এই নগরে - দূর গ্রামে
ক্বণনের কর্মশালা ২৬ জুলাই শুরু আবৃত্তি সংগঠন ক্বণনের আয়োজনে আবৃত্তি ও সংবাদপাঠের ওপর তিন মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২৬ জুলাই বিকেল তিনটায় চেরাগী পাহাড়স্থ কদম মোবারক এমওয়াই স্কুলে শুরু হবে ।এ প্রশিক্ষণ কর্মশালায় শুদ্ধ উচ্চারণ, আবৃত্তির মৌলিক শিক্ষা, ছন্দ, স্বরমাধুর্য বৃদ্ধি, মাইক্রোফোনের ব্যবহার, ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ পাঠ, অনুষ্ঠান ঘোষণা ও উপস্থাপনা, টিভি সাংবাদিকতা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। বিস্তারিত জানার জন্য ০১৭১০ ৮০৫৪৩৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিমেরাকের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনামেরাক ইংলিশ মিডিয়াম কোচিং ফর ন্যাশনাল কারিকুলামের উদ্যোগে প্রাথমিক শিক্ষা সমাপনী, জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।৭ জুলাই নগরের একটি হোটেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান। অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সভাপতি মোহাম্মদ আবু তৈয়ব, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক নসরুল কদির ও মেরাকের পরিচালক সাইফুল আলম।অনুষ্ঠানে হালিশহরে মেরাকের দ্বিতীয় শাখা চালুর ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তি। গাউসিয়া কমিটির ইফতারি বিতরণগাউসিয়া কমিটি দক্ষিণ চান্দগাঁও শাখার উদ্যোগে দুস্থ ব্যক্তিদের মধ্যে ইফতার বিতরণ করা হয়। এ উপলক্ষে সম্প্রতি চান্দগাঁও এনএমসি আদর্শ উচ্চবিদ্যালয় মিলনায়তনে মুহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ সিরাজুল হক, মাহবুবুল আলম, মুহাম্মদ বদিউল আলম, মোহাম্মদ মাহবুবুল আলম, কাউন্সিলর মোহাম্মদ হাসান প্রমুখ।অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন আবদুল হালিম, নাতে রাসুল (সা.) পাঠ করেন মো. জাহেদুল ইসলাম।অনুষ্ঠান শেষে এলাকার ৩০০টি দরিদ্র ও দুস্থ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।চট্টগ্রাম ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিতচট্টগ্রাম ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন ৮ জুলাই সোমবার আইডিইবি, চট্টগ্রাম জেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আইডিইবি চট্টগ্রাম জেলা নির্বাহী কমিটির সভাপতি হোসেন আহমদ। নির্বাচনের সদস্যদের ভোটে মো. নুরুল আবছার সভাপতি, নুর মোহাম্মদ আবুল বাশার, এ কে এম আবদুল কুদ্দুছ সহসভাপতি, মুহাম্মদ জসিম উদ্দিন সাধারণ সম্পাদক, মো. রাশেদুল আলম যুগ্ম সম্পাদক, ইকবাল আহমদ সাংগঠনিক সম্পাদক, রফিকুল ইসলাম অর্থসম্পাদক, সাদলী বিন নুর প্রচার সম্পাদক, জাহাঙ্গীর আলম দপ্তর সম্পাদক, মুহাম্মদ সুমন আলী ক্রীড়া-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, মোস্তাক আহমদ চৌধুরী ও আনোয়ারুল কাইয়ুম চৌধুরী নির্বাহী সদস্য নির্বাচিত হন। বিজ্ঞপ্তি রাউজান ক্লাবের উদ্যোগে ইফতারসামগ্রী বিতরণ রাউজান ক্লাবের উদ্যোগে ৯ জুলাই অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ। এতে ক্লাবের কার্যকরী কমিটির কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। রাউজান ক্লাব জাকাত তহবিল আত্মকর্মসংস্থান প্রকল্পের অধীনে বিভিন্ন এলাকার প্রায় ৪০০ পরিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।বিশ্ব জনসংখ্যা দিবসে পুরস্কার পেয়েছে মমতাপরিবার পরিকল্পনা এবং মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রম বাস্তবায়নের জন্য ২০১২-১৩ সালে জাতীয় পর্যায়ে ক্লিনিক্যাল সেবায় শ্রেষ্ঠ সংগঠনের পুরস্কার পেয়েছে চট্টগ্রামের বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মমতা। ১১ জুলাই ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৩ উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হকের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন মমতার প্রধান নির্বাহী রফিক আহমেদ। উল্লেখ্য, মমতা ১৯৯১, ১৯৯৯, ২০০০, ২০০২, ২০০৭, ২০১০ ও ২০১২ সালেও শ্রেষ্ঠ সংগঠনের পুরস্কার লাভ করে। বিজ্ঞপ্তি।বঙ্গমাতা ও বঙ্গবন্ধু স্মৃতি ফুটবলে ডবলমুরিং থানা পর্যায়ের খেলা সম্পন্নবঙ্গমাতা ও বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ডবলমুরিং থানা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণালয়ের মাঠে সম্পন্ন হয়েছে। এতে বঙ্গমাতা ও বঙ্গবন্ধু ফুটবলে পূর্ব টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন পিটিআই সুপার রফিকুল ইসলাম তালুকদার। সভাপতিত্ব করেন ডবলমুরিং থানা শিক্ষা কর্মকর্তা আবদুল জলিল হাওলাদার। এতে উপস্থিত ছিলেন সহকারী থানা শিক্ষা কর্মকর্তা খালেদা পারভীন ও ইসরাত জাহানসহ ডবলমুরিং থানাধীন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকারা। বিজ্ঞপ্তি। মানবাধিকার কমিশন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় শাখা গঠন বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় শাখা গঠনের লক্ষ্যে এক সভা সম্প্রতি নগরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবেদ আলী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী। সভায় মোহাম্মদ হাসানুজ্জামানকে সভাপতি ও এ এস এম ইকবালকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়।কমিটির অন্যরা হলেন সহসভাপতি হাসান উল্লাহ সিদ্দিকী, খায়রুল হাসান ও মোহাম্মদ শরীফ নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুন্নবী, ওয়াসিম আকরাম ও আফকাত সারোয়ার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইফতেখার উদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লোকমান হাকিম, অর্থ সম্পাদক মো. ইসমাইল, প্রচার সম্পাদক লাভলী শীল, সহপ্রচার সম্পাদক জান্নাতুল ফেরদৌস, দপ্তর সম্পাদক ওয়াহেদ হোসাইন, সদস্য তানিফা বিনতে রশিদ, মো. শফি উল্লাহ, আবদুল্লাহ আল নোমান, মনজুর মোর্শেদ, সাদ্দাম বিন আনোয়ার, মো. রোকন উদ্দিন ও মো. সাইদুল আজাদ। বিজ্ঞপ্তি।সিআইইউতে মানোন্নয়ন-বিষয়ক কর্মশালাচিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) শিক্ষা ব্যবস্থাপনার মানোন্নয়নবিষয়ক কর্মশালা ৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপাচার্য ইরশাদ কামাল খানের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোসলেহ উদ্দিন খালেদ। কর্মশালা শেষে ভারপ্রাপ্ত উপাচার্য অংশগ্রহণকারীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন। বিজ্ঞপ্তি। কিশোর-কিশোরীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানঅপরাজেয়-বাংলাদেশের স্টেশন সড়কের ড্রপ ইন সেন্টার বয়েজ কার্যালয়ে কিশোর-কিশোরীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয় ১৩ জুলাই। এবার ১০টি শিশুবান্ধব কেন্দ্রের ৩০ জন কিশোর-কিশোরীকে এ বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারী। প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিকাশ কিশোর দাশ। বিশেষ অতিথি ছিলেন ইসিসিআর প্রকল্পের পরিচালক আশরাফুন্নেসা এবং ইউনিসেফ বাংলাদেশের চাইল্ড প্রোটেকশন অফিসার শায়লা পারভীন। চন্দন কুমার বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী মাহবুব উল আলম। আরও উপস্থিত ছিলেন খেলারাম সরকার, মো. মহসিন, শেখ ইজাবুর রহমান, জহিরউদ্দিন, জান্নাতুল নাঈম, এমভি রায় প্রমুখ।আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুদের অন্যতম মৌলিক অধিকার হলো শিক্ষা। এই শিক্ষার মাধ্যমেই শিশুদের ব্যক্তিগত উন্নয়ন সম্ভব। শিক্ষাকে নিশ্চিত করার জন্যই এ বৃত্তি প্রদান কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তি।চট্টেশ্বরী কালীমন্দিরে বৃক্ষরোপণ কর্মসূচিচট্টেশ্বরী কালীমন্দিরে বৃক্ষরোপণ কর্মসূচি ১২ জুলাই তুলসিধাম মহারাজ নারায়ণ পুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর গিয়াসউদ্দিন। অতিথি ছিলেন ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, অধ্যাপক দেবপ্রসাদ পাল, পলাশ কান্তি দে, যীশু কৃষ্ণ রক্ষিত স্বপন ভট্টাচার্য, কামরুল হাসান, জওহর চক্রবর্তী, সুধিন্দ্রনাথ দত্ত প্রমুখ। বিজ্ঞপ্তি। সিনজেনটা এমপ্লয়িজ ইউনিয়নের নির্বাচনসিনজেনটা বাংলাদেশ লিমিটেড এমপ্লয়িজ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্প্রতি সংস্থার নাছিরাবাদ কার্যালয়ে সম্পন্ন হয়। এতে মো. আবুল কালাম সভাপতি, মধুসুদন অধিকারী সহসভাপতি, মো. মোফাজ্জল হোসেন সাধারণ সম্পাদক, সবদার হোসেন সহসাধারণ সম্পাদক ও সৈয়দ মো. ইদ্রিস অর্থসম্পাদক নির্বাচিত হন। বিজ্ঞপ্তি