এই নগরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছবাড়িয়া কলেজের অধ্যক্ষ আবদুস সোবহানের বিদায় সংবর্ধনাগাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবদুস সোবহানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২৪ সেপ্টেম্বর কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ জসীম উদ্দিন। অতিথি ছিলেন অধ্যাপক হরিশঙ্কর জলদাস, আ ন ম ইউসুফ চৌধুরী, দীপক তালুকদার, সুভাষ চক্রবর্তী, শ ম ইসকান্দার ও বোধি রঞ্জন। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন শিক্ষক জুয়েরিয়া বেগম। বক্তব্য দেন নুরুল কাদের, বিভূতি ভূষণ দত্ত, মকছুদুল আমিন, সুব্রত বরণ বড়ুয়া, আলাউদ্দিন আল আজাদ, রুহুল আমিন, মো. কামরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সোহরাব হোসেন ও সুবীর কান্তি দাশ। বিজ্ঞপ্তি।মেট্রো অ্যাসেটসের প্রকল্প উদ্বোধননগরের ঈদগাহ রামপুর রোডে ‘মেট্রো ইয়াছিন’ নামের আরও একটি আবাসিক প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করেছে মেট্রো অ্যাসেটস লিমিটেড। এ উপলক্ষে প্রকল্প প্রাঙ্গণে খতমে কোরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া শেষে নির্মাণকাজের উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবদুল মোতালেব চৌধুরী। উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক, ভূমি মালিক, সেলস্ অ্যান্ড মার্কেটিং বিভাগের কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবদুল মোতালেব চৌধুরী বলেন, সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে ভূমিকম্প-প্রতিরোধক করে নির্মাণ করা হবে এ প্রকল্প। প্রকল্পের চারদিকে ৪০ শতাংশ ভূমি উন্মুক্ত রাখা হয়েছে, যা সবুজ বেষ্টনী ও শিশুদের খেলাধুলার জন্য ব্যবহূত হবে। বিজ্ঞপ্তি।মন্সা সূর্যতরুণ প্রগতি সংঘের মাহফিলপটিয়া মন্সা সূর্যতরুণ প্রগতি সংঘের উদ্যোগে হজরত খাজা মঈনুদ্দিন চিশতীর (রহ.) বার্ষিক ওরস উপলক্ষে এক মাহফিল ২৩ সেপ্টেম্বর চৌমুহনী চত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে রজবীয়া নুরীয়া সুন্নিয়া ট্রাস্টের চেয়ারম্যান আবুল কাশেম নুরী। তিনি বলেন, ইসলামি মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে হজরত খাজা গরিবে নেওয়াজের (রহ.) আদর্শে উজ্জীবিত হয়ে সমাজের সব অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে ঐকব্যদ্ধ হতে হবে।সমাজসেবী মুহাম্মদ আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন রেজাউল হাসান, আবদুর রহীম সওদাগর, ইউপি সদস্য মুহাম্মদ নিজাম উদ্দিন, সেলিম উদ্দিন ও আনিসুর রহমান প্রমুখ। বক্তব্য দেন সংগঠনের সভাপতি জোনায়েদ হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ দস্তগীর, মুহাম্মদ জমির উদ্দিন, আনোয়ার হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।নান্দনিকের কর্মশালানান্দনিক আয়োজিত সংবাদ উপস্থাপনা কর্মশালার সপ্তম ব্যাচের ক্লাস নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এবং মিডিয়া ব্যক্তিত্ব সামিয়া রহমান। ২৩ সেপ্টেম্বর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) অনুষ্ঠিত এ কর্মশালায় তিনি সংবাদ উপস্থাপনা ও এর কৌশল সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন। সামিয়া রহমান বলেন, ‘মেধা ও চর্চার সমন্বয়ই একজন দক্ষ সংবাদ উপস্থাপক তৈরি করতে পারে। এ ছাড়া সংবাদমনস্ক হওয়াটা এ ক্ষেত্রে জরুরি।’ ক্লাস শুরুর আগে তিনি ষষ্ঠ ব্যাচের প্রশিক্ষণার্থীদের মধ্যে অভিজ্ঞানপত্র (সার্টিফিকেট) বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম, লুৎফর রহমান, নাজনীন আনোয়ার, মনিকা ইসলাম, তারিকুল মওলা প্রমুখ। বিজ্ঞপ্তি। —আনোয়ারা প্রতিনিধিআফছারুল আমীনের সঙ্গে মনসুরাবাদ বাসিন্দাদের মতবিনিময় সভাপ্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীনের সঙ্গে মনসুরাবাদের স্থানীয় বাসিন্দাদের এক মতবিনিময় সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। এ সময় মন্ত্রী এলাকার নানা সমস্যা সমাধানের আশ্বাস দেন। উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক মিয়া, মহানগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য সৈয়দ মাহমুদুল হক, ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হান্নান, ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হাকিম, ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম, ছাত্রলীগের নেতা বেলাল সাত্তার, মো. সাইফুদ্দিন, স্থানীয় বাসিন্দাদের মধ্যে জালাল আহমদ, জাগির সওদাগর, হানিফ সওদাগর, আবদুল আহাদ, মো. মুছা, মো. জামাল, রফিক সওদাগর প্রমুখ। বিজ্ঞপ্তি।