এই নগরে - দূর গ্রামে
প্রমার আবৃত্তি অনুষ্ঠান কালের পথে কাব্যরথপ্রমা আবৃত্তি সংগঠনের আয়োজনে ১৩ জুলাই শিল্পকলা একাডেমী মিলনায়তনে আবৃত্তি অনুষ্ঠান ‘কালের পথে কাব্যরথ’ এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন প্রমার সভাপতি রাশেদ হাসান।প্রমার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালের সঞ্চালনায় আমন্ত্রিত শিল্পী হিসেবে আবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, মাছরাঙা টেলিভিশনের প্রযোজনা প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম। এরপর একক আবৃত্তি পরিবেশন করেন প্রমার ছয় আবৃত্তিশিল্পী সাহেলী তাহের, মঞ্জুরুল ইসলাম, এ টি এম সাইফুর রাহমান, ইব্রাহিম খলিল, রুনা চৌধুরী, সোনিয়া জাহান। অনুষ্ঠানটির সমন্বয়কারী ছিলেন প্রমার প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তাজুল ইসলাম এবং সার্বিক সহযোগিতা করেন মিল্টন দাশ। বিজ্ঞপ্তি।ঢেমশা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণসাতকানিয়ার ঢেমশা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ১৪ জুলাই গাছের চারা বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আবুল খায়ের, শ্যামল সেন, মুন্সি আহমদ কবির, নুরুল আমিন, নাজিমুল ইসলাম চৌধুরী, তরুণ কান্তি ধর, হোসাইন ফারুকী, বোধি রতন বড়ুয়া, অঞ্জুশ্রী হোড়, মোহাম্মদ ইব্রাহিম, অঞ্জু রানী নন্দী, নিপু রানী দাশ, রঞ্জিত কুমার বড়ুয়া, জসিম উদ্দিন, শামীমা আকতার প্রমুখ।প্রধান অতিথি আবু সুফিয়ান বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি প্রত্যেক শিক্ষার্থীকে পাঁচটি করে চারা রোপণের আহ্বান জানান। বিজ্ঞপ্তি।চান্দগাঁও সোসাইটি ক্লাবের ফুটবল টুর্নামেন্ট সম্পন্নচান্দগাঁও সোসাইটি ক্লাব আয়োজিত আন্তক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৩ জুলাই আবাসিক এলাকা খেলার মাঠে সম্পন্ন হয়েছে। খেলায় চিটাগাং সুপারস ২-০ গোলে চিটাগাং কিংসকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন চিটাগাং সুপারসের মোহাম্মদ রাসেল। সেরা খেলোয়াড় হয়েছেন চিটাগাং সুপারসের লোকমান হোসেন। ম্যাচ পরিচালনা করেন মোহাম্মদ ফরহাদ।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আবদুচ ছালাম। সোসাইটি ক্লাবের সভাপতি আবু বকর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাদা আলম, চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবুল আলম ও সমাজসেবক শফিকুল আলম তালুকদার। বক্তব্য দেন নুরুল ইসলাম, মোহাম্মদ আলী, আবদুর ছবুর, জসিম উদ্দিন, আবু সাঈদ, মামুনুর রশিদ, মোহাম্মদ শিবলী, চান্দগাঁও সোসাইটি ক্লাবের সাবেক সভাপতি আনোয়ারুল হক, সাবেক সহসভাপতি নজরুল ইসলাম, মাহাতাব উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শহীদ সরওয়ার্দী, ফয়সাল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক ইসলাম। বিজ্ঞপ্তি।কাঞ্চনায় ডা. আবুল কাশেম ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধনসাতকানিয়া উপজেলার মধ্যম কাঞ্চনায় ডা. আবুল কাশেম ফাউন্ডেশনের কার্যালয় ১০ জুলাই উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল আজিম কাদেরী। প্রধান অতিথি ছিলেন সিস্টেম প্রপার্টিজ লিমিটেডের উপদেষ্টা অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদুর রহমান।বক্তব্য দেন প্যানেল মেয়র নওয়াব মিঞা, ফাউন্ডেশনের উপদেষ্টা আবু জাফর কাদেরী, জয়নাল আবেদীন কাদেরী, মো. ইলিয়াছ কাদেরী, আজিজ উদ্দিন চৌধুরী, সিরাজুল ইসলাম, আবু তাহের চৌধুরী, মো. জিলানী, রাবেয়া মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এহসানুল মোল্লা, সিস্টেম প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান নুর মিঞা, পরিচালক মো. ওসমান, জি এম মোহাম্মদ কফিল উদ্দীন চৌধুরী, নাজিরহাট শাখার প্রধান মো. হারুন, মনির উদ্দিন, মো. বাবুল, সোহেল ইকবাল কাদেরী। অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন আমান উল্লাহ। বিজ্ঞপ্তি।জনতা ব্যাংকের উপবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্নউন্নয়নের মূল স্রোতধারায় নারীসমাজকে সম্পৃক্ত করতে না পারলে উন্নয়নে পরিপূর্ণতা আসবে না। তাই নারীসমাজকে দেশের স্বার্থে ও নিজের স্বার্থে শিক্ষা গ্রহণ করতে হবে। নারীশিক্ষার প্রসারের জন্য সরকার ছাত্রী উপবৃত্তি কার্যক্রম গ্রহণ করে বাস্তবায়ন করছে। শিক্ষার জন্য উপবৃত্তি একটি যুগান্তকারী পদক্ষেপ। জনতা ব্যাংক হাটহাজারী শাখার উদ্যোগে ১২ জুলাই কাটিরহাট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে উপবৃত্তি বিতরণ অনুষ্ঠানে জনতা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের অন্যতম পরিচালক বেগম পারভীন মাহমুদ প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।জনতা ব্যাংক লিমেটেড চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইসমাইল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান।সভায় স্বাগত বক্তব্য দেন জনতা ব্যাংক জোন ‘এ’-এর উপমহাব্যবস্থাপক আবু নাসের চৌধুরী। ব্যবস্থাপক পিযুষ কান্তি ভদ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান মাহবুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম, অধ্যক্ষ আমজাদ আলী মজুমদার, শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, সমাজসেবক শাহনেওয়াজ চৌধুরী, শিক্ষক শিমুল কান্তি মহাজন, প্রধান শিক্ষক এ কে এম নুরুছ ছাফা, হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি কেশব বড়ুয়া, নবম শ্রেণীর ছাত্রী শামীমা নাসরিন প্রমুখ। উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, জনতা ব্যাংকের বিভিন্ন স্তরের নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকার উপস্থিতিতে বিদ্যালয়, মাদ্রাসার প্রায় ৪০০ শিক্ষার্থীর মধ্যে উপবৃত্তি বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।প্রজন্ম মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষার ফরম বিতরণ শুরুসামাজিক সংগঠন ‘প্রজন্ম মিরসরাই’ প্রথমবারের মতো উপজেলায় মেধাবৃত্তির আয়োজন করেছে। বৃত্তির ফরম বিতরণ শুরু হয়েছে ১৪ জুলাই থেকে। উপজেলার সব স্কুল, কলেজ ও মাদ্রাসায় ফরম পাওয়া যাবে। বৃত্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর। ফরম জমা দেওয়ার শেষ সময় ৩০ সেপ্টেম্বর।উল্লেখ্য, এ ক্ষেত্রে উপার্জিত অর্থ প্রজন্ম মিরসরাইর দরিদ্র তহবিলে জমা হবে। এসব অর্থ উপজেলার অর্থাভাবে ঝরে পড়া শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি।বিশ্ব জনসংখ্যা দিবস পালিতফেনীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে ১১ জুলাই সকালে শহরের ডাক্তারপাড়ায় মা ও শিশু কল্যাণকেন্দ্র থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ বি এম শওকত ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী।সভায় প্রধান আলোচক ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন হরিপদ রায়, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খালেদ রহিম, ফেনী পৌরসভার প্যানেল মেয়র সাইফুর রহমান প্রমুখ।বক্তারা দেশ-জাতির বৃহত্তর স্বার্থে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি, সব সরকারি-বেসরকারি সংস্থা, স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগগুলোর কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।নিজস্ব প্রতিবেদক, ফেনীচেরাগি পাহাড়ে অ্যাপেল বি বেকশপের যাত্রা শুরুআধুনিক, রুচিশীল এবং স্বাস্থ্যসম্মত বেকারিসামগ্রী উপহার দেওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে ১২ জুলাই মোমিন রোডে যাত্রা করেছে অ্যাপেল বি বেকশপের চতুর্থ শাখা। নগরের মোমিন রোড চেরাগি পাহাড় মোড়ে সাত্তার ম্যানশনের নিচতলায় এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিজেকেএসের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন অ্যাপেল বি বেকশপের কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, জাহিদুল ইসলাম মজুমদার প্রমুখ। বিজ্ঞপ্তি।