এই নগরে - দূর গ্রামে
হালিশহরে ‘ফ্রি ফ্রাইডে’ ক্লিনিক উদ্বোধন সেন্ট্রাল লায়ন্স ক্লাবের উদ্যোগে গত শুক্রবার হালিশহরে ফ্রি ফ্রাইডে ক্লিনিক উদ্বোধন করা হয়েছে। ক্লিনিক উদ্বোধন করেন সংসদ সদস্য শামসুল হক চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব চিটাগং সেন্ট্রালের সভাপতি কোহিনূর কামাল। ক্লাব সম্পাদক আলাউদ্দীন-আল-আজাদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন লায়ন এ কে এম আবু তাহের, এম এস আই ভূঁইয়া, পূর্ণেন্দু বিকাশ বড়ুয়া, মোস্তাক হোসেন, মোস্তফা কামাল পাশা, নূরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে ক্লিনিক প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন ক্লাব কর্মকর্তারা। উল্লেখ্য, ২০ বছর ধরে হালিশহরে ফ্রি ফ্রাইডে ক্লিনিক পরিচালনা করে আসছে সেন্ট্রাল লায়ন্স ক্লাব। আবাহনী ক্লাবের সহযোগিতায় নতুন আঙ্গিকে এটি আবার উদ্বোধন করা হয়েছে। বিজ্ঞপ্তি।দক্ষিণ জেলা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার বৃক্ষরোপণ কর্মসূচিবঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে ১৯ জুলাই সিআরবি প্রাঙ্গণে ছিন্নমূল শিশু-কিশোরদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের সভাপতি এস এম মোরশেদ। জেলা সাংগঠনিক সম্পাদক মো. জামিল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আলমগীর আলমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সংঘঠনের বোয়ালখালী উপজেলা শাখার আহ্বায়ক আতিকুর রহমান, সদস্যসচিব বোরহান উদ্দিন, ইখতিয়ার উদ্দিন, রাশেদ বিন কাদের চৌধুরী, ওমর ফারুক, কুতুব উদ্দিন, আশরাফ আল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।বিচ্ছিন্ন আবেগের মোড়ক উন্মোচনতরুণ কবি বিশ্বজিত বড়ুয়ার প্রথম কাব্যগ্রন্থ বিচ্ছিন্ন আবেগ-এর মোড়ক উন্মোচন হয় ২০ জুলাই বিকেল চারটায়। চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক উমর ফারুক। ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার সভাপতিত্বে এবং দিবাকর বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাচ্যভাষা বিভাগের অধ্যাপক জিনবোধি ভিক্ষু, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ, খুরশীদ আলম, এ এন এম শওকত জামাল, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এজাজ ইউসুফী, দ্য ইনডিপেনডেন্ট পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান নাজিম উদ্দিন। বিজ্ঞপ্তি। ‘প্রতিযোগিতা প্রতিভা বিকাশ ও মানুষকে বড় করার স্বপ্ন দেখায়’—জেলা প্রশাসকনাচ, গান, ফ্যাশন প্যারেড, মূকাভিনয় ও প্রাথমিক অডিশন পর্বের বর্ণিল আয়োজনে নগরে শুরু হয়েছে চট্টলকুঁড়ি ট্যালেন্ট মাস্টার প্রতিযোগিতা ২০১২। এ উপলক্ষে ১৭ জুলাই বিকেলে জেলা শিল্পকলা একাডেমীতে বসেছিল ২৫৬টি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংস্কৃতি কর্মীদের মিলনমেলা।ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অ্যাক্ট প্লাসের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমদ। অতিথি ছিলেন শিল্পী আহমেদ নেওয়াজ, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, চৌধুরী গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী ও অভিনেত্রী নওশীন নেহেরীন। জেলা প্রশাসক বলেন, প্রতিভা বিকাশ ও প্রতিযোগিতা মানুষকে বড় করার স্বপ্ন দেখায়, নিজেকে জানার সুযোগ করে দেয়। এ ধরনের প্রতিযোগিতা শিশুমনে অধ্যবসায়ী মনোভাব সৃষ্টি করবে বলে তিনি মন্তব্য করেন।আহমেদ নেওয়াজ বলেন, ছোট হতে পারলে বড় হওয়া যায়। চট্টলকুঁড়ি ট্যালেন্ট মাস্টার প্রতিযোগিতা আমাদের নতুন প্রজন্মের সামনে এগোবার বীজ বপন করবে।‘পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে’ গানের সঙ্গে ফ্যাশন প্যারেডে অংশ নেয় খুদে মডেলরা। সাংস্কৃতিক পর্বে ছিল তরুণ চক্রবর্তীর পরিচালনায় দীপক ডান্স একাডেমি ও শুভ্রা সেনগুপ্তার পরিচালনায় স্কুল অব ওরিয়েন্টাল ডান্সের আলো ঝলমলে নৃত্য। উদ্বোধনী অনুষ্ঠান শেষে গ্যালারিতে অনুষ্ঠিত হয় প্রথম শ্রেণীর প্রাথমিক অডিশন পর্ব। এতে বিচারক ছিলেন আহমেদ নেওয়াজ, প্রদীপ দেওয়ানজী ও নওশীন নেহেরীন। বিজ্ঞপ্তি। শান্তি পরিষদের সেমিনারশান্তি ও উন্নয়নের জন্য সারা পৃথিবীর মানুষকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করে যেতে হবে। এই লড়াইয়ে ভবিষ্যতে মানুষ অবশ্যই জিতবে। বাংলাদেশ শান্তি পরিষদ চট্টগ্রাম বিভাগের উদ্যোগে ‘শান্তিপূর্ণ উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতায় প্রতিবন্ধকতা’ শীর্ষক এক সেমিনারে আলোচকেরা এ মন্তব্য করেন। ফুলকি মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ শান্তি পরিষদ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি বেগম মুশতারী শফী। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক রণজিৎ কুমার দে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শান্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোজাফফর হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ নিয়ে আলোচনা করেন অধ্যাপক হাসানুজ্জামান চৌধুরী, মোহাম্মদ শাহ আলম, ড. ফসিউর আলম, হোসাইন কবির প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ শান্তি পরিষদ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক অমল কান্তি নাথ। বিজ্ঞপ্তি। আসমা মফজল গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজ উদ্বোধনচট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কালিয়াশ ইউনিয়নের রসুলাবাদ এলাকায় ইউসিবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান জাফর আহমদ চৌধুরী তাঁর প্রয়াত মা-বাবার নামে আসমা মফজল গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। গত ১৯ জুলাই বিকেল তিনটায় কলেজটির ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রুহুল আমিন সিদ্দিকী, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, অ্যাডভোকেট আহমদ সাইফুদ্দিন সিদ্দিক, প্রকৌশলী রাজ্জাক, চন্দনাইশ উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী, নলুয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসলিমা আক্তার ও অধ্যাপক এয়াকুব। উদ্বোধনী অনুষ্ঠানে জাফর আহমদ চৌধুরী বলেন, ‘১৯৮৪ সালে জাফর আহমদ চৌধুরী কলেজ প্রতিষ্ঠার পর নারী শিক্ষার কথা ভেবে আসমা মফজল গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি।’ উদ্বোধন অনুষ্ঠানটি সঞ্চালন করেন জাফর আহমদ চৌধুরী কলেজের অধ্যক্ষ এম এ মান্নান চৌধুরী। বিজ্ঞপ্তি।‘নিরাপদ মাতৃত্ব নারীর অধিকার’ শীর্ষক গোলটেবিল বৈঠকচট্টগ্রামে ‘নিরাপদ মাতৃত্ব নারীর অধিকার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, নারীদের শিক্ষিত ও সচেতন করতে পারলে প্রসূতি ও শিশুমৃত্যুর হার কমবে। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং অক্সফ্যাম জিবির সহায়তায় নগর ভবনের কেবি আব্দুস সাত্তার মিলনায়তনে ১৯ জুলাই এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংগঠন বিটা। বৈঠকে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম। বক্তব্য দেন সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আক্তার চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের সহকারী পরিচালক সালাউদ্দিন মাহমুদ, বিটার নির্বাহী পরিচালক শিশির দত্ত, অক্সফ্যাম জিবির প্রকল্প কর্মকর্তা আফরোজা শারমীন, ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, শাহেদা কাসেম, আঞ্জুমান আরা বেগম, আরজু শাহাবুদ্দিন প্রমুখ। সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগম।-বিজ্ঞপ্তি।দুর্গতদের মধ্যে এম এ লতিফের ত্রাণ বিতরণপ্রবল বর্ষণে মুনিরনগর ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত দুর্গত ব্যক্তিদের মধ্যে ১৮ জুলাই আনন্দবাজার সাইক্লোন সেন্টার, মুন্সীপাড়া উচ্চবিদ্যালয় ও ফাতেমা বেগম প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাংসদ এম আবদুল লতিফের পক্ষ থেকে ত্রাণের চাল বিতরণ করেন মহানগর আওয়ামী লীগ নেতা সৈয়দ মুহাম্মদ এনামুল হক। এই সময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মঞ্জুরুল আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ আলমগীর, কার্যকরী সদস্য আবুল কাশেম, প্রধান সমাজসেবক মোহাম্মদ আবদুল নবী, আওয়ামী লীগের প্রবীণ নেতা লাল মিঞা প্রমুখ। গাউছিয়া কমিটির দ্বিবার্ষিক সম্মেলনগাউছিয়া কমিটির ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন ১২ জুলাই মুরাদপুর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিকেল চারটায় ইসহাক মিয়ার সভাপতিত্বে প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মহানগর গাউছিয়া কমিটির সভাপতি আবুল মনসুর, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সিরাজ উদ্দিন, মো. সেলিম, মো. মহসীন, এরশাদ খতিবী প্রমুখ।পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ হারুন খান। অনুষ্ঠান পরিচালনা করেন মোরশেদ আলম। বিজ্ঞপ্তি।সিভিও পেট্রো কেমিক্যালের ইফতার সামগ্রী বিতরণ নগরের বিভিন্ন বস্তির দুস্থ মানুষের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করেছে সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেড। গত শনিবার চকবাজারের একটি কমিউনিটি সেন্টারে এই ইফতারসামগ্রী বিতরণ করা হয়। প্রতিষ্ঠানের উপব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দিন মাহমুদ হোসেন ও অন্যান্য কর্মকর্তারা দুস্থদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, এবার রমজান মাসে মোট চার হাজার পরিবারের মাঝে চিনি, ছোলা, সেমাই ও সয়াবিন তেল বিতরণ করা হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক এনামুল হক, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।মহেশখালীতে স্কুল পর্যায়ে পরিবেশ ক্লাবের যাত্রা শুরুবেসরকারি উন্নয়ন সংগঠন উপকূলীয় ফাউন্ডেশনের উদ্যোগে পরিবেশ রক্ষায় মহেশখালীতে স্কুল পর্যায়ে পরিবেশ ক্লাব গঠন করা হয়েছে। ৭ জুলাই মহেশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয়ে কমিটি গঠনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপকূলীয় ফাউন্ডেশনের চেয়ারম্যান রশীদ আহমেদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউছার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ফজলুল করিম, মহেশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নেজাম উদ্দিন ও মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ আলম। নেকম ও সুখী বাংলা ফাউন্ডেশনের মহেশখালী প্রতিনিধি আবদুল কাইয়ূমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রধান অতিথি বলেন, সরকার মহেশখালী উপজেলার উপকূলীয় এলাকাকে পরিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করেছে। পরিবেশ বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগের ফলে মহেশখালীর জনজীবন আজ হুমকির মুখে। এ জন্য শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করতে হবে। বিজ্ঞপ্তি।