এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিপিএ-৫ সংবর্ধনা উপলক্ষে বন্ধুসভার প্রস্তুতি সভা কালএসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন উপলক্ষে চট্টগ্রাম বন্ধুসভার চূড়ান্ত প্রস্তুতি সভা কাল শুক্রবার চেরাগি পাহাড়ে কদম মোবারক উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে বন্ধুসভার সব সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। বিস্তারিত ফোনে (০১৮১-৮৮৬৬২৯৬) জানা যাবে। বিজ্ঞপ্তি।কাল আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের হারানো সুরআনন্দ সাংস্কৃতিক অঙ্গন আগামীকাল সন্ধ্যা সোয়া সাতটায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে প্রবীণ ও নবীন শিল্পীদের সমন্বয়ে ‘হারানো সুর’ শীর্ষক হাওয়াইন গিটারবাদন অনুষ্ঠানের আয়োজন করেছে। এটি আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের ৭৮তম আয়োজন।অধ্যাপক মোহাম্মদ খালেদ স্মারক বক্তৃতা ৭ জুলাই দৈনিক আজাদীর সাবেক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদ স্মরণে ৭ জুলাই বিকেল সাড়ে চারটায় প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে স্মারক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ‘সাংবাদিকতা, মুক্তিযুদ্ধ এবং সমকালীন চালচিত্র’ শীর্ষক স্মারক বক্তৃতা দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সাবেক মহাপরিচালক কামাল লোহানী।চট্টগ্রামে মিজঅঁসেনের চলচ্চিত্র কর্মশালা চলছেনগরে গত ২৯ জুন শুরু হয়েছে আট দিনব্যাপী ‘ডিজিটাল সিনেমাটোগ্রাফি’ শীর্ষক কর্মশালা। এতে অংশ নিচ্ছেন এ প্রজন্মের ১৭ জন চলচ্চিত্রকর্মী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সহযোগিতায় ইনস্টিটিউট মিলনায়তনে মিজঅঁসেনের কর্মশালার বিভিন্ন অধিবেশনে চলচ্চিত্র নির্মাণে ক্যামেরা পরিচালনায় আলোকসম্পাত, রঙের ব্যবহার, ডিজিটাল পদ্ধতি, লেন্স, কম্পোজিশন ইত্যাদি বিষয়ের কারিগরি দিক নিয়ে আলোচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের পরিচালক জসিম উদ্দিন। বক্তব্য দেন বাংলাদেশ স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের সহযোগী অধ্যাপক পংকজ পালিত, মিজঅঁসেনের পরিচালক জাবের আহমেদ চৌধুরী ও সৈয়দ আবদুল ওয়াজেদ। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালন করেন নূর-ই-আকবর চৌধুরী। বিজ্ঞপ্তি। পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি বাসদেরপাহাড়ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং নগরের জলাবদ্ধতা নিরসনে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে শহীদ মিনার চত্বরে সম্প্রতি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।বাসদ চট্টগ্রাম জেলা আহ্বায়ক মানস নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রসিদ, কাউন্সিলর জান্নাতুল ফেরদাউস, নুরুল আবসার, জাহেদ আহমেদ, অপু দাশগুপ্ত প্রমুখ।নেতারা বলেন, পাহাড়ধসে মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয়, এটা হত্যাকাণ্ড। প্রতিবছর বর্ষায় পাহাড়ধসে মৃত্যুর ঘটনা ঘটলেও প্রশাসন পাহাড়ের ঢালে বসবাসকারী গরিব মানুষদের পুনর্বাসনের কোনো উদ্যোগ নেয়নি। বিজ্ঞপ্তি। বেসরকারি শিক্ষক কর্মচারীদের স্মারকলিপিবেসরকারি শিক্ষক-কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হয়েছে। গত ২৬ জুন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ও জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে অতিরিক্ত জেলা প্রশাসক এম এ এইচ হুমায়ুন কবিরের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়। শিক্ষক-কর্মচারীদের প্রধান দাবিগুলো হচ্ছে: শিক্ষা খাতে বাজেট বরাদ্দে জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন, স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তন, বর্তমান জাতীয় বেতন স্কেলে বেসরকারি শিক্ষক-কর্মচারী চিকিৎসাভাতা, পূর্ণাঙ্গ উৎসবভাতা, পূর্ণ পেনশন ও টাইম স্কেল চালু। এ সময় উপস্থিত ছিলেন বাকশিস চট্টগ্রাম জেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি দবির উদ্দিন খান, সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী, অধ্যক্ষ এস এম মিসবাহ-উর রহমান, অধ্যাপক মিলন কান্তি রায় চৌধুরী, সুকুমার দত্ত, শিবপ্রসাদ, সুজিত দাশ, মো. ইউনুচ মিয়া, শিমুল বিকাশ দাশ, পুলিন বিহারী নাথ প্রমুখ। বিজ্ঞপ্তি।পোভার্টি ফাইটার ফাউন্ডেশনের বিনা মূল্যে চিকিৎসাসেবাসমাজের সুবিধাবঞ্চিত মানুষদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে বেসরকারি সংস্থা ‘পোভার্টি ফাইটার ফাউন্ডেশন-পিএফএফ’। গত শনিবার বন্দর রিপাবলিক ক্লাবে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই কার্যক্রমে ৪৫০ জন সুবিধাবঞ্চিত মানুষকে চিকিৎসাসেবা দেন তিনজন চিকিৎসক। এ সময় তাদের বিনা মূল্যে ওষুধও বিতরণ করা হয়।স্বাস্থ্যসেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন পিএফএফ চট্টগ্রাম শাখার প্রধান মো. বেলাল হোসেন এবং পরিচালনা পর্ষদের সদস্য মাশিয়াত মোস্তফা। এ ছাড়া ১৫ জন দেশি-বিদেশি স্বেচ্ছাসেবক এই কার্যক্রমে অংশ নেন। বিজ্ঞপ্তি।পুঁথি গবেষক ইসহাক চৌধুরী সংবর্ধিতপ্রাচীন পুঁথি-পাণ্ডুলিপির সংগ্রাহক-গবেষক ও লেখক মুহাম্মদ ইসহাক চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ। ৩০ জুন তাঁর ৬০তম জন্মদিন উপলক্ষে পটিয়া কলেজ রোডের মেরিট ইনস্টিটিউট হলে সংগঠনের সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্রের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন মালঞ্চের সাবেক সভাপতি খুরশীদ আলম। আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন পলাশ রক্ষিত। বিভিন্ন সংগঠনের পক্ষে বক্তব্য দেন পটিয়া আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ এম মোয়াজ্জেম হোসেন, রাজনীতিক আহমদ নূর, ডা. হাসান শহীদুল আলম, আইয়ুব বাবুল, সাইফুল ইসলাম চৌধুরী, অধ্যক্ষ জসীম উদ্দিন, অধ্যাপক ভগীরত দাশ, অনুপম দাশ, মুহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ।সভায় বক্তারা বলেন, আবদুল করিম সাহিত্য বিশারদ, ড. এনামুল হক, ড. আহমদ শরীফ প্রমুখ গবেষকের কাজের ধারাবাহিকতায় বাংলা সাহিত্যের অনাবিষ্কৃত পুঁথি-পাণ্ডুলিপি সংগ্রহ ও গবেষণায় ইসহাক চৌধুরীর অবদান প্রশংসনীয়। বাংলা একাডেমী তাঁর একটি গবেষণামূলক প্রবন্ধগ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছে। বিজ্ঞপ্তি।মহিলা কলেজে প্রতীতির মোড়ক উন্মোচনসাহিত্যচর্চা ছাড়া শিক্ষা পূর্ণাঙ্গ হয় না। তাই কলেজ অঙ্গনে শিক্ষার্থীদের নিয়মিত সাহিত্যচর্চা করা উচিত। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের বার্ষিক সাময়িকী প্রতীতির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ অভিমত দেন কলেজের অধ্যক্ষ আবদুল মোনাইম। ২৪ জুন কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপাধ্যক্ষ সাহিদা আকতার, সমাজবিজ্ঞান বিভাগের প্রধান এ কে ফজলুল হক, প্রতীতির আহ্বায়ক অধ্যাপক মিছবাহুদ্দীন আহমদ, শিক্ষক পরিষদের সম্পাদক আবদুল খালেক, অধ্যাপক অরূপ কুমার বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ফেরদৌস আরা বেগম। বিজ্ঞপ্তি।কলেজিয়েট স্কুলে কৃতী ছাত্র সংবর্ধনাএসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের কৃতী ছাত্রদের সংবর্ধনা দিয়েছে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন চট্টগ্রাম কলেজিয়েটস। সম্প্রতি বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন আ ন ম ওয়াহিদ দুলাল।সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন, চট্টগ্রাম কলেজিয়েটসের সভাপতি আমির হুমায়ুন চৌধুরী, চট্টগ্রাম অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা উপপরিচালক আজিজ উদ্দীন, জামশেদ হাসান, আবুল হাসনাত মো. বেলাল, রাশেদ মঞ্জুর, বিদ্যালয়ের শিক্ষক আনিস ফারুক, সংবর্ধিত ছাত্র রাফসান জনি, মোস্তফা আউয়াল প্রমুখ। বিজ্ঞপ্তি।কাল অনাদিকল্পের মূকনাটক প্রকৃতি ও পুরুষের গল্পমূকাভিনয় সংগঠন অনাদিকল্প কাল শুক্রবার সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রকৃতি ও পুরুষ নামের পূর্ণদৈর্ঘ্য মূকনাটক প্রদর্শনীর আয়োজন করেছে। টিকিট প্রদর্শনীর আগে হল কাউন্টারে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।মোমিন-মছিউল্লাহ (র.) সোসাইটির সাধারণ সভাহজরত মোমিন-মছিউল্লাহ (রহ.) সোসাইটির প্রথম সাধারণ সভা মির্জাপুর গাউসিয়া বাকেরীয়া মহিলা মাদ্রাসার হলরুমে ২৯ জুন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক সৈয়দ মুহাম্মদ আবু সাঈদ। সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ডা. এরশাদুল আলমের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি মুছা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মির্জাপুর উচ্চবিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এস এম এ রব্বান, মির্জাপুর জয়নুল উলুম আলিম মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ আলী চৌধুরী, আমিনুল হক, মোহাম্মদ সালাউদ্দীন, আলাউদ্দীন চৌধুরী, মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন, আবদুল হামিদ কাদেরী প্রমুখ। সভায় সৈয়দ মুহাম্মদ আবু সাঈদকে চেয়ারম্যান ও আলাউদ্দীন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কার্যকরী পরিষদ গঠন করা হয়। বিজ্ঞপ্তি।