এই নগরে - দূর গ্রামে
রবীন্দ্রসংগীতের নতুন প্রতিভার সন্ধান প্রতিযোগিতার নিবন্ধন চলছে
ভারতের প্রয়াত রবীন্দ্রসংগীতশিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে দ্বিতীয়বারের ভারত ও বাংলাদেশজুড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রবীন্দ্রসংগীতে নতুন প্রতিভার সন্ধানে’ শীর্ষক প্রতিযোগিতা।
চট্টগ্রাম অঞ্চলের প্রতিযোগিতা ২০ সেপ্টেম্বর শুক্রবার বিকেল চারটায় নন্দনকানে অবস্থিত ফুলকি কার্যালয়ে অনুষ্ঠিত হবে। রবীন্দ্রসংগীতের এই প্রতিযোগিতায় চট্টগ্রামের সার্বিক ব্যবস্থাপনা ও আয়োজনে রয়েছে সংগীত সংগঠন রক্তকরবী।
প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী শিল্পীদের ফুলকি কার্যালয় থেকে নির্ধারিত ফরম, গানের তালিকা ও নিয়মাবলি সংগ্রহের জন্য অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত ফোনে (০৩১-৬১৮১৩৭ এবং ০১৭৩৪৪৪২৫১৪) জানা যাবে।
উল্লেখ্য, ভারতের সাংস্কৃতিক সংগঠন মিতালি, ভারত-বাংলাদেশ সংস্কৃতি সংসদ ও বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠন পদাতিকের আয়োজনে এই প্রতিযোগিতার মূল পর্ব অনুষ্ঠিত হবে ভারতেরকোলকাতায়। প্রতিযোগিতায় বাংলাদেশের সাতটি বিভাগের ২১ জনকে প্রাথমিক বাছাইয়ে রাখা হবে। ২৫ সেপ্টেমবর ঢাকায় এই ২১ জনের মধ্য থেকে সাতজনকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হবে। এই সাতজন প্রতিযোগী ২৭ অক্টোবর ভারতের কোলকাতায় মূল পর্বের প্রতিযোগিতায় অংশ নেবেন। মূল পর্বে দুদেশের সেরা ছয় শিল্পীকে কণিকা সম্মাননা পুরস্কার দেওয়া হবে। বিজ্ঞপ্তি।
রাউজান ক্লাবের সেমিনার অনুষ্ঠিত
সব ধর্মের ও শ্রেণীর মানুষের কল্যাণে কাজ করলে সমাজটা বসবাসযোগ্য হবে। রাউজান ক্লাবের সদস্যরা সব সময় মানুষের পাশে থাকবে। গত ৩০ আগস্ট মানবকল্যাণে রাউজান ক্লাবের কল্যাণমুখী অবদান শিরোনামে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা এ কথা বলেন। ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি বিশেষজ্ঞ চিকিৎসক ওমর ফারুক। এতে অতিথি ছিলেন মুহাম্মদ মহসীন চৌধুরী ও ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ।
সেমিনারের মূল আলোচক ছিলেন দেওয়ানপুর এস কে সেন হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আবদুল গফুর। নাসির উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন মুহাম্মদ জাহেদুল আলম, শাহবুদ্দিন আহমদ, জাহেদুল আনোয়ার, মো. মহসিন আলী প্রমুখ।

‘আওয়ামী লীগ ক্ষমতায় এসে যোগাযোগব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছে’
রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের যোগাযোগব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছে। সাতকানিয়ায়ও লেগেছে এই উন্নয়েনের ছোঁয়া। ফলে মানুষ সহজে নিজ গন্তব্যে পৌঁছাতে পারছে। তিনি গত ৩১ আগস্ট সাতকানিয়া উপজেলার ঢেমশা-হাঙ্গরমুখ ও ঢেমশা-বড়ুয়াপাড়া-ফকিরপাড়া সড়কের ক্ষতিগ্রস্ত স্থান ও মইঘ্যার জোড়া খালের ওপর নির্মিত সেতু পরিদর্শন শেষে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাম্মেল হক, ইউপি সদস্য টুন্টু বড়ুয়া, সমাজকর্মী বিশ্বনাথ পালিত, ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি আবদুল মজিদ মেম্বার, ঢেমশা ইউপির প্যানেল চেয়ারম্যান পলাশ কান্তি সেন, নুরুল আলম, ফরিদুল আলম, বিদ্যুৎ বড়ুয়া, আবদুর রহিম, মো. ইব্রাহিম, মো. হারুন প্রমুখ। বিজ্ঞপ্তি।

শিশু বিকাশকেন্দ্রে জেলা প্রশাসকের পোশাক বিতরণ
বাংলাদেশ শিশু একাডেমী চট্টগ্রাম পরিচালিত আতুরার ডিপো জাঙ্গালপাড়াস্থ শিশু বিকাশকেন্দ্রে ১০০ জন শিশুর মধ্যে জেলা প্রশাসকের উদ্যোগে পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ৩১ আগস্ট আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে জেলা প্রশাসক মো. আবদুল মান্নান এসব সামগ্রী বিতরণ করেন। জেলা প্রশাসক কেন্দ্রটি ঘুরে দেখেন ও বাসিন্দাদের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি) রাব্বী মিয়া, শিশু একাডেমীর কর্মকর্তা জি এম আবদুস সালাম ও প্রশিক্ষকেরা।
জেলা প্রশাসক বলেন, শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকারের এ উদ্যোগ সফল হয়েছে। তাই সুবিধাবঞ্চিত সব শিশুর মুখে হাসি ফোটাতে এ কার্যক্রম আরও প্রসারিত করা হবে। বিজ্ঞপ্তি।
ডেসপোর মতবিনিময় সভা অনুষ্ঠিত
আত্মকর্মসংস্থানমূলক প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট অব এইড সেলফ হেল্প প্রোজেক্ট অর্গানাইজেশন (ডেসপোর) মতবিনিময় সভা গত ২৭ আগস্ট নগরের একটি সামাজিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অধ্যাপক নুরুল হকের উপস্থাপনায় এতে প্রধান বক্তা ছিলেন ড. হারুনুর রশিদ। বক্তব্য দেন সুজিত কুমার ভট্টাচার্য্য, মোহাম্মদ ফেরদৌস, মোহাম্মদ আলমগীর, দেব প্রসাদ, মার্ক ড্যানব্লিউ, অলিভিয়ান, তাবাসুম মারিয়া প্রমুখ। বক্তারা বলেন, মাদকাসক্তের হাত থেকে তরুণ সমাজকে রক্ষা ও বেকার সমস্যা দূর করার লক্ষ্যে ডেসপো কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠানটুলি ওয়ার্ড কমিটির সভা
বিএনপির ৩৫তম বার্ষিকী উপলক্ষে উত্তর পাঠানটুলী ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা ১ সেপ্টেম্বর সংগঠনের সভাপতি মো. বাদশা মিয়ার সভাপতিত্বে ধনিয়ালাপাড়ায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান।
বক্তব্য দেন এসকে খোদা, ফাতেমা বাদশা, মো. ইকবাল হোসেন, মো. মীর কাওছার, মো. মিয়া হারুন, মো. আবদুল হালিম, সিরাজুল ইসলাম, আলী আজগর, মো. ইউসুফ, আবদুল মন্নান, বাদশা মিয়া সিদ্দিকী, আনু মিয়া, মুসলিম উদ্দিন, এ এস এম নাছির, শাহ নেওয়াজ প্রমুখ। বিজ্ঞপ্তি।
গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের অধিবেশন
বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ১৭তম আঞ্চলিক পরিষদের অধিবেশন ৩০ আগস্ট এনায়েত বাজার মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে অনুষ্ঠিত হয়। সংগঠনের চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই অধিবেশনে চট্টগ্রামের পাঁচ জেলা ও বিভিন্ন উপজেলা হতে গাইডার, কমিশনার, সদস্যা ও রেঞ্জারসহ ১০০ জন প্রতিনিধি অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চট্টগ্রাম অঞ্চলের কমিশনার রাহেনারা বেগম। এতে অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ, বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন জাতীয় কমিশনার সৈয়দা রেহানা ইমাম। বিজ্ঞপ্তি।
ছাফা মোতালেব কলেজে মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন
মোহরা ছাফা মোতালেব কলেজে মাল্টিমিডিয়া ক্লাসের উদ্বোধন করা হয়েছে। গত ২৪ আগস্ট কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফরিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. আবু তাহের। অতিথি ছিলেন কমিটির সদস্য মো. সাইদুল হক, মো. আবুল কাশেম ও মো. রফিক।
শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন মো. শফিউল করিম আলমদার, প্রীতিকণা দাশ, ফেরদৌসী আকতার, কোহিনূর বেগম, মো. এবাদুল হক, সুললিত কান্তি দে, খোকন কুমার দত্ত প্রমুখ। বিজ্ঞপ্তি।

প্যাট্রিয়ট সংস্থার উদ্যোগে চারা বিতরণ
রাঙ্গুনিয়ার সৈয়দবাড়ি গ্রামের সামাজিক সংগঠন প্যাট্রিয়ট সংস্থার উদ্যোগে চারা বিতরণ কর্মসূচি ৩০ আগস্ট ধর্মচক্র বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ধর্মচক্র বিহারের অধ্যক্ষ বিমল জ্যোতি মহাস্থবির।
বক্তব্য দেন অশেষ তালুকদার, শাকু তালুকদার, মলিন তালুকদার, সুপায়ন তালুকদার, সৈকত তালুকদার, রনেল তালুকদার, সোহেল তালুকদার। আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপস্থিত লোকজনের মধ্যে চারা বিতরণ করেন। উল্লেখ্য, বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে চারাগুলো দেওয়া হয়। বিজ্ঞপ্তি।