এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইডিইউর শিক্ষার্থীদের স্টক এক্সচেঞ্জ পরিদর্শনইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অব ফিন্যানশিয়াল ইনস্টিটিউশন বিভাগের শিক্ষার্থীরা ২৩ এপ্রিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পরিদর্শন করেন। বিভাগের শিক্ষক তাবাসসুম চৌধুরীর নেতৃত্বে শিক্ষার্থীরা এই শিক্ষাসফরে অংশ নেন। শিক্ষাসফরে শিক্ষার্থীরা শেয়ারবাজারের বিভিন্ন দিক, সুবিধা-অসুবিধা, ভবিষ্যৎ কর্মপন্থা ও কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে পারেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সহকারী জেনারেল ম্যানেজার মো. কামালউদ্দীন জালাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সম্পর্কে তথ্যচিত্র প্রদর্শন করেন। বিজ্ঞপ্তি।বিপণিবিতানে খাদি মেলার যাত্রা শুরুনগরের বিপণিবিতানের তৃতীয় তলায় যাত্রা শুরু করেছে ঐতিহ্যবাহী পোশাক বিপণন প্রতিষ্ঠান খাদি মেলা। ২২ জুলাই রুচি ও আধুনিকতার মিশেলে গড়ে ওঠা খাদি মেলার নতুন শোরুমের উদ্বোধন করেন সংগীতশিল্পী সমরজিৎ রায়। নগরের কোতোয়ালি মোড় থেকে স্থান পরিবর্তন করে নিউমার্কেটে যাত্রা শুরু করা খাদি মেলায় রয়েছে পাঞ্জাবি, শর্ট-পাঞ্জাবি, ফতুয়া ও শার্ট। রমজানে গ্রাহকের বিশাল চাহিদার কথা মাথায় রেখে এখানে গড়ে তোলা হয়েছে নানা ডিজাইনের পাঞ্জাবি ও শর্ট-পাঞ্জাবির সমাহার। নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত—সব শ্রেণীর গ্রাহকের সাধ্যের বিষয়টি বিবেচনায় রেখেই সাজানো হয়েছে খাদি মেলা।হাজেরা-তজু কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিবাংলাদেশ ছাত্রলীগ হাজেরা-তজু বিশ্ববিদ্যালয় কলেজ শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্প্রতি কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন হাজেরা-তজু বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাবেক সভাপতি মোজাম্মেল হক, ছাত্রলীগের নেতা রোকন উদ্দীন, আফতাফ উদ্দীন, সিজান সরফী, কলেজ শাখার সভাপতি খন্দকার আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ মইন উদ্দীন, মো. খোকন, তৌহিদুল ইসলাম, মাসুদ মাশরাফি, শাহাদাত হোসেন, নাঈম হাসান, সাইফুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।সরফভাটা সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপননগরে অবস্থানরত সরফভাটাবাসীদের সংগঠন ‘সরফভাটা সমিতি চট্টগ্রাম’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় নগরের মুরাদপুর এলাকার একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০১১ সালের ২৩ জুলাই প্রতিষ্ঠার পর থেকে সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানসহ বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে উপস্থিত অতিথিদের অবহিত করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন সমিতির আহ্বায়ক কাজী এ এম এম মমতাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এম এম আবুল ফজল ও সদস্য সচিব আমিনুল ইসলাম। অতিথি ছিলেন শিল্পপতি আকতার কালাম চৌধুরী, রাজনীতিক ওসমান গণি চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মো. জসিম, সরফভাটা ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের শিক্ষক আবদুর রউফ, সমাজসেবক মো. রফিক ও আনোয়ারুল ইসলাম তালুকদার। বিজ্ঞপ্তি।হাটহাজারী ও ফটিকছড়িতে জেলা পরিষদের ত্রাণ বিতরণ হাটহাজারী ও ফটিকছড়িতে সাম্প্রতিক প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার ফলে দুর্গত অসহায় মানুষের মধ্যে চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণ হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম ২০ জুলাই হাটহাজারীর গুমানমর্দন, ছিপাতলী, মেখল ও সদর ইউনিয়নের এক হাজার ১০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মঈনুদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা সারোয়ার জাহান, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম, উত্তর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাফর আহমেদ, জেলা পরিষদের প্রকৌশলী উজ্জ্বল ত্রিপুরা প্রমুখ। এর আগে প্রশাসক এম এ সালাম ফটিকছড়ি উপজেলায় দ্বিতীয় পর্যায়ে রোসাংগিরি ও দৌলতপুর ইউনিয়নে ৩৫০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলাইমান, ইউপি চেয়ারম্যান শফিউল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ফটিকছড়ি উপজেলায় ৮০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী ও গৃহহারা ৫০ পরিবারকে দুই হাজার টাকা করে নগদ ও শাড়ি, লুঙ্গি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।আফমি প্লাজায় ঈদ-বিক্রয় উৎসব উদ্বোধনআফমি প্লাজায় ঈদ-বিক্রয় উৎসব ২৩ জুলাই বিকেলে উদ্বোধন করা হয়েছে। আফমি প্লাজা ব্যবসায়ী সমিতির উদ্যোগে সমিতির সভাপতি মো. সাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট বদরুল আনোয়ার ও হামিদ হোসাইন। সমিতির কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।গাফফার নাহার ট্রাস্টের ইফতারসামগ্রী বিতরণপটিয়া উপজেলার জিরি গাফফার নাহার ট্রাস্টের উদ্যোগে এলাকার এক হাজার ৫০০ পরিবারের মধ্যে বিনা মূল্যে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ২০ জুলাই বিকেলে ট্রাস্টের মাঠে প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ শামসুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা দেবব্রত দাশ, প্রদীপ দাশ, নুরুল হাকিম, পটিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজিমুল হক, লোকমান হাকিম, এম এ সালাম, বদিউল আলম, শাহ মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ আলী, এম এ হাকিম প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে জিরি গাফফার নাহার ট্রাস্টের মতো ইফতারসহ বিভিন্ন সাহায্য নিয়ে গরিব-দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি। অগ্রসার বালিকা মহাবিদ্যালয়ে শিক্ষক পরিষদ গঠনঅগ্রসার বালিকা মহাবিদ্যালয়ে শিক্ষক পরিষদ গঠনের লক্ষ্যে এক সভা ২২ জুলাই অধ্যক্ষ সুলেখা পালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অধ্যাপক মানিক চন্দ্র বড়ুয়াকে শিক্ষক পরিষদের সচিব করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়। সভাপতি অধ্যক্ষ সুলেখা পাল, সহসভাপতি অধ্যাপক সমর বিজয় নাথ, অর্থ সম্পাদক সুপর্ণা দাশ, সদস্য অধ্যাপক বোধি মিত্র বড়ুয়া, পিন্টু চন্দ্র দে ও রুমা বড়ুয়া। এ ছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয় অধ্যাপিকা আমাতুল আজিজ, সুমেধানন্দ থের এবং ফরিদ আহমেদকে। বিজ্ঞপ্তি।কর্ণফুলী সমিতির আলোচনা সভাকর্ণফুলী সমিতির উদ্যোগে সম্প্রতি নগরের একটি রেস্তোরাঁয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ছাবের আহমদ। মো. হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মো. ফারুক, মো. নাছির, হারুন অর রশিদ, মো. জসিম উদ্দিন, এ এম সাইফুদ্দিন, মো. কামাল উদ্দিন, মো. আবিদ হোসেন প্রমুখ।সভায় বক্তারা পবিত্র রমজান মাসে দরিদ্র ব্যক্তিদের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর জন্য বিত্তশালী ব্যক্তিদের অনুরোধ জানান।সভায় আগামী ৪ আগস্ট শনিবার সদরঘাটের ফোর স্টার পার্ক সামাজিক কেন্দ্রে ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তি।