এই নগরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমর-সাত্তার স্মৃতি পাঠাগারের সভাঅমর-সাত্তার স্মৃতি পাঠাগারের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা সুকুমার শীল। সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন আহ্বায়ক অমিতাভ সেন। বক্তব্য দেন প্রদীপ ভট্টাচার্য্য, আরিফ উল্লাহ, মোহাম্মদ ইমরান চৌধুরী, সেখায়েত উল্লাহ, আহমদ নুর, ফরিদুল ইসলাম, অজিত দাশ, এম এম আনোয়ার প্রমুখ। বিজ্ঞপ্তি।রাঙ্গুনিয়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনারাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয় থেকে ২০০৯ ও ২০১০ সালে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর আজম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া কলেজের উপাধ্যক্ষ মো. আবু ইউছুফ, মরহুম আবদুর রাজ্জাক স্মৃতি বৃত্তিদাতা প্রকৌশলী রাশেদুল আলম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আইয়ুব রানা, ইকবাল হোসেন, আবদুল নবী ও মোকারম হোসেন। বক্তারা শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ এ ফলাফলের ধারা অব্যাহত রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রয়াস চালানোর আহ্বান জানান। সংবর্ধিত শিক্ষার্থীদের প্রত্যেককে ক্রেস্ট এবং সনদ বিতরণ করেন অতিথিরা। বিজ্ঞপ্তি। রাঙ্গুনিয়ায় ছাত্রলীগের মিছিল সমাবেশজামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাঙ্গুনিয়ায় ছাত্রলীগের নেতা-কর্মীরা গত ২৯ সেপ্টেম্বর মিছিল ও সমাবেশ করেছেন। এতে ছাত্রলীগের রাঙ্গুনিয়া কলেজ, পৌরসভা ও মরিয়মনগর ইউনিয়ন শাখার নেতা-কর্মীরা অংশ নেন। মিছিলটি রাঙ্গুনিয়া কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রোয়াজারহাট এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় রোয়াজারহাটে পথসভা অনুষ্ঠিত হয়। পৌরসভা ছাত্রলীগের সভাপতি আল মামুন পিনু সিকদার সভায় সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন উপজেলা যুবলীগের আহ্বায়ক শামসুদ্দোহা সিকদার, যুবলীগ নেতা মো. পারভেজ, সাজু সিকদার ছাত্রলীগ নেতা ওমর ফারুখ, নুর হোসেন, মো. জসিম, মো. জাফর, মো. রফিক, মো. ইব্রাহিম, মো. লিটন, মো. রিয়াদ প্রমুখ। সভায় বক্তারা অবিলম্বে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত কার্যকর করার জোর দাবি জানান। —রাঙ্গুনিয়া প্রতিনিধি আবু ছালেহ সংবর্ধিতআওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, ‘মুক্তিযোদ্ধা আবু ছালেহ সৎ, পরীক্ষিত ও স্বচ্ছ রাজনীতিবিদ। তাঁর আদর্শ অনুকরণীয়।’ চট্টগ্রাম ইতিহাস চর্চাকেন্দ্র ও চট্টগ্রাম সাহিত্য চর্চাকেন্দ্র আয়োজিত সাবেক গণপরিষদ সদস্য আবু ছালেহের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। গত ২৪ সেপ্টেম্বর মনিরুজ্জামান ইসলামাবাদী হলে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম মহানগর সভাপতি মাহমুদ হাসান। আসিফ ইকবালের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির চেয়ারম্যান মুহাম্মদ আশরাফ খান, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা মো. ইদ্রিস, সাবেক সাংসদ মাজহারুল হক শাহ, মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, গোলাম রাব্বানী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বদন দিদারী, শাহ বদিউল আলম, কামাল উদ্দীন, অধ্যক্ষ মো. হোসেন খান, ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, অধ্যক্ষ মো. সানাাউল্লাহ, আহমদ শরীফ ও রাশেদ মনোয়ার। বক্তব্য দেন সংবর্ধিত অতিথি আবু সালেহ, দীপঙ্কর চৌধুরী, আশুতোষ দাশ, পলাশ কান্তি নাথ, ইসহাক চৌধুরী, শহীদুল আলম, নাজিম উদ্দিন, আবসার রশীদ আইয়ুব প্রমুখ। বিজ্ঞপ্তি।আছাদগঞ্জ শুঁটকি ব্যবসায়ী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানআছাদগঞ্জ শুঁটকি ব্যবসায়ী সমিতির উদ্যোগে হজযাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৯ সেপ্টেম্বর সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আছাদগঞ্জ শুঁটকি আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল করিম চৌধুরী। সংগঠনের সভাপতি মুছা সওদাগরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. ছায়েদের পরিচালনায় বক্তব্য দেন সেকান্দর হোসেন, মো. মজিব, মো. হারুন, মো. বক্কর, মোহাম্মদ আলী, মো. ফরিদ আহমেদ, মো. আবু বক্কর, আবদুল মোতালেব, হাজী আব্দুর রউফ, মিয়া হোসেন, মো. দেলোয়ার হোসেন, ফাতেমা খাতুন, মো. জাহেদ উদ্দীন, মোহাম্মদ সিরাজ প্রমুখ। বিজ্ঞপ্তি।