এই নগরে-দূর গ্রামে

পল্লীকবি জসীমউদ্ দীন বৃত্তি পরীক্ষা সম্পন্ন
বিদ্যানিকেতন নিকেতন ইনস্টিটিউট-চট্টগ্রামের পরিচালনা পল্লিকবি জসীমউদদীন বৃত্তি পরীক্ষা ২০১৪ গত ২৭ জুন নগরের মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয় । এ সময়ে পরীক্ষা কমিটির চেয়ারম্যান রতন দাশগুপ্ত উপস্থিত ছিলেন। এতে আরও উপস্থিত ছিলেন রঞ্জনা পাল, মো. জয়নুল আবেদীন, রেজিনা হালদার, সৈয়দ শিবলী ছাদেক, মঞ্জুরুল ইসলাম, প্রশান্ত বড়ুয়া, ঝর্ণা সেনগুপ্তা প্রমুখ।
উল্লেখ্য, পল্লিকবি জসীমউদ্্দীন বৃত্তি পরীক্ষা অষ্টমবারের মতো অনুষ্ঠিত হলো। এবারে নগরের প্রায় ৭০টি বিদ্যালয়ের প্রথম থেকে ১০ম শ্রেণির প্রায় ৬০০ শিক্ষার্থী এতে অংশ নেয়। বিজ্ঞপ্তি।
চট্টগ্রাম কলেজ ইংলিশ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভা
চট্টগ্রাম কলেজ ইংলিশ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভা ৭ জুলাই চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক শাশ্বতী দাশ। সভায় আগামী ২৮ নভেম্বর চট্টগ্রাম কলেজ ইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে ম্যাগাজিনের জন্য আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে লেখা জমা দেওয়া ও নাম নিবন্ধনের অনুরোধ জানানো হয়েছে।
অধ্যাপক মোহাম্মদ আবুল হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন অনুপম চৌধুরী, ধনপতী দে, এ এস এম আজিম উদ্দিন, সাইফুল ইসলাম চৌধুরী, জয়নাল আবেদীন, হাসিনা মমতাজ, মনোজ কুমার দেব, প্রদীপ কুমার দাশ, এম সাজ্জাদ হোসেন, সাইফুল্লাহ চৌধুরী, শামশুদ্দিন ইলিয়াছ, মোহাম্মদ আশরাফুল করিম, পারভিন আক্তার, গোপা রানী দে, শামীম আক্তার চৌধুরী, আয়েশা তাবাসসুমা প্রমুখ। বিজ্ঞপ্তি।
হোটেল আগ্রাবাদে ইফতার মাহফিল
পবিত্র রমজান উপলক্ষে হোটেল আগ্রাবাদের উদ্যোগে ৬ জুলাই কর্পোরেট গ্রাহকদের ইফতার মাহফিল হোটেলের ইছামতি হলে অনুষ্ঠিত হয়। মাহফিলে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের পরিচালক ওয়াহিদুল আলম শেঠ, হোটেলের প্রধান নির্বাহী এইচ এম হাকিম আলী, উপব্যবস্থাপনা পরিচালক এ এস এম কায়সার আলী, পরিচালক শাকিল আলী, জ্যেষ্ঠ ব্যবস্থাপক শাহীন মো. নওশাদ, ব্যবস্থাপক মনিরুল আলম সরকার, ইফতেখার শাফি প্রমুখ। বিজ্ঞপ্তি।
বিজ্ঞান কলেজে পরিচিতি সভা
চট্টগ্রাম বিজ্ঞান কলেজ, সিটি বিজ্ঞান কলেজ, চট্টগ্রাম সিটি পাবলিক কলেজ ও চট্টগ্রাম মহানগর কলেজে উচ্চমাধ্যমিক শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পরিচিতি সভা সম্প্রতি নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কলেজগুলোর প্রতিষ্ঠাতা মো. জাহেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ নুরুল ইসলাম বিএসসি। প্রধান বক্তা ছিলেন সিটি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ও চট্টগ্রাম বোর্ডের সাবেক চেয়ারম্যান আবু জাফর চৌধুরী। উপস্থিত ছিলেন বিজ্ঞান কলেজের উপাধ্যক্ষ নাসির হাসান, প্রধান প্রশাসনিক উপদেষ্টা মো.সাজ্জাদ উদ্দিন, সিটি পাবলিক কলেজের অধ্যক্ষ মুসা শিকদার, কলেজের উপদেষ্টা মো. জাহেদ হোসাইন, সমাজসেবী জামশেদুল আলম চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।
প্রেসিডেন্সি স্কুলের বর্ষ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন
প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের বর্ষ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৬ জুলাই অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মো. জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের পরিচালক ফিরোজ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মু. রেজাউল হক চৌধুরী, সদস্যসচিব মো. গুলজার আলম, পরিচালক (প্রশাসন) মো. জসীম উদ্দিন প্রমুখ। সবশেষে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। বিজ্ঞপ্তি।
রোটারি ক্লাব অব চিটাগাং সিটির ফ্যামিলি নাইট
রোটারি ক্লাব অব চিটাগাং সিটির ফ্যামিলি চার্টার নাইট গত ২৮ জুন চট্টগ্রাম ক্লাবের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
ক্লাব সভাপতি লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা সহকারী গভর্নর মাজহার হোসাইন ও ক্লাব চাটার্র সভাপতি উত্তম কুমার দত্ত। এতে বক্তব্য দেন সাবেক সভাপতি খুরশীদ আলম, নির্বাচিত সভাপতি জাহেদ হোসেন চৌধুরী, সচিব কামরুন মোর্শেদ, রকি উদ্দিন, সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সাত কৃতী শিক্ষার্থীতে ক্রেস্ট দেওয়া হয়। বিজ্ঞপ্তি।
মানিক চৌধুরীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মানিক চৌধুরীর ৩৪তম মৃতু্যবার্ষিকী উপলক্ষে পটিয়া হাবিলাসদ্বীপের বাড়িতে তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন প্রত্যয়’৭১ এর কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন সাইফুদ্দিন খালেদ, দীপংকর চৌধুরী, উৎপল চৌধুরী, আশুতোষ দাশ, হাসান জিয়াউল ইসলাম, লোকপ্রিয় বড়ুয়া, কাঞ্চন মজুমদার, রতন আচার্য্য, সিজার বড়ুয়া, সাহাবউদ্দিন, বাবু দে, জিয়াত উদ্দিন, বিপ্লব দাশগুপ্ত, উজ্জ্বল পাল, অভিজিৎ মজুমদার, স্বপন আচার্য্য, শ্রীধর মজুমদার, টিটু শীল, প্রতীম চক্রবর্তী, অয়ন চৌধুরী, অভিষেক দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি।