এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস্তুহারা দল চট্টগ্রাম বিভাগ ও চট্টগ্রাম মহানগর কমিটি গঠনজাতীয়তাবাদী বাস্তুহারা দল চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটি ২৪ জুন ঘোষণা করা হয়েছে। দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে এক সভায় এই কমিটি ঘোষণা করা হয়। সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন। এতে এস এম জসীম উদ্দিনকে সভাপতি ও নুরল আলমকে সাধারণ সম্পাদক এবং আফছার চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন করা হয়। এ ছাড়া মিজানুর রহমানকে সভাপতি, আবুল কাশেম শিকদারকে সাধারণ সম্পাদক ও কাজী ফারুককে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট মহানগর কমিটি ঘোষণা করা হয়। পরে উভয় কমিটির নেতারা সদ্য কারামুক্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আবদুল্লাহ আল নোমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিশ্ব জনসংখ্যা দিবসে মমতার জাতীয় পুরস্কার অর্জনপরিবার পরিকল্পনা এবং মা ও শিশু কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে অবদানের জন্য ২০১১-১২ সালে জাতীয় পর্যায়ে স্বাস্থ্যসেবায় শ্রেষ্ঠ সংগঠনের পুরস্কার অর্জন করেছে চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন মমতা। ১১ জুলাই ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বিশ্ব জনসংখ্যা দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং সমাজকল্যাণবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলীর কাছ থেকে শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা (ক্লিনিক) হিসেবে পুরস্কার গ্রহণ করেন মমতার প্রধান নির্বাহী রফিক আহমেদ। মমতা ১৯৯১, ১৯৯৯, ২০০০, ২০০৭, ২০১০ সালেও পরিবার পরিকল্পনা এবং মা ও শিশুস্বাস্থ্য কর্মসূচিতে প্রশংসনীয় অবদানের জন্য বিশ্ব জনসংখ্যা দিবসে শ্রেষ্ঠ বেসরকারি সংগঠনের পুরস্কার লাভ করেছে। বিজ্ঞপ্ত্রিশিক্ষার্থী ও ক্যানসার রোগীদের মধ্যে অনুদানের চেক বিতরণ বাঁশখালী উপজেলার ১০৫ জন শিক্ষার্থীর জন্য বৃত্তি এবং দুজন ক্যানসার রোগীর জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে দেওয়া অনুদানের অর্থ ২৪ জুন বিতরণ করা হয়। এ উপলক্ষে বাঁশখালী কেন্দ্রীয় শীলকূপ চৈত্যবৌদ্ধ বিহার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিহারাধ্যক্ষ দেবমিত্র মহাস্থবির। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবাল। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী সমাজসেবা কার্যালয়ের সহকারী মমতাজ উদ্দিন। বক্তব্য দেন রাহুল প্রিয় মহাস্থবির, আর্যপ্রিয় থের, প্রিয়শ্রী শ্রমণ, অনাদিরঞ্জন বড়ুয়া, সুমিত্র সেন বড়ুয়া প্রমুখ। পরে বিহারাধ্যক্ষ শিক্ষার্থী ও ক্যানসার রোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন। বিজ্ঞপ্তি। আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনাআগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আনোয়ারা আলমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ৭ জুলাই কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামছুন্নেছা। বক্তব্য দেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি সাংসদ মাহজাবীন মোরশেদ, কলেজ পরিচালনা পরিষদের সদস্য ডা. আমানে আলম খান, ওসমান গনি, আবদুল কাইয়ুম চৌধুরী, মো. আবদুল আউয়াল, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ফাতেমা শর্মিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সাবিনা ইয়াসমিন প্রমুখ। মানপত্র পাঠ করেন সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শাহীন আক্তার।বক্তারা বলেন, কর্মজীবনে অধ্যক্ষ আনোয়ারা বেগম যে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, তা এ প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় প্রধান সহায়ক। তাঁর মেধা ও পরিশ্রম অনুপ্রেরণা যুুগিয়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের। বিদায়ী অধ্যক্ষের হাতে ক্রেস্ট তুলে দেন সংসদ সদস্য মাহজাবীন মোরশেদ। বিদায়ী অধ্যক্ষ আনোয়ারা বেগম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে ভালোভাবে পড়ালেখা করা যেমন জরুরি, তেমনি ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাও জরুরি। তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে সৎ থাকার পরামর্শ দেন শিক্ষার্থীদের। বিজ্ঞপ্তি।আজ টিআইসিতে পান্থজনের সাংস্কৃতিকসন্ধ্যাশিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সংগঠন পান্থজন আজ থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। উদ্বোধনী পর্বে সভাপত্বি করবেন রাজনীতিক আ জ ম নাছির উদ্দীন। এতে পান্থজনের বৃন্দ আবৃত্তি পরিবেশনা ছাড়াও থাকছে আমন্ত্রিত অতিথি আঞ্চল চৌধুরী, শুভ্রা বিশ্বাস, মিলি চৌধুরী, রাশেদ হাসান ও আয়শা হকের পরিবেশনা।শৈল্পিকের দুটি শো-রুম উদ্বোধননগরের বিপণিবিতান (নিউমার্কেট) ও সানমার ওশান সিটিতে ফ্যাশন হাউস শৈল্পিকের দুটি শো-রুম ৮ জুলাই উদ্বোধন করা হয়। বিপণিবতানের শো-রুম উদ্বোধন করেন বিপণিবিতান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ছগির আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খোরশেদুল আলম ও সদস্যরা। সানমার ওশান সিটিতে শো-রুম উদ্বোধন করেন বায়তুশ শরফ কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু নোমান। উপস্থিত ছিলেন সানমার ওশান সিটি মালিক সমিতির সভাপতি আসাদ ইফতেখার, সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ শাহনেওয়াজ প্রমুখ। শৈল্পিক লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শওকত আলী, ব্যবস্থাপনা পরিচালক এইচ এম ইলিয়াছ, পরিচালক লিয়াকত আলী, জাহাঙ্গীর আলম ও ওবায়দুল হক। এদিকে উদ্বোধন উপলক্ষে দুটি শো-রুমে চলছে সব পণ্যে ১০ শতাংশ মূল্য ছাড় ও পিঠা উৎসব। বিজ্ঞপ্তি।হোয়াইট প্রোডাক্টস অ্যান্ড ইলেকট্রনিকসের ব্যবসায়িক সভা হোয়াইট প্রোডাক্টস অ্যান্ড ইলেকট্রনিকস লিমিটেডের চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক ব্যবসায়িক সভা ১০ জুলাই মঙ্গলবার আগ্রাবাদের হোটেল এমব্রোশিয়ায় শেষ হয়। এতে ডিলারদের উদ্দেশে বক্তব্য দেন মার্কেটিং বিভাগের প্রধান মাসুম খান, অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স বিভাগের ব্যবস্থাপক মিজানুর রহমান, করপোরেট সেলস অ্যান্ড টায়ার বিভাগের উপব্যবস্থাপক ওমর মির্জা, সেলস অ্যান্ড সার্ভিস বিভাগের সহকারী ব্যবস্থাপক কামরুল ইসলাম এবং চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির। বিভিন্ন জেলা থেকে আসা ডিলার এবং হোয়াইট প্রোডাক্টস অ্যান্ড ইলেকট্রনিকস লিমিটেডের চট্টগ্রাম অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি চট্টগ্রাম জেলা শাখার নির্বাচনবাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি চট্টগ্রাম জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২ জুলাই। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সংগঠনের কেন্দ্রীয় কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটির সদস্যদের নির্বাচিত ঘোষণা করে। এ এম এম সাহাবুদ্দীন জেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি এবং কাজী ছাবের আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত এই কমিটি ২৫ সদস্যবিশিষ্ট। বিজ্ঞপ্তি। মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি বিভাগীয় কমিটির অভিষেকবাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠান ৬ জুলাই শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে সংগঠনের সভাপতি ডা. বাদল বরণ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম চৌধুরী ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব প্রণব কুমার বড়ুয়া। বক্তব্য দেন মৃণাল কান্তি বড়ুয়া, অমলেন্দু বিকাশ বড়ুয়া, মো. কামাল উদ্দিন, মিরা মুৎসুদ্দী, আজিজ উদ্দিন খান, রফিকুল ইসলাম, বিধান বড়ুয়া, চিত্ত রঞ্জন বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।বহদ্দারহাটে ত্রাণ বিতরণসাম্প্রতিক জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর মধ্যে সম্প্রতি ত্রাণ বিতরণ করা হয়। জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত প্রায় ৫০০ পরিবারের মধ্যে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য তুলে দেন স্থানীয় মহল্লা কমিটির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য আমিনুর রহমান, রাজনীতিবিদ মো. নুরুল আবছার, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম চৌধুরী, শুলকবহর-বাদুরতলা ইউনিট আওয়ামী লীগের সভাপতি কাজী নূরুল আলম, শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আব্বাস চৌধুরী, বহদ্দারহাট-বাদুরতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রফিক সওদাগর, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, বাদুরতলা মহল্লা কমিটির যুগ্ম সম্পাদক তৌহিদুল আনোয়ার, সাংগঠনিক সম্পাদক আবু তাহের প্রমুখ। বিজ্ঞপ্তি।চট্টগ্রাম জেলার ‘শ্রেষ্ঠ পরিদর্শিকা’ সন্দ্বীপের মোহছেনা বেগমমা ও শিশুস্বাস্থ্য রক্ষায় অবদান রাখায় চট্টগ্রাম জেলায় ‘শ্রেষ্ঠ পরিদর্শিকা’র স্বীকৃতি পেয়েছেন সন্দ্বীপের পরিবার কল্যাণ পরিদর্শিকা মোহছেনা বেগম। ১১ জুলাই লায়ন হাসপাতালের রোকেয়া মেমোরিয়াল মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবসের এক অনুষ্ঠানে তাঁকে স্বীকৃতির সনদ তুলে দেন সাংসদ নুরুল ইসলাম। মোহছেনা বেগম ২০০৮ সালেও চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা নির্বাচিত হয়ে পুরস্কৃত হন। উপজেলা পর্যায়ে তিনি ১০ বার এ স্বীকৃতি পেয়েছেন। এবারে প্রথমবারের মতো শ্রেষ্ঠ স্বাস্থ্যকেন্দ্রকেও পুরস্কার দেয় পরিবার পরিকল্পনা অধিদপ্তর। এই ক্যাটাগরিতেও মোহছেনা বেগমের কর্মক্ষেত্র রহমতপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র পুরস্কার পেয়েছে। বিজ্ঞপ্তি।