এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু-কিশোরদের সাহিত্য-আসরফুলকি পরিচালিত সুকুমার শিশু সাধারণ পাঠাগার আয়োজিত নিয়মিত সাহিত্য আসর—‘পৌষালি’ ২৭ জানুয়ারি শুক্রবার ফুলকি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।এবারের সাহিত্য আসরের অতিথি ছিলেন—কবি ও সাংবাদিক ওমর কায়সার। কবি ওমর কায়সার শিশু-কিশোরদের নিয়মিত লেখার জন্য উৎসাহ দেন ও ছড়া-কবিতার ছন্দ সম্পর্কে তাদের জানান। এরপর ছিল আসরে আগত শিশু-কিশোরদের স্বরচিত লেখা পাঠ ও লেখা নিয়ে আলোচনা। আসরে ফুলকি ছাড়াও নগররের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। বিজ্ঞপ্তি।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সভাচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভা ৩১ জানুয়ারি সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ। উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, সংবাদপত্র সমাজের তৃতীয় নয়ন। আর সাংবাদিক ও সংবাদপত্র প্রতিনিধিগণ অন্তর্দৃষ্টি সম্পন্ন ও সত্যানুসন্ধানী দ্রষ্টা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন সংবাদপত্রের মাধ্যমে দেশ ও জাতির সম্মুখে তুলে ধরা তাদেরও দায়িত্ব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জ্যেষ্ঠ প্রতিবেদক মিয়া মোহাম্মদ আরিফ। সমিতির সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক এ কে এম জিয়াউল রহমান, দৈনিক আজাদীর স্টাফ রিপোর্টার সবুর শুভ প্রমুখ। বিজ্ঞপ্তি। আবছার হত্যায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে মানববন্ধনসাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধনে অংশ নেওয়া লোকজনকে সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান আবদুল মোনাফ ও তাঁর সহযোগী ওসমান গণির ছবিসংবলিত পোস্টার বহন করতে দেখা যায়। প্রতিবাদী জনগণ এ-দুজনের শাস্তি দাবি করেন।গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে কয়েক শ লোক অংশ নেন।মানববন্ধনে নিহত আবছারের বাবা আহমদ হোসেনসহ পরিবারের একাধিক সদস্য উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে চট্টগ্রাম শহরে বসবাসকারী সাতকানিয়ার বিভিন্ন পেশাজীবীও অংশ নেন। মানববন্ধনে আসা চিকিৎসক ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আ ম ম মিনহাজুর রহমান বলেন, ‘আমরা যেকোনো হত্যাকাণ্ডের বিরুদ্ধে। আবছার হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের শাস্তি দাবি করতেই মানববন্ধনে এসেছি।’ ক্ষুব্ধ কণ্ঠে তিনি আরও বলেন, ‘আবছার হত্যার ফলে কেবল তাঁর পরিবারেরই অপরিসীম ক্ষতি হয়নি, পাশাপাশি দুর্বল হয়েছে সাতকানিয়ায় আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম।’ নুরুল আবছার হত্যার ঘটনায় পুলিশ ইতিমধ্যে নয়জনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করেছে হত্যাকাণ্ডে ব্যবহূত আগ্নেয়াস্ত্র। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে গ্রেপ্তার হওয়া নয়জনের মধ্যে সাতজনই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল মোনাফের নাম উল্লেখ করেছেন। —নিজস্ব প্রতিবেদকমিরসরাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভাচট্টগ্রামের মিরসরাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ২৭ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গুণীজন ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়। গত শুক্রবার সকাল নয়টায় শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করেন কামরুল হাসান। দুপুর আড়াইটায় শুরু হয় বার্ষিক সাধারণ সভা। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল হাশিম চৌধুরী বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। বার্ষিক আয় ব্যয় তুলে ধরেন রফিকুল ইসলাম। বিকেলে শুরু হয় গুণীজন ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দীন ও ক্লিফটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম ডি এম জামাল উদ্দীন চৌধুরী।এ সময় শিক্ষা বিস্তার, সমাজসেবা, চিকিৎসা, মুক্তিযুদ্ধ ও সাহিত্যে অবদান রাখার জন্য ১২ জনকে সংবর্ধিত করা হয়। বিজ্ঞপ্তি।মানিকছড়ি স্মৃতিধাম ভাবনাকেন্দ্রে দুদিনের অনুষ্ঠান আজ শুরুভদন্ত স্মৃতিমিত্র স্থবিরের মহাস্থবির বরণ ও ৫৬তম জন্মজয়ন্তী উপলক্ষে দুদিনের অনুষ্ঠান আজ বৃহস্পতিবার থেকে খাগড়াছড়ির মানিকছড়ি স্মৃতিধাম আন্তর্জাতিক ভাবনাকেন্দ্রে শুরু হচ্ছে। এতে প্রধান অতিথি থাকবেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। বিশেষ অতিথি থাকবেন সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি অজিতানন্দ মহাথের, পার্বত্যবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, শরণার্থীবিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান পুজেন্দ্র লাল ত্রিপুরা। বিজ্ঞপ্তি। ধর্মপুর জজবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ফটিকছড়ির ধর্মপুর জজবাড়ি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় পরিচালনা পরিষদের আবুল মনসুরের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ এস এম বদরুল আনোয়ার। বক্তব্য দেন নুরুল ইসলাম, সরোয়ার আলম, প্রধান শিক্ষক প্রকাশ বড়ুয়া, শামসুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।রসায়ন অলিম্পিয়াডে সেরা তৌহিদ চট্টগ্রাম কলেজে বাংলাদেশ রসায়ন সমিতি আয়োজিত রসায়ন অলিম্পিয়াডে সরকারি সিটি কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞানের ছাত্র মো. তৌহিদ উল আলম তিন হাজার শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। তাঁর এই সাফল্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক হরিশংকর জলদাস ও উপাধ্যক্ষ অধ্যাপক মো. আখতার আলম চৌধুরী অভিনন্দন জানিয়েছেন।