এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদপত্র এজেন্ট সমিতির অনুদান পেল প্রয়াত চার হকারের পরিবারচট্টগ্রাম সংবাদপত্র এজেন্ট সমিতির অনুদান পেল প্রয়াত চার হকারের পরিবার। রোববার ষোলশহর দুই নম্বর গেটে সংবাদপত্র বিতরণ কার্যালয়ে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত হকার আবু সাঈদ, নিজাম উদ্দীন, শামসুল আলম ও হরলাল বড়ুয়ার পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংবাদপত্র এজেন্ট সমিতির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম। সভায় বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, কবি ও সাংবাদিক ওমর কায়সার, নাজিম উদ্দীন শ্যামল, বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগের কার্যকরী সদস্য রকিব উল আমিন, সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল হারুন অর রশিদ। সংবাদপত্র এজেন্ট সমিতির পক্ষ থেকে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক, এজেন্ট আবদুল মালেক, মো. নজরুল ইসলাম, মোহাম্মদ বোরহান উদ্দীন, মোহাম্মদ আবদুল খালেক ও মোহাম্মদ শাহজাহান। হকারদের পক্ষ থেকে বক্তব্য দেন নজরুল ইসলাম, মাহাবুব আলম, বাবুল চন্দ্র দেবনাথ, সমীর চন্দ্র দেবনাথ প্রমুখ।সভায় বক্তারা বলেন, ‘এই অনুদান দেওয়ার মধ্য দিয়ে সংবাদপত্র এজেন্ট ও হকারদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হলো।’রমজান মাসে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে সমাবেশরমজান মাসে হোটেল শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে ১৪ জুলাই দোস্ত বিল্ডিং চত্বরে বাংলাদেশ হোটেল-রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সোহেল। বক্তব্য দেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন, দপ্তর সম্পাদক মোহাম্মদ নুরুল আলম, বাংলাদেশ ও শ্রমিক নেতা আবদুর রাজ্জাক প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, ‘পবিত্র রমজান মাসে হোটেল মালিকেরা অতিরিক্ত মুনাফা লাভের জন্য হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখেন। এই কারণে শ্রমিকেরা ছাঁটাইয়ের শিকার হচ্ছেন।’ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দোস্ত বিল্ডিং চত্বরে এসে শেষ হয়। বিজ্ঞপ্তি। বাসদের মিছিল সমাবেশরমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পানির সমস্যা ও জলাবদ্ধতা নিরসন, লোডশেডিংয়ের কবল থেকে জনজীবন রক্ষার দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জামাল খান শাখার উদ্যোগে নগরে মিছিল ও পথসভা অনুুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন বাসদ কোতোয়ালি থানা শাখার সভাপতি শফি উদ্দিন কবির, সদস্যসচিব বিশুময় দেব, থানা সদস্য মণিদীপা ভট্টাচার্য, মো. জাহেদ, মুক্তা ভট্টাচার্য, মাহফুজা খাতুন, রাজীব দেবনাথ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ‘পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেন জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে সে জন্য সরকারের উচিত এখনই যথাযথ ব্যবস্থা নেওয়া। বিজ্ঞপ্তি।জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানজাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান ১৩ জুলাই মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ অধিদপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম। বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা সারোয়ার জাহান, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ কর্মকর্তা নাসির উদ্দিন, জাতীয় পর্যায়ে স্বর্ণপদকপ্রাপ্ত মৎস্যচাষি মহিউদ্দিন রাশেদ, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মৎস্যচাষি এরশাদ মাহমুদ প্রমুখ । প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দারিদ্র্য বিমোচন, বেকারত্ব দূরীকরণ, আমিষের চাহিদা পূরণ ও বৈদেশিক মুদ্রা অর্জনে মাছ চাষ সহায়ক ভূমিকা পালন করে। বর্তমান সরকার জেলেদের আইডি কার্ড প্রদানসহ মৎস্য সেক্টরের উন্নয়নে বহুমুখী কার্যক্রম গ্রহণ করেছে। তিনি সবাইকে মাছ চাষে এগিয়ে এসে এটিকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান। অনুষ্ঠানে শ্রেষ্ঠ মৎস্যচাষি ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।‘চট্টলকুঁড়ি ট্যালেন্ট মাস্টার কম্পিটিশন’ উদ্বোধন আজচট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘চট্টলকুঁড়ি ট্যালেন্ট মাস্টার কম্পিটিশন-২০১২’। চার মাস মেয়াদি এই প্রতিযোগিতা বিভিন্ন ধাপ অতিক্রম করে ষষ্ঠ পর্বে ১২টি শ্রেণী থেকে ১২ জন ট্যালেন্ট মাস্টার নির্বাচিত হবে। এই প্রতিযোগিতা পরিচালনা করছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘এক্টপ্লাস’। আজ বেলা তিনটায় শিল্পকলা একাডেমীতে প্রতিযোগিতা উদ্বোধন ও প্রাথমিক অডিশন পর্ব শুরু হবে। অডিশন পর্বে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নায়ক ফেরদৌস, অভিনেত্রী ও উপস্থাপিকা নওশীন নেহেরীন, সাংবাদিক ডেইজী মওদুদ, প্রদীপ দেওয়ানজী ও শিল্পী আহমেদ নেওয়াজ। নিবন্ধন চলবে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। বিজ্ঞপ্তি।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাবের নির্বাচনচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাবের ২০১২-১৩ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ১৩ জুলাই ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আজিজুর রহমান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। নির্বাচনে রবীন্দ্রনাথ শীল সভাপতি, মোহাম্মদ মোশাররফ হোসেন সহসভাপতি, মো. হাবিবুর রহমান কোষাধ্যক্ষ, হোসেন শহীদ সরওয়ার্দী সম্পাদক, মোহাম্মদ মঈনুল ইসলাম যুগ্ম সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে শেখ জহির আহমেদ, এ এইচ এম রাকিবুল মাওলা, মো. কোরবান আলী, মো. আনোয়ার হোসেন, মো. আবু তাহের চৌধুরী ও মো. রেজা-উন-নবী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের প্রস্তুতি সভাহিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় সম্মেলন উপলক্ষে ১৩ জুলাই এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। নগরের আগ্রাবাদ এলাকায় সোসাইটির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির নির্বাহী কাউন্সিলের সদস্য মো. সাইফুল ইসলাম। আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে সোসাইটির বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বক্তব্য দেন সোসাইটির আজীবন সদস্য আমিনুল হক, সাইফুল ইসলাম, মামুন চৌধুরী, নূর চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।