এই নগরে - দূর গ্রামে
রাঙ্গুনিয়ায় শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণউপজেলা ছাত্রলীগের উদ্যোগে রাঙ্গুনিয়া কলেজ ও রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ৮ জুলাই রাঙ্গুনিয়া কলেজ ক্যাম্পাসে এসব চারা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরিবেশরক্ষায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগ কলেজ ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণের উদ্যোগ নেয়। চারা বিতরণের সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া, উপাধ্যক্ষ মো. আবু ইউসুফ, কলেজ শিক্ষক সমিতির সভাপতি নুরুল মোমেন চৌধুরী, উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব, যুগ্ম সম্পাদক জাকিরুল আজম, সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু তৈয়ব সিদ্দিকী প্রমুখ।—রাঙ্গুনিয়া প্রতিনিধিগশ্চি উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটি গঠনদক্ষিণ রাউজানের গশ্চি উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদ্যাপনের লক্ষ্যে এক আলোচনা সভা ৬ জুলাই প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ কার্যালয়ে পরিষদের সহসভাপতি ডা. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন পরিষদের উপদেষ্টা বদর শরীফ, রেজাউল করিম, নূর মোহাম্মদ খান, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আনোয়ার পাশা, সদস্য আবদুল হাকিম ও মোহাম্মদ ইউনুছ। প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক আলমগীর হায়দারের পরিচালনায় সভায় বক্তব্য দেন আবুল কালাম, পরিতোষ বিশ্বাস, সৈয়দ মোজাফফর হোসেন, সন্তোষ চৌধুরী, বিকাশ বিশ্বাস, জানে আলম চৌধুরী, তপন ঘোষ, আক্তার হোসেন, ছালে আহমদ প্রমুখ। সভায় আগামী ২০১৩ সালের জানুয়ারি মাসে সুবর্ণজয়ন্তী উৎসব পালনের সিদ্ধান্ত হয়। উৎসব উদ্যাপনের জন্য আনোয়ার পাশাকে আহ্বায়ক এবং আলমগীর হায়দারকে সদস্যসচিব করে ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের ০১৫৫৪ ৩১৩৬১৮ নম্বরে যোগাযোগ করে নিবন্ধন করার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।আশিয়া উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সভা আশিয়া উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী উদ্যাপন পরিষদের প্রস্তুতি ৭ জুলাই চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে আহ্বায়ক আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রাক্তন ছাত্রছাত্রীদের নিবন্ধন নির্ধারিত সময়ে শেষ করার তাগিদ দেওয়া হয়। বক্তব্য দেন মোহাম্মদ শফিকুর রহমান, সৈয়দ মনির আহমদ, নাসিমুজ্জামান, সাদ্দাম হোসেন চৌধুরী, ওসমান গণি, মোহাম্মদ একরাম প্রমুখ। বিজ্ঞপ্তি।লিও ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল জুবিলির মাসিক সভালিও ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল জুবিলির ২০১২-১৩ বর্ষের প্রথম মাসিক সভা ৭ জুলাই ক্লাব সভাপতি মোহাম্মদ ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নগরের বড়পুলে অবস্থিত ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন ক্লাব পরিচালক নূর মোহাম্মদ, কাজী সাইদুল ইসলাম এবং ইশতিয়াক মাহমুদ। এ ছাড়া উপস্থিত ছিলেন সাবেক ক্লাব সভাপতি খাজা মঈনুদ্দিন, সচিব ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ শরীফুল আলম প্রমুখ। জহুর আহমদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিতমুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা জহুর আহমদ চৌধুরীর ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটি ও বৃহত্তর চট্টগ্রাম শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। ১ জুলাই পালিত কর্মসূচির মধ্যে ছিল প্রয়াত নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম, সাইফুদ্দিন খালেদ, মাহবুবুর রহমান, শরফুদ্দিন চৌধুরী, এইচ এম ইকবাল প্রমুখ।বক্তারা প্রয়াত নেতার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন। বিজ্ঞপ্তি।যুবলীগের কেন্দ্রীয় সম্মেলন সফল করার আহ্বান বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে চট্টগ্রাম নগর যুবলীগের উদ্যোগে সংগঠনের পাঁচলাইশ, বায়েজিদ ও চান্দগাঁও থানাধীন বিভিন্ন ওয়ার্ড কমিটির কর্মিসভা ৩ জুলাই অনুষ্ঠিত হয়। অক্সিজেন মোড়ে একটি সামাজিককেন্দ্রে আবদুল্লাহ আল মামুন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নগর যুবলীগের সভাপতি চন্দন ধর। বক্তব্য দেন নগর যুবলীগের সহসভাপতি মো. ইসহাক, সাধারণ সম্পাদক মশিউর রহমান, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, ফরিদ মাহমুদ, সাইফুল ইসলাম, সাখাওয়াত হোসেন প্রমুখ।বক্তারা ১৪ জুলাই কেন্দ্রীয় যুবলীগের কংগ্রেস সফল করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি। বাংলাদেশ ব্যাংক কলোনি হাইস্কুলে ডেপুটি গভর্নরের সংবর্ধনা‘শিক্ষা ছাড়া একটা জাতি যেমন দুর্বল, সুশিক্ষা ছাড়া জাতি মেরুদণ্ডহীন। তাই সুশিক্ষার কোনো বিকল্প নেই। আর সেই লক্ষ্যেই সব ছাত্রছাত্রীকে ভবিষ্যতের পথে অগ্রসর হতে হবে।’ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাসেম ৭ জুলাই শনিবার বাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চবিদ্যালয় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের মহাব্যবস্থাপক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাসুম কামাল ভূঁইয়া, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের উপব্যবস্থাপক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য নূরুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন খানম। অনুষ্ঠানের শুরুতে নৌ-স্কাউট প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করে। বিদ্যালয়ের শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের সমন্বয়ে গঠিত সাংস্কৃতিক স্কোয়াড গান গেয়ে প্রধান অতিথিকে বরণ করেন। সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষিকা সুমি চক্রবর্তী, রুমী চক্রবর্তী, মনোয়ারা সুলতানা, শিক্ষার্থী তিথিনু মারমা, আল ইয়াছিন ও উম্মে হানি। নৃত্য পরিবেশন করেন শিক্ষার্থী দেবশ্রী কর্মকার সৃষ্টি, জাইমা ওয়াসির শশী, শাহরীন হোসেন রাইসা, ফারিহা তাবাস্সুম, সাইদা বিনতে আলম। অনুষ্ঠানটির সার্বিক সমন্বয়কারী হিসেবে বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সুরঞ্জন বড়ুয়া দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।পান্থজনের সাংস্কৃতিক সন্ধ্যা ১৫ জুলাইশিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সংগঠন পান্থজনের সাংস্কৃতিক সন্ধ্যা ১৫ জুলাই রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে (টিআইসি) অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন শান্তনু বিশ্বাস ও শ্রেয়সী রায়। আবৃত্তি করবেন অঞ্চল চৌধুরী, শুভ্রা বিশ্বাস, মিলি চৌধুরী, রাশেদ হাসান ও আয়েশা হক। নৃত্য পরিবেশন করবেন প্রমা অবন্তী ও তাঁর দল। এ ছাড়া পান্থজনের আবৃত্তি দলের পরিবেশনায় থাকছে বৃন্দ আবৃত্তি। বিজ্ঞপ্তি। ইউনিলিভার এমপ্লয়িজ ইউনিয়নের নির্বাচনইউনিলিভার এমপ্লয়িজ ইউনিয়নের নির্বাচন ২৮ জুন অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সদস্যরা ভোট দিয়ে ১৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেন। ছলিম এনায়েত নবগঠিত কমিটির সভাপতি ও আবদুল জলিল মণ্ডল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নতুন কমিটি আগামী দুই বছর পর্যন্ত দায়িত্ব পালন করবে। বিজ্ঞপ্তি।