এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডা. আবুল ফয়েজের মৃত্যুতে নাগরিক শোকসভা অনুষ্ঠিতসাতকানিয়ার প্রখ্যাত চিকিৎসক আবুল ফয়েজের আকস্মিক মৃত্যুতে মাদার্শা সমাজকল্যাণ সমিতির উদ্যোগে ৪ জুলাই বিকেলে স্থানীয় বাংলা ক্লাবে এক নাগরিক শোকসভার আয়োজন করা হয়।সমিতির সভাপতি মির্জা কছির উদ্দিনের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলার চেয়ারম্যান আবদুল মোনাফ। তিনি বলেন, ফয়েজের মৃত্যুতে সাতকানিয়া-লোহাগাড়াসহ সমগ্র দক্ষিণ চট্টগ্রামবাসী একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিকে হারিয়েছে। শোকসভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবদুল গাফফার চৌধুরী। মোহাম্মদ বশির উদ্দিনের পরিচালনায় এতে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুল আলম, উপজেলা যুবলীগের সভাপতি নজরুল সিকদার, সহসভাপতি আহমদ মিয়া, মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম, সাবেক চেয়ারম্যান বজল আহমদ, ফরিদুল আলম ও মাহমুদুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক, সমাজকল্যাণ সমিতির সদস্য সচিব ফেরদৌস সিকদার এবং মরহুমের পরিবারের পক্ষে আবুল ফয়েজের ছেলে আরিফুর রহমান ও ভাইপো মারুফ ইমতিয়াজ। ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেপজা পরিদর্শনইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের (ইডিইউ) বিবিএ কোর্সের ৩২ জন শিক্ষার্থী শিক্ষা সফরের অংশ হিসেবে বেপজা (বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি) কার্যালয় ও ইউনিভার্সেল জিনস কারখানা সফর করেন। ১ জুলাই এই শিক্ষা সফরের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট ডিন এ কাইয়ুম চৌধুরী।ইডিইউ প্রতিনিধিদলকে স্বাগত জানান বেপজার মহাব্যবস্থাপক এস এম আবদুর রশিদ। এরপর বেপজা মিলনায়তনে শিক্ষার্থীদের সামনে বেপজা প্রতিষ্ঠার ইতিহাস, লক্ষ্য, বিনিয়োগপ্রবাহ ইত্যাদি ভিডিও প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়।এরপর বিকেলে ইউনিভার্সেল জিনস কারখানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি। আইআইইউসিতে ইংরেজি শিক্ষাবিষয়ক সেমিনারচট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) কুমিরার স্থায়ী ক্যাম্পাসে ইংরেজি শিক্ষার বিভিন্ন পদ্ধতি ও বিদেশে পড়াশোনাবিষয়ক এক সেমিনার ৪ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইআইইউসি’র ব্যবসায় বিভাগের সমন্বয়কারী মোহাম্মদ ইউনুস। অতিথি ছিলেন আইআইইউসি’র প্রভাষক মোহাম্মদ শাহজালাল, মোহাম্মদ আতিকুল ইসলাম ও মোহাম্মদ সাইদুল ইসলাম। ক্যাম্পাস মিলনায়তনে আয়োজিত সেমিনারে বিভিন্ন দেশে পড়াশোনার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন আইইএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্বাস করিমী, প্রশিক্ষক মোহাম্মদ মুরাদ উজ জামান এবং কোর্স সমন্বয়কারী ইমতিয়াজ হাসান। বিজ্ঞপ্তি। মুক্তির পথের বর্ষপূর্তি অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণসামাজিক সংগঠন মুক্তির পথের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান ৩ জুলাই পূর্ব টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্যাপিত হয়। এ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় চিত্রাঙ্কন এবং আবৃত্তি প্রতিযোগিতা। সংগঠনের সভাপতি প্রসেনজিৎ গুপ্তের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেঘনাথ বিশ্বাস। বক্তব্য দেন আবুল মনসুর আহমেদ, তারকেশ্বর নন্দী ও মো. ফয়েজ। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মারুফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. ফরহাদ হোসেন। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে বৃক্ষের চারা ও পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।পটিয়া কলেজে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার বৃক্ষরোপণ কর্মসূচি‘বৃক্ষ নিধন নয়, বৃক্ষ রোপণ করুন’ স্লোগান সামনে রেখে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা পটিয়া উপজেলা ও সরকারি কলেজ শাখার যৌথ উদ্যোগে ৩ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ এন এম ইউসুফ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র ও সংগঠনের উপদেষ্টা হারুনুর রশিদ। সংগঠনের পটিয়া উপজেলা শাখার সভাপতি রাশেদ বিন কাদেরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলমগীর আলমের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ সজল কান্তি পাল, পটিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম, এস এম মোরশেদ, জামিল উদ্দীন, শাহাদাত হোসেন, এস এম ফারুক, সরওয়ার হোসেন, আরমান সিকদার প্রমুখ। বিজ্ঞপ্তি।রোটারি ক্লাব অব চিটাগাং সিটির সভারোটারি ক্লাব অব চিটাগাং সিটির ২০১১-১২ বর্ষের শেষ সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়েছে ৩০ জুন। চট্টগ্রাম ক্লাবের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ক্লাব চার্টার প্রেসিডেন্ট উত্তম কুমার দত্ত। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদ উদ্দীন খান সিদ্দিকী, মোরশেদুল আলম ও রাফি আহমেদ।সভায় গত ২৬ জুন প্রবল বর্ষণ ও ভূমিধসে নিহত লোকজনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।এরপর ক্লাব প্রেসিডেন্ট উত্তম কুমার দত্ত, সানজিদা নুর চৌধুরী, জাহেদ হাসান চৌধুরীসহ ক্লাবের বিভিন্ন সদস্যকে পুরস্কৃত করা হয়। বিজ্ঞপ্তি।