা কাশেম, গিয়াসউদ্দিন, নিয়াজ মোহাম্মদ খান, কহিনুর খান, আরিফুর রহমান, হালিমা সাঈদা, মোস্তফা ফিরোজ ভূঁইয়া, শহীদুল আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাসরিন সুলতানা খানম ও আশীষ রঞ্জন দে। বিজ্ঞপ্তি।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচের পুনর্মিলনীচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচের পুনর্মিলনী উৎসব ৫ জুলাই অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল নয়টায় কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। এ সময় অতিথিরা জাতীয় পাতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা ও ১৮তম ব্যাচের পতাকা উত্তোলন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আব্দুল মান্নান, অতিথি ছিলেন অধ্যাপক ফজলী হোসেন এবং সাবেক সাংসদ ও বিএনপি নেতা ওয়াদুদ ভূঁইয়া।উপাচার্য প্রাক্তন শিক্ষার্থীদের সমাবেশে ভবিষ্যতে স্থায়ীভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের ঘোষণা দেন।সকাল ১১টায় ‘আমরাও ছিলাম এই আঙিনায়’ শিরোনামে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস কে দত্ত। বক্তব্য দেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, মশিউজ্জামান, ইফতেখার উদ্দিন চৌধুরী প্রমুখ। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি। শপিং মল সুবসতি সৈয়দ সেন্টারের উদ্বোধনচকবাজার কলেজ সড়কে নতুন নির্মিত বিপণিকেন্দ্র সুবসতি সৈয়দ সেন্টারের উদ্বোধন ও মিলাদ মাহফিল ৮ জুলাই অনুষ্ঠিত হয়। যৌথভাবে উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান শেখ হাসান শহিদ ও ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. এহসানুল হক চৌধুরী। এতে অন্যদের মধ্যে কোম্পানির পরিচালকেরা, ভূমি মালিক সৈয়দ মো. সেলিম মাহমুদ, সৈয়দ গিয়াস উদ্দিন, মো. হেলাল, সৈয়দ মনিরুল কবীর, সৈয়দ এনায়েতুল কবীর, দোকান মালিক সমিতির সভাপতি মো. ইদ্রিস আবেদী, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। কোরআনখানি ও মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন মৌলানা মো. আলমগীর। বিজ্ঞপ্তি।নওজোয়ানের সাধারণ সভা ও নির্বাচন সম্পন্নস্বেচ্ছাসেবী সংস্থা নওজোয়ানের ৩৬তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ৬ জুলাই সংগঠনের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে নগরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রধান নির্বাহী মো. ইমাম হোসেন চৌধুরীর সঞ্চালনায় সাধারণ সভার প্রথম পর্বে গত বছরের কর্ম ও আর্থিক প্রতিবেদন, বার্ষিক বাজেট, সংশোধিত নীতিমালা, প্রস্তাবিত আয়বর্ধক কর্মসূচিসহ বেশ কিছু প্রস্তাব অনুমোদিত হয়।দ্বিতীয় পর্বে অধ্যাপক ফরিদা ইয়াসমিনকে সভাপতি, মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরীকে সাধারণ সম্পাদক ও রুম্পী চৌধুরীকে অর্থ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য সাত সদস্যবিশিষ্ট নির্বাহী পরিষদ গঠিত হয়। এ ছাড়া, ২৫ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা ও ৫৪ সদস্যবিশিষ্ট একটি পৃষ্ঠপোষক পরিষদ গঠন করা হয়। নির্বাচনের পর নওজোয়ানের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সাংসদ মো. সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের উপমহাব্যবস্থাপক সুশীল কুমার সাহা ও সুশীল সিকদার, এস এম নাজের হোসাইন, ডা. কাজী আলী আকবর, সমাজসেবা কর্মকর্তা হাসান মাসুদ, আহমদ নূর, মো. শফিউল আলম, মো. মজিবুল হক, মো. মীর হোসেন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি। চুনতি মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণচুনতি মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর নবীন ছাত্রীদের বরণ এবং উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রীদের সংবর্ধনা সভা সম্প্রতি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।কলেজের অধ্যক্ষ আবু নাঈম আযাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন ইসলাম খান। উপস্থিত ছিলেন, আবুল কাশেম, খালেদা আক্তার, গিয়াসউদ্দীন, শরিফা আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি।নামাজ আদায়ের ওপর লিডের প্রশিক্ষণ চলছেএকাগ্রচিত্তে নামাজ আদায়ের ওপর প্রশিক্ষণ দানকারী প্রতিষ্ঠান লিডের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ১ রমজান থেকে শুরু হয়েছে। চকবাজার প্যারেড ময়দানের দক্ষিণ-পূর্ব পাশে লিডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ চলবে ২০ রমজান পর্যন্ত।সপ্তাহের শুক্রবার, শনিবার, সোমবার ও বুধবার বেলা আড়াইটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত প্রশিক্ষণে আগ্রহী ব্যক্তিদের ০১৯১১ ৭৫৫৯৫৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।তাজকিয়া বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানযুব সংগঠন তাজকিয়া আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৮ জুলাই অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য ইফতেখার উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, শাহানশাহ জিয়াউল হক মাইজভান্ডারি (ক.) ট্রাস্টের সচিব এ এন এম এ মোমিন, চট্টগ্রাম বন্দরের সাবেক প্রশাসক মো. গোলাম রসুল, মাইজভান্ডারি একাডেমির প্রকাশনা সম্পাদক মাওলানা শায়েস্তা খান আল মাইজভান্ডারি। সভাপতিত্ব করেন তাজকিয়ার প্রধান সমন্বয়ক এইচ আর মেহবুব।উল্লেখ্য, তাজকিয়া যুব সমাজের চেতনা ও মননশীলতার বিকাশে চট্টগ্রামের বিভিন্ন যুব সংগঠনগুলোর সমন্বয়ে গত ২৮ জুন বিতর্ক কর্মশালা ও ৫ জুলাই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। বিজ্ঞপ্তি।লাইটারেজ ঠিকাদার সমিতির কার্যকরী কমিটিকে সংবর্ধনাচট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটিকে সংবর্ধনা দিয়েছে মাঝিরঘাটের ব্যবসায়ীদের সমবায় সংস্থা সমবায় ট্রেডিং করপোরেশন। ১১ জুলাই সংস্থার কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংস্থার চেয়ারম্যান মাহবুব খান ইউসূফের সভাপতিত্বে অনুষ্ঠানে লাইটারেজ ঠিকাদার সমিতির নবনির্বাচিত সভাপতি শফিক আহমেদ, সিনিয়র সহসভাপতি হাকিম আলী, সাধারণ সম্পাদক আজিজুর রহমান এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম, পরিচালক এম এ মুসা বাবলু, মহাদেব সাহ ও আলাউদ্দিন লিখন বক্তব্য দেন।এ ছাড়া অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত নেতা আবু বকর, আশরাফুল আলম মাসুদ, নরোত্তম চন্দ্র সাহা পলাশ, মো. আশরাফুজ্জ্ামান, শামসুল আলম, কাজী মুনিরুল ইসলাম, মানিক রতন শর্মা, মো. মনিরউদ্দিন, মো. আলাউদ্দিন রিটন, এস এম জিয়াউল ইসলাম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তিমিশম্যাকের দুটি প্রকল্প হস্তান্তরগৃহ উন্নয়ন প্রতিষ্ঠান মিশম্যাক ডেভেলপমেন্টস লিমিটেড তাদের দুটি প্রকল্প ভূমি ও ফ্ল্যাট মালিকদের কাছে হস্তান্তর করেছে।মিশম্যাক ফেরদৌস ও মিশম্যাক মার্টিন প্যালেস নামের প্রকল্প দুটি হস্তান্তর অনুষ্ঠান ৯ জুলাই প্রকল্পসংলগ্ন সামাজিককেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ সময় উভয় প্রকল্পের ভূমি মালিক ফেরদৌস আলম ও জহিরুল ইসলাম সিদ্দিকী, অন্যান্য ফ্ল্যাট মালিক, মিশম্যাক ডেভেলপমেন্টস লিমিটেডের কর্মকর্তা এ এম শাহ আলম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মোহাম্মদ মাহবুবুল হক, আব্দুল্লাহ-আল মামুন প্রমুখ উপস্থিত।অনুষ্ঠানে মিশম্যাক ফেরদৌস প্রকল্পের ভূমি মালিক ফেরদৌস আলমকে সভাপতি, ডা. কামাল উদ্দিনকে সহসভাপতি এবং আমিনুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। এ ছাড়া, মিশম্যাক মার্টিন প্যালেস প্রকল্পের ভূমি মালিক জহিরুল ইসলাম সিদ্দিকীকে সভাপতি, আব্দুল কাইউমকে সহসভাপতি এবং মোহাম্মদ সালাউদ্দিনকে সাধারণ সম্পাদক করে নয় সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি। প্রেসক্লাবের ইফতার মাহফিল মঙ্গলবারচট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ১৬ জুলাই মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় রিমা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।জনতা ক্লাবের চার দশক পূর্তি উৎসবদিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান জনতা ক্লাবের চার দশক পূর্তি উৎসব।স্থানীয় একটি সামাজিক কেন্দ্রে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল ক্লাবের নির্বাচিত কর্মকর্তাদের অভিষেক, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা।৫ জুলাই সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিল্পপতি মঞ্জুর মোর্শেদ ফিরোজ। ক্লাবের সভাপতি শোয়েব উদ্দিন মাহমুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে সংবর্ধনা দেওয়া হয়। ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আজগর সুমনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ। আরও বক্তব্য দেন নাসিম উদ্দিন চৌধুরী, এ কে জাহেদ চৌধুরী, ফয়জুল ইসলাম, বোরহান আহমেদ, এস এম আবুল মনছুর, নাজমুল হুদা প্রমুখ। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। —ফটিকছড়ি প্রতিনিধিআবু সুফিয়ান রূপালী ব্যাংকের পরিচালকচট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ানকে রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাস্ট্রপতির আদেশে উপসচিব মো. রিজওয়ানুল হুদা স্বাক্ষরিত অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ৮ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে তিন বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়। বিজ্ঞপ্তি।শ্রাবণে কবিতার আড্ডা ১৬ জুলাইপ্রমা আবৃত্তি সংগঠনের ঋতুভিত্তিক আয়োজন ‘শ্রাবণে কবিতার আড্ডা’ ১৬ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে গান, নাচ, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও প্রবন্ধ পাঠের পাশাপাশি চলবে শ্রাবণী আড্ডা। বিজ্ঞপ্তি।