এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল বন্ধুসভার বর্ষা উদ্যাপন ও বন্ধুমেলা আগামীকাল শুক্রবার বন্ধুসভার আয়োজনে দিনব্যাপী বর্ষা উদ্যাপন ও বন্ধুমেলা এনায়েতবাজার মহিলা কলেজে অনুষ্ঠিত হবে। এতে থাকছে বর্ষার কবিতা পাঠ, বর্ষার গান, আষাঢ়ে গল্প, গ্রামীণ খেলাধুলা ও ভূরিভোজ। চট্টগ্রাম বন্ধুসভা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা, খুলশী বন্ধুসভা ও এনায়েত বাজার মহিলা কলেজ বন্ধুসভার যৌথ আয়োজনে অনুষ্ঠান শুরু হবে সকাল নয়টায়। নিবন্ধিত বন্ধুদের সকাল সাড়ে আটটায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত ফোনে (০১৮১৪৯৮৫৬২১) জানা যাবে। বিজ্ঞপ্তি। জনতা ব্যাংকে ওয়েস্টার্ন ইউনিয়ন গ্রাহক সমাবেশজনতা ব্যাংক লিমিটেডের সাধারণ বীমা করপোরেট শাখায় ওয়েস্টার্ন ইউনিয়ন গ্রাহক সমাবেশ ৯ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক মো. নাজিম উদ্দিন। উপস্থিত ছিলেন করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সিরাজুল করিম মজুমদার, রেমিট্যান্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অসীম চন্দ্র ভৌমিক, ওয়েস্টার্ন ইউনিয়নের চট্টগ্রাম প্রতিনিধি সিরাজুল ইসলাম প্রমুখ। সভা পরিচালনা করেন ব্যাংক কর্মকর্তা বাদল কান্তি দাশ। সভায় বক্তারা দেশে বৈধ পথে টাকা পাঠানোর জন্য প্রবাসীদের উদ্বুদ্ধ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।কাল প্রমার কালের পথে কাব্য রথআগামীকাল সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রমা আবৃত্তি সংগঠন ‘কালের পথে কাব্য রথ-২’ শীর্ষক আবৃত্তিসন্ধ্যার আয়োজন করেছে। এতে অতিথি হিসেবে থাকবেন সংবাদপাঠক শামসুদ্দীন হায়দার। বিজ্ঞপ্তি।মহিলা কলেজের সাবেক অধ্যক্ষের বিদায় সংবর্ধনা এনায়েত বাজার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহমুদা খানমের বিদায় সংবর্ধনা ৮ জুলাই নগরের মুসলিম হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি সাংসদ নুরুল ইসলাম। কলেজের অধ্যক্ষ তহুরীন সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য মাহবুবুল আলম তালুকদার, জামসেদুল আলম চৌধুরী ও সুভাষ চন্দ্র সূত্রধর।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কিছু মানুষ সমাজ, রাষ্ট্র ও জাতির জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যান। অধ্যক্ষ মাহমুদা খানম তাঁদের একজন। তিনি কর্মজীবনে কলেজ ও ছাত্রীদের জন্য কাজ করে গেছেন। অধ্যাপক ফাতেমা জেবুন্নেসার সঞ্চালনায় স্মৃতিচারণামূলক বক্তব্য দেন অধ্যাপক পূর্ণিমা পালিত, সাধনা দত্ত, রোকেয়া বেগম, সামসুন্নাহার, বদরুন্নেসা, ইলোরা ইসলাম। বিজ্ঞপ্তি।অগ্রসার মহাবিদ্যালয়ে অধ্যক্ষের বিদায় ও বরণ অনুষ্ঠানঅগ্রসার মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষের বিদায় এবং নতুন অধ্যক্ষ ও অধ্যাপকদের বরণ অনুষ্ঠান ৩ জুলাই কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অগ্রসার কমপ্লেক্সের সভাপতি সুনন্দ মহাথের। প্রধান অতিথি ছিলেন কমপ্লেক্সের মহাসচিব সুমিত্তানন্দ থের। অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষ প্রণতি বড়ুয়া ও নতুন অধ্যক্ষ সুলেখা পালকে শুভেচ্ছা জানানো হয়। এ ছাড়া নবাগত অধ্যাপক বোধিমিত্র বড়ুয়া ও পিন্টু চন্দ্র দেকেও বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রসার উচ্চবিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কলেজের অধ্যাপক-অধ্যাপিকা, অফিস কর্মকর্তা ও ছাত্রীরা। বিজ্ঞপ্তি।প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানবর্ণাঢ্য আয়োজনে শেষ হলো প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের বর্ষ সমাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গত শনিবার সকাল নয়টা থেকে শুরু হওয়া দুটি অধিবেশনে প্রথম পর্ব শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। সকালের পর্বে প্রধান অতিথি ছিলেন লেখক ও শিল্পী সবিহ উল আলম। দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।অনুষ্ঠানের শুরুতেই স্কুলের একাডেমিক এবং এক্সট্রা কারিকুলাম কার্যক্রম নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। স্কুলের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন উপাধ্যক্ষ ই ইউ এম ইন্তেখাব। স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ মো. জিয়াউদ্দিন। অতিথিরা শিক্ষার্থীদের হাতে রিপোর্ট কার্ড, পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল হক চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মো. গুলজার আলম, নাসির উদ্দিন আহমেদ, আশরাফুল হক খান, মাসুদুল আমিন খান, নুর মোহাম্মদ, মো. জসীম উদ্দিন প্রমুখ। —নিজস্ব প্রতিবেদকঅক্সিজেন মোড়ে যুবলীগের সমাবেশযুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অক্সিজেন মোড়ে আয়োজিত এক সমাবেশে বক্তারা বলেন, এ দেশের একজন খ্যাতিমান শিক্ষাবিদ বিদেশি দাতা সংস্থাকে ভুল বুঝিয়ে পদ্মা সেতু নির্মাণকাজ বাধাগ্রস্ত করছেন। তিনি শেষ পর্যন্ত সফল হবেন না। বরং শেখ হাসিনার নেতৃত্বেই এ বছরের মধ্যে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হবে। কেন্দ্রীয় যুব কংগ্রেসের প্রস্তুতি হিসেবে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবদুলাহ আল মামুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন নগর যুবলীগের সভাপতি চন্দন ধর, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সহসভাপতি মো. ইসহাক, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরিদ মাহমুদ প্রমুখ। বক্তারা যুদ্ধাপরাধীর বিচারকাজ শেষ করাসহ সরকারের উন্নয়নমূলক কাজ জনগণের সামনে তুলে ধরার জন্য যুবলীগ নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। কাপাসগোলা মহিলা কলেজের পরিচিতি সভাকাপাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান ও মানবিক বিভাগের পরিচিতি সভা সম্পন্ন হয় ১ জুলাই। এই সভা উদ্বোধন করেন সিটি করপোরেশনের শিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রেহানা বেগম। অধ্যক্ষ সেলিয়া জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর আনজুমান আরা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন তাহমিনা আক্তার, জারিকা বেগম প্রমুখ। দ্বিতীয় পর্বে বাণিজ্যিক বিভাগের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগম, বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর গোলাম হায়দার। বিজ্ঞপ্তি।