এই নগরে
মাহাবুব আলীর প্রতি ডায়মন্ড সিমেন্টের শ্রদ্ধাঞ্জলিডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উদ্যোক্তা পরিচালক প্রয়াত মাহাবুব আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার কোম্পানির পক্ষ থেকে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।ডায়মন্ড সিমেন্টের পরিচালক হাকিম আলী হজরত মিছকান শাহ-এর (রা.) মাজার প্রাঙ্গণে প্রয়াতের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় কোম্পানির উপ-মহাব্যবস্থাপক (অর্থ) এ বি এম কামালউদ্দিন, ব্যবস্থাপক (মার্কেটিং) আবদুর রহিম, সহকারী ব্যবস্থাপক গোলাম মোস্তফা চৌধুরী, মিডিয়া পরামর্শক এজাজ মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।ওয়ার্ল্ড ভিশন ও ফায়ার সার্ভিসের উদ্যোগে ভূমিকম্প-বিষয়ক মহড়াসাহায্য সংস্থা ওয়ার্ল্ড ভিশন এবং চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় পাহাড়তলী বালিকা উচ্চবিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড নির্বাপণ ও ভূমিকম্প মোকাবিলা-বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মো. আবদুস সাত্তার, ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সুভাষ চন্দ্র দেওয়ান, আশীষ কুমার হালদার ও পার্ল ভেরনিকা এন্থনি। বিজ্ঞপ্তি।আবৃত্তিশিল্পী জাফর সাদেকের শোকসভানির্মাণ আবৃত্তি অঙ্গনের আয়োজনে ১২ সেপ্টেম্বর অকালপ্রয়াত আবৃত্তিশিল্পী জাফর সাদেকের শোকসভা অনুষ্ঠিত হয়েছে।পবিত্র মদিনায় ওমরাহ হজ পালনকালে গত ২৬ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। জাফর সাদেক নির্মাণ আবৃত্তি অঙ্গনের সদস্য ছিলেন। মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আবৃত্তি জোটের সভাপতি রনজিত রক্ষিত ও সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি রশেদ হাসান, আবৃত্তিশিল্পী ফারুক তাহের, দেবাশীষ রুদ্র, আমেনা ইসলাম, নাট্যব্যক্তিত্ব মোস্তফা কামাল, তারেক সোলেমান ও নিহত ব্যক্তির বাবা মমতাজ উদ্দিন। বিজ্ঞপ্তি।ফতেয়াবাদ উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনাফতেয়াবাদ আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষক নেপালচন্দ্র বণিক ও অমলেন্দু বিকাশ মজুমদারের বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ২৫ সেপ্টেম্বর বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবুল কদরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান।বক্তব্য দেন প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দাস, বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য আবুল হাশেম, কাজী নাজমুল হক, এস এম মোরশেদ আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।